পরোক্ষ ধূমপান স্বাস্থ্যগত দিক থেকে যে সমস্ত মারাত্মক ক্ষতি করে?
, ২৮ রবীউছ ছানী শরীফ, ১৪৪৬ হিজরী সন, ০৪ সাদিস, ১৩৯২ শামসী সন , ০১ নভেম্বর, ২০২৪ খ্রি:, ১৬ কার্তিক, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) পাঁচ মিশালী
ধূমপান প্রত্যক্ষ ও পরোক্ষ সবদিক থেকেই ক্ষতিকর। সম্মানিত শরীয়তে ধূমপান নিষিদ্ধ হারাম। আবার স্বাস্থ্যগত দিক থেকেও মারাত্মক ক্ষতিকর। শরীয়তে যা নিষেধ করা হয়েছে; তার ব্যতয় ঘটলেই ক্ষতি রয়েছে, তাৎক্ষনিক ও দীর্ঘমেয়াদি। ইহকালীন ও পরকালীন সব দিক থেকেই। ধূমপান যেমন ঈমানের দিক থেকে ক্ষতিকর আবার নিজের স্বাস্থ্যের দিক থেকেও ক্ষতিকর; যার পরিণতি হতে পারে মৃত্যু।
এবার আসুন, আমরা স্বাস্থ্যগত ক্ষতি সম্পর্কে জানি; বিভিন্ন ধরনের ক্যানসারের মধ্যে ফুসফুসের ক্যানসার অন্যতম। ধূমপায়ীদের মধ্যে এই রোগের ঝুঁকি বেশি। তবে ধূমপান ছাড়াও বিভিন্ন কারণে ফুসফুসের ক্যানসারের ঝুঁকি বাড়তে পারে। যার মধ্যে অন্যতম হলো পরোক্ষ ধূমপান।
অনেকে হয়তো ভুল ধারণা করে, ধূমপান না করলে ফুসফুসের ক্যানসার হওয়ার ঝুঁকি নেই। তবে আপনার আশপাশের কেউ যদি ধূমপান করে, তাতেও কিন্তু এই ক্যানসার হতে পারে।
আর এই ক্যানসার হলে বাঁচার কোনো নিশ্চিত উপায় নেই। যদিও ধূমপান ত্যাগ করার মাধ্যমে ফুসফুসের ক্যানসারের ঝুঁকি কমানো যায়। একই সঙ্গে প্রাথমিক পর্যায়ে ফুসফুসের ক্যানসার শনাক্তের মাধ্যমে কমানো যায় ক্যানসারে মৃত্যুঝুঁকি।
ফুসফুসের ক্যানসারে লক্ষণ কি কি?
১. কাশির সময় রক্ত ২. শ্বাসকষ্ট ৩. বুকে ব্যথা ৪. ওজন কমে যাওয়া ও ৫. হাড়ের ব্যথা ইত্যাদি।
পরোক্ষ ধূমপান কিভাবে ফুসফুস ক্যানসারের ঝুঁকি বাড়ায়?
ধূমপান না করলেও পরোক্ষ ধূমপানের কারণও হতে পারে ফুসফুসের ক্যানসারের অন্যতম কারণ। চেইন স্মোকারের আশপাশে থাকলে আপনার ফুসফুসের ক্যানসার হতে পারে।
আপনার পাশে অন্য কেউ ধূমপান করলেও সিগারেট থেকে প্রচুর রাসায়নিক শ্বাসের সঙ্গে গ্রহণ করছেন আপনি ও অন্যান্যরা। যা সবার মধ্যেই ফুসফুসের ক্যানসারের ঝুঁকি বাড়িয়ে দেয়।
এর সঙ্গে বায়ু দূষণও এই ক্যানসারের ঝুঁকি অনেকটাই বাড়িয়ে দেয়। তাই ধূমপায়ীদের কাছ থেকে দূরে থাকতে হবে। আর যারা ধূমপানে আসক্ত তারা অবশ্যই এই অভ্যাস ত্যাগ করুন।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ঘরোয়া মসলায় লুকিয়ে থাকা চিকিৎসাগুণ সম্পর্কে জানেন?
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
আমে কীটনাশক রয়েছে কিনা? পরীক্ষা করুন পাঁচ পদ্ধতিতে
১৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মহাবিশ্ব দ্রুত গতিতে সম্প্রসারিত হচ্ছে: নতুন গবেষণা
১৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
কাচারি ঘরের ইতিকথা
১৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
কদম মুবারকে কদম রসূল
১৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ব্রেইন-কম্পিউটার ইন্টারফেস
১৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ইন্দোনেশিয়ায় আন্তর্জাতিক উদ্ভাবন প্রতিযোগিতায় বাংলাদেশি দুই শিক্ষার্থীর সাফল্য
১৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
জামের বীজের গোপন গুণ, যা অনেকেরই অজানা
১৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
এই চার পানীয় শরীর থেকে ক্ষতিকর পদার্থ বের করে দেয়
১৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ভুট্টায় প্রোটিন বাড়ানোর নতুন জিন আবিষ্কার
১৪ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
সাহারা মরুভূমির উল্কাপিন্ডে মিললো হারিয়ে যাওয়া গ্রহের প্রমাণ
১৪ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ছায়াপথের কেন্দ্রে বিরল দৃশ্য, নতুন রহস্যের সূত্র পাওয়ার দাবি বিজ্ঞানীদের
১৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার)












