পশ্চিম আফ্রিকার দেশ বেনিন
, ১২ ই জুমাদাল ঊলা শরীফ, ১৪৪৬ হিজরী সন, ১৮ সাদিস, ১৩৯২ শামসী সন , ১৫ নভেম্বর, ২০২৪ খ্রি:, ৩০ কার্তিক, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) পাঁচ মিশালী
পশ্চিম আফ্রিকার রাষ্ট্রপতিশাসিত একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র বেনিন। দেশটির রাষ্ট্রীয় নাম রিপাবলিক অব বেনিন।
রাজধানীর নাম পোর্টো-নভোয়া। দেশের বৃহত্তম নগরীর নাম কোটোনো। এটি আফ্রিকার ক্ষুদ্রতম দেশগুলোর মধ্য থেকে একটি। এর আগের নাম ছিল দাহোমি।
বেনিনের বর্তমান অর্থনীতি কৃষিনির্ভর। বেনিন ১৯৬০ সালের ১ আগস্ট ফরাসি উপনিবেশবাদ থেকে স্বাধীনতা অর্জন করতে সক্ষম হয়। আর ২০ সেপ্টেম্বর ১৯৬০ সালে জাতিসংঘের সদস্যপদ লাভ করে।
দেশটির বেশির ভাগ মানুষই দিনমজুর আর কৃষক।
সেন্ট্রাল ইন্টেলিজেন্স এজেন্সির (সিআইএ) তথ্য অনুযায়ী দেশটিতে বর্তমান জনসংখ্যা এক কোটি ১৩ লাখ ৪০ হাজার সামথিং। এর মধ্যে ২৭.৭ শতাংশ মুসলিম, ২৫.৫ শতাংশ রোমান ক্যাথলিক, ১১.৬ শতাংশ বৌদ্ধ, ৯.৫ শতাংশ খ্রিস্টানসহ বাকি আরো কিছু ধর্মবিশ্বাসের সংমিশ্রণ সেখানে রয়েছে। জাতিগতভাবেও এদের মধ্যে রয়েছে নানা মিশ্রণ। তবে ফন, ইয়োরোবা ও আজা জাতির লোকই সংখ্যাগরিষ্ঠ। দেশটির সরকারি ভাষা ফরাসি হলেও ফন ও অন্যান্য আফ্রিকান ভাষাও এখানে বহুল প্রচলিত। এক লাখ ১৪ হাজার ৭৬৩ বর্গকিলোমিটার আয়তনের এই দেশটিকে ঘিরে আছে পশ্চিমে টোগো, পূর্বে নাইজেরিয়া ও বুরকিনা ফাসো, উত্তরে নাইজার আর দক্ষিণে গিনি উপসাগর।
সিআইএর তথ্যানুযায়ী সীমান্ত বিশ্লেষণে দেখা যায়, বুরকিনা ফাসোর সঙ্গে সীমান্ত সংযোগ ৩৮৬ কিলোমিটার, এ ছাড়া নাইজার ২৭৭ কিলোমিটার, নাইজেরিয়া ৮০৯ কিলোমিটার আর টোগোর সঙ্গে ৬৫১ কিলোমিটার সীমান্ত সংযোগ রয়েছে। গিনি উপসাগর ঘেঁষে প্রায় ১২১ কিলোমিটার তটরেখা বিদ্যমান রয়েছে এ দেশটির।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
প্রস্রাবে অতিরিক্ত প্রোটিন যাওয়া বা নেফ্রোটিক সিনড্রোম
১৮ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
৭ মাত্রার ভূমিকম্পে কাঁপলো রাশিয়ার কামচাটকা
১৭ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
দৈনন্দিন ৬ অভ্যাস স্ট্রোকের ঝুঁকি বাড়ায়, চিকিৎসকের সতর্কবার্তা
১৭ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
মাছের মুখে ৫৫৫ দাঁত, প্রতিদিন ঝরে পড়ে ২০টি
১৪ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
সোরিয়াসিস চিকিৎসায় নতুন পথ দেখাচ্ছেন বাংলাদেশি বিজ্ঞানী ডা. কাজী লুৎফর রহমান
১৪ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
রিবোফ্লেভিন ভিটামিন এবং মাইগ্রেন
১৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
হকার ও ফুটপাত ব্যবসায়ীদের জন্য সরকারের করণীয়
১২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সমুদ্রের ১২ মিটার গভীরে বন্দরনগরীর সন্ধান
১২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
বিশ্বের সবচেয়ে ভারী কুমড়ার ফলন
১২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
গভীর সমুদ্রের পানি জমে বরফ হয় না কেন?
১২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
৪০০ কোটি বছরের রহস্যের সমাধান করলো দুই বিজ্ঞানী
১০ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
লালমনিরহাটে রেলওয়ের বদলে যাওয়ার ইতিহাস
০৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার)












