পাওয়া গেল নতুন গ্রহ, থাকতে পারে বরফ ও পানি
, ২০ মুহররমুল হারাম শরীফ, ১৪৪৬ হিজরী সন, ২৯ ছানী, ১৩৯২ শামসী সন , ২৭ জুলাই, ২০২৪ খ্রি:, ১২ শ্রাবণ, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুছ সাবত (শনিবার) পাঁচ মিশালী
এবার সৌরজগতের বাইরে পৃথিবীর চেয়ে আকারে ১.৭ গুণ বড় একটি গ্রহের সন্ধান পাওয়ার দাবি করেছে জ্যোতির্বিজ্ঞানীরা। ‘এলএইচএস ১১৪০ বি’ নামের এই গ্রহটিতে মহাসাগর বা মেঘলা বায়ুম-লসহ বরফের জগৎ থাকার সম্ভাবনার কথাও জানিয়েছে তারা।
এই গ্রহটিকে সুপার-আর্থ বা বরফ-পানির বিশ্ব হিসাবে নাতিশীতোষ্ণ এক্সোপ্ল্যানেট হিসেবে চিহ্নিত করেছে জ্যোতির্বিজ্ঞানীরা। এটির অবস্থান সৌরজগতের বাইরে হওয়ায় একে এক্সোপ্ল্যানেট বা বহিঃসৌরজাগতিক গ্রহ হিসেবেই ব্যাখ্যা করছে তারা।
সেটাস নক্ষত্রম-লে প্রায় ৪৮ আলোকবর্ষ দূরে অবস্থিত এলএইচএস ১১৪০ বি গ্রহ। কানাডার ইউনিভার্সিটি ডি মন্ট্রিলের জ্যোতির্বিজ্ঞানীরা জানিয়েছে, নতুন গ্রহটিতে গ্যাসীয় হাইড্রোজেন-সমৃদ্ধ বায়ুম-ল থাকার সম্ভাবনা আছে।
অ্যাস্ট্রোফিজিক্যাল জার্নাল লেটারে এই গ্রহের বিষয়ে নানা তথ্য প্রকাশ হয়েছে।
নাসার বিজ্ঞানীরা জানিয়েছে, তারা বাসযোগ্য অঞ্চলে থাকা পাথুরে বা বরফ-সমৃদ্ধ এক্সোপ্ল্যানেটে বায়ুম-লের ইঙ্গিত পেয়েছে। বায়ুম-ল শনাক্ত করার চেষ্টা করছে টেলিস্কোপ। এই গ্রহটি হচ্ছে বাসযোগ্য অঞ্চলের এক্সোপ্ল্যানেটগুলোর মধ্যে অন্যতম, যেখানে ঘন বায়ুম-ল আছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ঘরোয়া মসলায় লুকিয়ে থাকা চিকিৎসাগুণ সম্পর্কে জানেন?
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
আমে কীটনাশক রয়েছে কিনা? পরীক্ষা করুন পাঁচ পদ্ধতিতে
১৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মহাবিশ্ব দ্রুত গতিতে সম্প্রসারিত হচ্ছে: নতুন গবেষণা
১৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
কাচারি ঘরের ইতিকথা
১৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
কদম মুবারকে কদম রসূল
১৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ব্রেইন-কম্পিউটার ইন্টারফেস
১৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ইন্দোনেশিয়ায় আন্তর্জাতিক উদ্ভাবন প্রতিযোগিতায় বাংলাদেশি দুই শিক্ষার্থীর সাফল্য
১৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
জামের বীজের গোপন গুণ, যা অনেকেরই অজানা
১৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
এই চার পানীয় শরীর থেকে ক্ষতিকর পদার্থ বের করে দেয়
১৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ভুট্টায় প্রোটিন বাড়ানোর নতুন জিন আবিষ্কার
১৪ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
সাহারা মরুভূমির উল্কাপিন্ডে মিললো হারিয়ে যাওয়া গ্রহের প্রমাণ
১৪ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ছায়াপথের কেন্দ্রে বিরল দৃশ্য, নতুন রহস্যের সূত্র পাওয়ার দাবি বিজ্ঞানীদের
১৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার)












