পবিত্র যাকাত উনার কাপড়ের নামে আলাদা কাপড় বিক্রয় কিংবা দোকান বসানো সম্পূর্ণ নাজায়িয
পবিত্র হাদীছ শরীফ উনার মধ্যে ইরশাদ মুবারক হয়েছে, “প্রত্যেক বস্তুর যাকাত রয়েছে। তেমনি মানব দেহের যাকাত হলো রোযা। ” সুবহানাল্লাহ!
ধন-সম্পত্তির যাকাত না দিলে যেমন ধন-সম্পদ পবিত্র হয় না; তেমনি পবিত্র রমাদ্বান শরীফ উনার রোযা না রাখলে মানুষের দেহ পাক-পবিত্র হয় না।
পবিত্র রমাদ্বান শরীফ সম্পর্কে পবিত্র হাদীছ শরীফ উনার মধ্যে ইরশাদ মুবারক হয়েছে, “মহান আল্লাহ পাক তিনি বলেন, পবিত্র রমাদ্বান শরীফ আমার মাস। ” সুবহানাল্লাহ!
অর্থাৎ পবিত্র রমাদ্বান শরীফ হলো মহান আল্লাহ পাক উনার ও উনার রসূল, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাদের নৈকট্য লাভে ধন্য হওয়ার মাস। তাই আমাদের তথা সকল মুসলমানের উচিত- পবিত্র রমাদ্বান শরীফ মাসে পবিত্র কুরআন শরীফ, পবিত্র হাদীছ শরীফ, পবিত্র ইজমা, পবিত্র ক্বিয়াস উনাদের আলোকে জীবন পরিচালনা করার নিয়ত করা এবং সে মুতাবিক প্রস্তুতি গ্রহণ করে রমাদ্বান শরীফ উনার শান-মান রক্ষায় দৃঢ় সংকল্প গ্রহণ করা।
পবিত্র রমাদ্বান শরীফ উনার একটি অন্যতম আমল হলো যাকাত প্রদান করা। কেউ যদি সাড়ে সাত তোলা স্বর্ণ বা সাড়ে বায়ান্ন তোলা রৌপ্যের মালিক হয় বা এর সমপরিমাণ মূল্যের টাকার মালিক হয়, তবে তার জন্য যাকাত আদায় করা ফরয।
অথচ আশ্চর্য হলেও সত্য যে, ধন-সম্পত্তি পবিত্র করার মাধ্যম এই পবিত্র যাকাত নিয়ে চলছে ব্যবসা আর অবহেলা। পবিত্র রমাদ্বান শরীফ আসলে নতুন দোকান দেখা যায় এবং অনেক মার্কেট ও দোকানে লিখা থাকে ‘এখানে পবিত্র যাকাত উনার কাপড় পাওয়া যায়। ’ নাঊযুবিল্লাহ! অর্থাৎ এসকল দোকানে পবিত্র যাকাত উনার কাপড়ের নামে বিক্রয় করা হয় অতি নিম্নমানের কাপড়; যা কয়েকদিনের মধ্যেই নরম হয়ে যায়। এসব কাপড় পরলে অনেক সময় দেহ পর্যন্ত দেখা যায় নাঊযুবিল্লাহ!; যা ইসলামে জায়িয নেই। উল্লেখ্য, যাকাত হচ্ছে গরিবের হক্ব এবং অভাব থেকে মুক্তি লাভের মাধ্যম, ভালো জামা-কাপড় পাওয়া তাদের অধিকার।
তাই আমাদেরকে সঠিকভাবে যাকাত আদায় এবং গরিবের প্রাপ্য যথাযথভাবে দেয়ার জন্য পবিত্র যাকাত উনার নামে নিম্নমানের কাপড় দেয়া বন্ধ করতে হবে।
মহান আল্লাহ পাক তিনি আমাদেরকে যথাযথভাবে যাকাত আদায় করার তাওফীক দান করুন। (আমীন)
-মুহম্মদ ইহসানুল করিম।
আরও পড়ুন
সব ›
পর্দা পালন করা পুরুষ-মহিলা সবার জন্য ফরজ
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
মুদরিক, মাসবূক ও লাহিকের নামায আদায়ের তরতীব (২):
ইসলামী শরীয়ত মুতাবিক-ছবি তোলা হারাম
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
‘আলাইহিস সালাম’ ব্যবহার নিয়ে বাতিল ফিরকাদের আপত্তি খন্ডন (৩)
অষ্টমত :ফতোয়ায়ে আযীযীতে গায়রে নবীদের জন্য عَلَيْهِ السَّلَامُ “আলাইহিস সালাম” ব্যবহার জায়েয বলা হয়েছে-ফতোয়ায়ে …
পর্দা সর্বপ্রকার বিপদ-আপদ থেকে হিফাজত হওয়ার মাধ্যম
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
মুসলমানদের জন্য সমস্ত খেলাধুলা হারাম
পবিত্র কুরআন শরীফ ও পবিত্র হাদীছ শরীফ উনাদের সুস্পষ্ট বর্ণনা দ্বারা খেলাধুলাকে হারাম ঘোষণা করা হয়েছে। যেমন মহা…
মানুষ তার ক্ষণস্থায়ী হায়াত, সময়, মৃত্যু ও পরকালের কঠিন আযাব থেকে ভুলে থাকার প্রধান অস্ত্র - দুনিয়ার চাকচিক্যে মোহগ্রস্ত হওয়া
এর একটি মেছাল দিতে গিয়ে হুজ্জাতুল ইসলাম, হযরত ইমাম গাজ্জালী রহমতুল্লাহি আলাইহি তিনি একবার একটা ঘটনা বলেছিলেন-“…
দ্বীন ইসলামে হালাল ও হারামের গুরুত্ব (৩)
দেশে দেশে জাতিসংঘ ওরফে ইহুদীসংঘের কথিত মানবাধিকার অফিসমূহের পবিত্র দ্বীন ইসলাম ও মুসলমান বিরোধী কার্যক্রমের ইতিহাস (২৩তম পর্ব)
গুরুত্বপূর্ণ মন্তব্য:· OHCHR কার্যালয়ের ধরণ ভিন্ন ভিন্ন ৩ ধরণের হতে পারে: স্থায়ী কার্যালয়, আঞ্চলিক লিয়াজোঁ অফি…
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।