পবিত্র “মাক্বামে মাহমূদ” উনার বেমেছাল তাফসীর বিষয়ে খারেজী জাহমিয়া ফিরকার মুখোশ উম্মোচন (৪)
, ৭ই রজবুল হারাম শরীফ, ১৪৪৬ হিজরী সন, ১১ ছামিন, ১৩৯২ শামসী সন , ০৮ জানুয়ারী, ২০২৫ খ্রি:, ২৩ পৌষ , ১৪৩১ ফসলী সন, ইয়াওমুল আরবিয়া (বুধবার) পবিত্র দ্বীন শিক্ষা
যেমন পবিত্র কালামুল্লাহ শরীফ উনার “পবিত্র সূরা হাদীদ শরীফ উনার মধ্যে” বর্ণিত আছে,
وَهُوَ مَعَكُمْ اَيْـنَمَا كُنْـتُمْ
আল্লামা ফখরুদ্দীন রাযী রহমতুল্লাহি আলাইহি উনার বিখ্যাত তাফসীর গ্রন্থ “তাফসীরে কবীর” ২৯/২১৫ পৃষ্ঠায় লিখেন,
(وَهُوَ مَعَكُمْ.......) قَالَ الْمُتَكَلِّمُوْنَ هٰذِهِ الْمَعِيَّةَ اَمَّا بِالْعِلْمِ وَاَمَّا بِالْحِفْظِ وَالْحَرَاسَةِ مَا عَلَى التَّـقْدِيْرِيْنَ فَـقَدْ اِنْـعَقَدَ الْاِجْمَاعُ عَلٰى اَنَّهٗ سُبحَانَهٗ لَيْسَ مَعَنَا بِالْمَكَانِ وَالْجِهَةِ وَالْحِيْزِ
অর্থ: “আক্বাইদ তত্ববিদগণ বলেন, “তিনি তোমাদের সাথে রয়েছেন” এখানে সাথে থাকাটা ইলম, হিফাযত ও তত্বাবধান দ্বারা। তিনি নির্দিষ্টভাবে সবার সাথে নন। কেননা এ ব্যাপারে ইজমা বা ঐক্যমত প্রতিষ্ঠিত হয়েছে যে, মহান আল্লাহ পাক তিনি স্থান, দিক ও ক্ষেত্র হিসেবে আমাদের সাথে নন।”
সম্মানিত ও পবিত্র কুরআন শরীফ উনার সম্মানিত ও পবিত্র “আর রহমান” শরীফ উনার ২৭ নং আয়াত শরীফ উনার মধ্যে বর্ণিত আছে
وَيَـبْـقٰى وَجْهُ رَبِّكَ
এই পবিত্র আয়াত শরীফ উনার وَجْهُ শব্দের অর্থ হচ্ছে চেহারা বা মুখমণ্ডল। কিন্তু আহলে সুন্নাত ওয়াল জামায়াত উনার কোন মুফাসসিরিনে কিরাম এই অর্থে নেন নাই। আল্লামা আবুল ফযল শিহাবুদ্দীন সাইয়্যিদ মাহমুদ আলূসী বাগদাদী রহমতুল্লাহি আলাইহি উনার বিখ্যাত তাফসীর গ্রন্থ “তাফসীরে রুহুল মায়ানী”-এর ১৪/১০৮ পৃষ্ঠায় লিখেন
وَيَـبْـقٰى وَجْهُ رَبِّكَ) اَىْ ذَاتُهٗ عَزَّ وَجَلَّ وَالْـمُرَادُ هُوَ سُبْحَانَهٗ وَتَـعَالٰى فَالْاِضَافَةُ بَـيَانِيَةٌ وَحَقِيْـقَةُ الْوَجْهِ فِى الشَّاهِدِ الْجَارِحَةِ وَاِسْتِعْمَالِهٖ فِى الذَّاتِ مَـجَازٌ
অর্থ: এ পবিত্র আয়াত শরীফ উনার সঠিক অর্থ হলো, “শুধুমাত্র আপনার রব উনার “জাত” অবশিষ্ট থাকবে। এযাফতটি এযাফতে বয়ানিয়াহ। আর "وَجْهٌ" শব্দের প্রকৃত অর্থ হচ্ছে অঙ্গ-প্রতঙ্গ, কিন্তু এখানে ব্যাখ্যা অর্থে অর্থাৎ “জাত” অর্থে ব্যবহৃত হবে।”
আল্লামা ইবনুল হুমাম রহমতুল্লাহি আলাইহি উনার বিখ্যাত ও মশহুর কিতাব “আল মুসাইয়ারাহ”এর ৩৩-৩৫ পৃষ্ঠায় লিখেন-
وَعَلٰى نَحْوٍ مَاذَكَرْنَا كُلُّ مَاوَرَدَ مِـمَّا ظَاهِرُهُ الْجِسْمِيَةُ كَالْاُصْبُعِ وَالْقَدَمِ وَالْيَدِ فَاِنَّ الْيَدَ وَكَذَا الْاُصْبُعَ وَغَيْـرَهٗ صِفَةٌ لَّهٗ تَـعَالٰى لَاسَمِعَنِى الْجَارِحَةُ بَلْ عَلٰى وَجْهٍ يَلِيْقُ بِهٖ وَهُوَ سُبْحَانَهٗ اَعْلمُ بِهٖ
