পরিপাটি থাকা সুন্নত মুবারক: ত্বকের যত্ম নিবেন যেভাবে
, ২৫ মুহররমুল হারাম শরীফ, ১৪৪৬ হিজরী সন, ০৩ ছালিছ, ১৩৯২ শামসী সন , ০১ আগষ্ট, ২০২৪ খ্রি:, ১৭ শ্রাবণ, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) সুন্নত মুবারক তা’লীম
পঞ্চম হিজরী শতকের মুজাদ্দিদ হুজ্জাতুল ইসলাম হযরত ইমাম গাযযালী রহমতুল্লাহি আলাইহি তিনি উনার আল মুরশিদুল আমীন কিতাবে উল্লেখ করেন, একবার মহান আল্লাহ পাক উনার মহাসম্মানিত ও মহাপবিত্র হাবীব, মাহবূব নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি পবিত্র হুজরা শরীফ-এ অবস্থান মুবারক করছিলেন।
এমতাবস্থায় এক ব্যক্তি এসে মহান আল্লাহ পাক উনার রসূল নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার সাথে সাক্ষাৎ মুবারক করার অনুমতি চাইলেন।
এ সংবাদ সাইয়্যিদাতুনা হযরত উম্মুল মু’মিনীন আছ ছালিছাহ ছিদ্দীক্বাহ আলাইহাস সালাম তিনি নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার নিকট পৌঁছালেন।
তখন নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি বললেন যে, সে ব্যক্তিকে অপেক্ষা করতে বলুন। একথা বলে তিনি উনার পাগড়ি মুবারক, কোর্তা মুবারক ইত্যাদি গোছগাছ করে নিলেন। এমনকি পবিত্র হুজরা শরীফ থেকে বের হওয়ার মুহূর্তে পানির গামলাতে নিজের পবিত্র নূরুর রহমত অর্থাৎ চেহারা মুবারক দেখে গুছিয়ে নিলেন।
তা দেখে হযরত উম্মুল মু’মিনীন আলাইহাস সালাম তিনি বললেন, ইয়া রসূলাল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম! আপনিও কি এরূপ করেন?
তখন নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি বললেন, কিরূপ করি?
উম্মুল মু’মিনীন আলাইহাস সালাম তিনি বললেন, এরূপ পরিপাটি।
এর জবাবে নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি বললেন, হ্যাঁ, আমরা মহান আল্লাহ পাক উনার মহাসম্মানিত রসূল। আমাদের কোন কাজ কারো অপছন্দ হলে, সে ঈমানহারা হয়ে যাবে। ”
পরিষ্কার-পরিচ্ছন্নতা পবিত্র ঈমানের অঙ্গ। পাশাপাশি আহালের সামনে নিজেকেপরিপাটি ও পরিচ্ছন্নভাবে উপস্থাপন করা প্রত্যেক আহলিয়াদের (স্ত্রী) দায়িত্ব। এখানে কিছু বিষয় দেয়া হলো, এগুলো আপনার পরিপাটি ও পরিচ্ছন্নতায় সহায়ক হতে পারে।
পানি পান করা: পানির অভাবে শরীরে মেটাবলিজম কমতে শুরু করে, শরীরে পানির অভাব দেখা দেয় এবং এটি ত্বকের নমনীয়তাকে প্রভাবিত করে। এক্ষেত্রে পানি খাওয়ার দিকে বিশেষ নজর দিতে হবে এবং নিয়ম মতো পানি পান করতে হবে।
শরীরচর্চা: নিয়মিত শরীরচর্চা করলে দেহের পেশীগুলো দুর্বল হয় না এবং মুখ ও শরীরের তারুণ্য বজায় থাকে। পর্দা রক্ষা করে ঘরোয়া কিছু শরীরচর্চা করা যেতে পারে।
হারাম খাদ্যদ্রব্য ও পানীয়: হারাম খাদ্যদ্রব্য ও পানীয় ত্বকের কোমনীয়তা নষ্ট করে ফেলে। হারাম খাদ্যদ্রব্য ও পানীয় থেকে শতভাগ নিরাপদ থাকতে হবে। কেবলমাত্র হালাল ও সুন্নতী খাদ্যদ্রব্য ও পানীয় গ্রহণ করতে হবে।
ঘুম: অনেকেরই ঘুম ঠিকঠাক হয় না। যা শরীরে খারাপ প্রভাব ফেলে। পর্যাপ্ত ঘুম সকলের জন্যই খুবই গুরুত্বপূর্ণ।
শাকসবজি ও ফলমূল গ্রহণ: ত্বককে নিখুঁত রাখতে স্বাস্থ্যকর খাবার প্রয়োজন। সুন্নতী ফলমূল ও শাকসবজি খেতে হবে। শুধু তাই নয়, খাওয়া-দাওয়ার সময়ও ঠিক রাখতে হবে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
পবিত্র ঈদুল ফিতর সংক্রান্ত মহাসম্মানিত সুন্নতী আমল সমূহ (২)
১৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
পবিত্র ঈদুল ফিতর সংক্রান্ত মহাসম্মানিত সুন্নতী আমল (১)
১৮ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
পবিত্র শবে ক্বদর শরীফ পালন করার গুরুত্ব-ফযীলত ও মহাসম্মানিত সুন্নতী তারতীব
১৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
পবিত্র কুরআন শরীফ ও পবিত্র সুন্নাহ শরীফ উনাদের দৃষ্টিতে রোযা অবস্থায়- ইনজেকশন, ইনহেলার, স্যালাইন ও টিকা নেয়া অবশ্যই রোযা ভঙ্গের কারণ (১৫)
১৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
পবিত্র রমাদ্বান শরীফ উনার শেষ দশকে পবিত্র লাইলাতুল ক্বদর তালাশ করা খাছ সুন্নত মুবারক (৩)
১৫ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
পবিত্র রমাদ্বান শরীফ উনার শেষ দশকে পবিত্র লাইলাতুল ক্বদর তালাশ করা খাছ সুন্নত মুবারক (২)
১৪ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
পবিত্র রমাদ্বান শরীফ উনার শেষ দশকে পবিত্র লাইলাতুল ক্বদর তালাশ করা খাছ সুন্নত মুবারক (১)
১৩ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
পবিত্র রমাদ্বান শরীফ উনার শেষ দশকে সম্মানিত ই’তিকাফ করা খাছ সুন্নত মুবারক (২)
১০ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
পবিত্র যাকাত-ফিতরা, উশর আদায়ের হুকুম আহকাম ও মহাসম্মানিত সুন্নতী তারতীব মুবারক (১)
০৭ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ইফতার ও সাহরীতে খেজুর খাওয়া খাছ সুন্নত মুবারক (১)
০৫ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মহাসম্মানিত ও মহাপবিত্র সুন্নতী খাবার কালোজিরা (হাব্বাতুস সাওদা) - ১
০৩ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
কাফির-মুশরিকদের পণ্য পরিত্যাগ করে মহাসম্মানিত সুন্নতী পণ্য ব্যবহার করতে হবে
০২ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)












