পাকা পেঁপের এই উপকারিতাগুলো জানতেন?
, ১৪ রবীউছ ছানী শরীফ, ১৪৪৬ হিজরী সন, ২০ খ্বমিস , ১৩৯২ শামসী সন , ১৮ অক্টোবর , ২০২৪ খ্রি:, ০২ কার্তিক, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) পাঁচ মিশালী
পুষ্টিবিদদের মতে, পাকা পেঁপে পুষ্টির ভা-ার। পেঁপেতে থাকে ফোলেট, ভিটামিন এ, ম্যাগনেশিয়াম, কপার, ফাইবার এবং প্যান্টোথেনিক অ্যাসিডের মতো উপকারী উপাদান। যদি নিয়মিত পাকা পেঁপে খাওয়া যায়; তবে ভিটামিন এ, ভিটামিন বি, ভিটামিন কে, ক্যালশিয়াম ও কিছু উপকারী অ্যান্টিঅক্সিডেন্টও মিলবে। শরীরের পুষ্টির ঘাটতি দূর করতে সাহায্য করে এই ফল।
অ্যাজমার সমস্যা কমবে:
অনেকেই অ্যাজমার সমস্যায় ভুগে থাকেন। এ ধরনের সমস্যা থেকে দূরে থাকার জন্য ছোটবেলা থেকেই পাকা পেঁপে খাওয়ার অভ্যাস করতে হবে। এতে থাকে বিটা ক্যারোটিন যা অ্যাজমার সমস্যা দূর করতে সাহায্য করবে। যাদের অ্যাজমা আছে তারাও নিয়মিত এই পাকা পেঁপে খাবেন। এতে সমস্যা অনেকটাই কমে আসবে।
ক্যান্সার দূরে রাখে:
ক্যান্সার থেকে দূরে রাখতে কাজ করে পাকা পেঁপে। এতে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট ক্যান্সার প্রতিরোধে কার্যকরী। বিশেষ করে প্রোস্টেট ক্যান্সার থেকে পুরুষদের রক্ষা করতে কাজ করে এটি।
হাড় ভালো রাখে:
হাড়ের যেকোনো সমস্যা দূরে রাখতে কাজ করে পাকা পেঁপে। এতে থাকা ভিটামিন কে হাড় ভালো রাখতে কাজ করে। পাকা পেঁপেতে উপস্থিত ভিটামিন কে শরীরে ক্যালসিয়াম শোষণের কাজে সাহায্য করে। যে কারণে হাড় মজবুত হয়। অস্টিওপোরেসিসের মতো হাড়ের সমস্যায় ভুগলে নিয়মিত পাকা পেঁপে খাওয়ার অভ্যাস করুন।
পেটের সমস্যা দূর করে:
পেটের সমস্যা দূর করতে কাজ করে পাকা পেঁপে। এতে থাকা প্যাপাইন নামক এক ধরনের এনজাইম এই কাজে সাহায্য করে। পেঁপেতে থাকে উচ্চ মাত্রার ফাইবার ও পর্যাপ্ত পানি। তাই কোষ্ঠকাঠিন্য এবং পাইলস রোগীর জন্য এই ফল বিশেষ উপকারী। পেটের সমস্যায় ভুগলে নিয়মিত এই ফল খাবেন।
হার্ট ভালো রাখে:
পটাশিয়াম, ফাইবার এবং ভিটামিনে ভরপুর থাকে পাকা পেঁপে। এসব উপাদান হার্টের রক্তনালীতে প্লাক বা ময়লা জমতে দেয় না। যে কারণে সহজেই দূরে রাখা যায় হার্ট অ্যাটাকের মতো সমস্যাকেও। কমে স্ট্রোকে আক্রান্ত হওয়ার ঝুঁকি। তাই সুস্থ থাকতে চাইলে নিয়মিত পাকা পেঁপে খাওয়ার অভ্যাস করুন।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ঘরোয়া মসলায় লুকিয়ে থাকা চিকিৎসাগুণ সম্পর্কে জানেন?
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
আমে কীটনাশক রয়েছে কিনা? পরীক্ষা করুন পাঁচ পদ্ধতিতে
১৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মহাবিশ্ব দ্রুত গতিতে সম্প্রসারিত হচ্ছে: নতুন গবেষণা
১৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
কাচারি ঘরের ইতিকথা
১৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
কদম মুবারকে কদম রসূল
১৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ব্রেইন-কম্পিউটার ইন্টারফেস
১৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ইন্দোনেশিয়ায় আন্তর্জাতিক উদ্ভাবন প্রতিযোগিতায় বাংলাদেশি দুই শিক্ষার্থীর সাফল্য
১৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
জামের বীজের গোপন গুণ, যা অনেকেরই অজানা
১৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
এই চার পানীয় শরীর থেকে ক্ষতিকর পদার্থ বের করে দেয়
১৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ভুট্টায় প্রোটিন বাড়ানোর নতুন জিন আবিষ্কার
১৪ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
সাহারা মরুভূমির উল্কাপিন্ডে মিললো হারিয়ে যাওয়া গ্রহের প্রমাণ
১৪ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ছায়াপথের কেন্দ্রে বিরল দৃশ্য, নতুন রহস্যের সূত্র পাওয়ার দাবি বিজ্ঞানীদের
১৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার)