অর্থ: “বর্ণিত উছূল মুতাবিক পবত্রি কুরআন শরীফ ও পবিত্র হাদীছ শরীফ উনার যেসব শব্দের জাহিরী বা প্রকৃত অর্থের দ্বারা মহান আল্লাহ পাক উনার দেহ থাকা বুঝায় যেমন- (اُصْبُعٌ) অঙ্গুলী, (قَدَمٌ) পা, (يَدٌ) হাত এগুলোকে মহান আল্লাহ পাক উনার ছিফত বা গুণ অর্থে ব্যবহার করতে হবে। অর্থাৎ এরূপ অর্থ গ্রহণ করতে হবে, যা মহান আল্লাহ পাক উনার মর্যাদার উপযুক্ত। আর তা মহান আল্লাহ পাক তিনিই ভাল জানেন। উক্ত শব্দগুলো দ্বারা কখনোই অঙ্গ-প্রত্যঙ্গ অর্থ নেয়া যাবেনা।”
প্রমাণিত হলো যে, যে সকল পবিত্র আয়াত শরীফ, পবিত্র হাদীছ শরীফ দ্বারা মহান আল্লাহ পাক উনার দেহ আকার-আকৃতি, অঙ্গ-প্রত্যঙ্গ ইত্যাদি রয়েছে বলে বুঝা যায় এবং মহান আল্লাহ পাক উনার জন্য স্থান, কাল ও দিক সাব্যস্ত হয় সে সকল পবিত্র আয়াত শরীফ বা পবিত্র হাদীছ শরীফ উনাদের প্রকৃত অর্থ কস্মিনকালেও গ্রহণযোগ্য নয় বরং এ ধরণের পবিত্র আয়াত শরীফ ও পবিত্র হাদীছ শরীফ উনাদের এরূপ তা’বীল বা ব্যাখ্যা করা অপরিহার্য যেরূপ তা’বীল বা ব্যাখ্যা মহান আল্লাহ পাক উনার শানে প্রযোজ্য ও ছহীহ আক্বীদা সম্মত।
সুতরাং আলোচ্য পবিত্র হাদীছ শরীফ উনার মধ্যে কুদরতী আরশ মুবারক উনার মাঝে মহান আল্লাহ পাক উনার বসা সাধারণ কোন বসা নয়। এর তাবীলী অর্থ গ্রহণ করতে হবে। তাবীলের সুযোগ থাকার পরও যারা এটা গায়ের জোরে অস্বীকার করবে তারা নেহায়েত অজ্ঞ।
-খাজা মুহম্মদ আবু সালাহুদ্দীন।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
মহিলাদের প্রতি মহান আল্লাহ পাক উনার বিশেষ নির্দেশনা মুবারক- পর্দা পালন করা
২৯ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
২৯ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
দ্বীন ইসলাম উনার প্রতি ইস্তেকামত থাকলে কাফিরদের ষড়যন্ত্র ক্ষতি করতে পারবে না
২৯ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
বঙ্গ, বাংলা, বাঙ্গালী শব্দের উৎপত্তি মুসলমানদের মাধ্যম দিয়েই (১)
২৯ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
হালালকে হারাম ও হারামকে হালাল বানানো নিষেধ
২৯ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ছবি তোলা হারাম, যা জাহান্নামী হওয়ার কারণ
২৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
২৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
হযরত ছাহাবায়ে কিরামগণ উনাদের প্রতি মহান আল্লাহ পাক উনার সন্তুষ্টি মুবারক পবিত্র কুরআন শরীফ দ্বারা প্রমাণিত
২৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
যেই ২৬ খানা আয়াত শরীফ বাদ দেয়ার জন্য ভারতের আদালতে রিট করেছিলো ইসলামবিদ্বেষীরা
২৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
১৩ হিজরী শতকের মুজাদ্দিদ, মুজাহিদে মিল্লাত, শহীদে বালাকোট, আমীরুল মু’মিনীন, হযরত সাইয়্যিদ আহমদ শহীদ বেরেলবী রহমতুল্লাহি আলাইহি উনার সাওয়ানেহ উমরী মুবারক (৪)
২৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
পবিত্র নামাযের মাসয়ালা-মাসায়িল
২৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
বেপর্দা সর্বপ্রকার অনিষ্ট ও ফিতনা-ফাসাদের মূল
২৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)












