পবিত্র মাহে রমাদ্বান শরীফ উনার ফাযায়িল-ফযীলত (১৪)
, ০৬ রমাদ্বান শরীফ, ১৪৪৫ হিজরী সন, ১৮ আশির, ১৩৯১ শামসী সন , ১৭ মার্চ, ২০২৪ খ্রি:, ০৩ চৈত্র, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুল আহাদ (রোববার) পবিত্র দ্বীন শিক্ষা
পবিত্র হাদীছ শরীফ দ্বারা সাব্যস্ত হয়েছে যে, ইয়াহূদীগণ ছলাতুল মাগরিবকে ঘন হয়ে তারকারাজি প্রকাশ হওয়া পর্যন্ত বিলম্বিত করে।
এ প্রসঙ্গে পবিত্র হাদীছ শরীফ উনার মধ্যে বর্ণিত রয়েছে-
عَنْ حَضْرَتِ الْعَبَّاسِ بْنِ عَبْدِ الْمُطَّلِبِ عَلَيْهِ السَّلَامُ قَالَ قَالَ رَسُوْلُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ لَا تَزَالُ أُمَّتِي عَلَى الْفِطْرَةِ مَا لَـمْ يُؤَخِّرُوا الْمَغْرِبَ حَتَّى تَشْتَبِكَ النُّجُوْمُ.
অর্থ : হযরত আব্বাস আলাইহিস সালাম উনার থেকে বর্ণিত। তিনি বলেন, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ, হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি ইরশাদ মুবারক করেন, আমার উম্মত ততক্ষণ পর্যন্ত স্বাভাবিক দ্বীনের উপর প্রতিষ্ঠিত থাকবে, যতক্ষণ তারা ছলাতুল মাগরিব উনাকে তারকারাজি ঘন হয়ে দেখা দেওয়া পর্যন্ত দেরী না করবে (অর্থাৎ সূর্যাস্তের সঙ্গে সঙ্গে তাড়াতাড়ি ইফতার করবে)। (আবূ দাঊদ শরীফ : হাদীছ শরীফ নং ৪১৮; ইবনে মাজাহ শরীফ : হাদীছ শরীফ নং ৬৮৯; মুসনাদে আহমদ ৩/৪৪৯; মুসতাদরিক ১/১৯০, ১৯১)
অন্য পবিত্র হাদীছ শরীফ উনার মধ্যে বর্ণিত রয়েছে-
عَنْ حَضْرَتْ اَبِـي هُرَيْرَةَ رَضِيَ اللهُ تَعَالٰى عَنِهُ قَالَ قَالَ رَسُوْلُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ لاَ يَزَالُ النَّاسُ بِـخَيْرٍ مَا عَجَّلُوا الْفِطْرَ عَجِّلُوا الْفِطْرَ فَاِنَّ الْيَهُودَ يُؤَخّرُوْنَ.
অর্থ : হযরত আবূ হুরায়রা রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু উনার থেকে বর্ণিত। তিনি বলেন, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ, হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি ইরশাদ মুবারক করেন, সম্মানিত দ্বীন ইসলাম ততক্ষণ পর্যন্ত স্পষ্টভাবে বিদ্যমান থাকবে, যতক্ষণ লোকজন দ্রুত ইফতার করবে। কারণ, ইয়াহূদীরা ইফতারকে বিলম্বিত করে। (আবূ দাঊদ শরীফ : হাদীছ শরীফ নং ২৩৫৩; ইবনে মাজাহ শরীফ : হাদীছ শরীফ নং ১৬৯৮; মুসতাদরিক ১/৪৩১)
পবিত্র হাদীছে কুদসী শরীফ উনার মধ্যে রয়েছে, মহান আল্লাহ পাক তিনি বলেন: আমার বান্দাদের মধ্যে আমার নিকট অধিকতর প্রিয় ওই ব্যক্তিরাই যারা তাড়াতাড়ি ইফতার করে অর্থাৎ সময় হওয়ার সাথে সাথে ইফতার করে।
সুতরাং মহান আল্লাহ পাক আমাদেরকে ইয়াহূদী-নাছারাদের সমস্ত অনুকরণ-অনুসরণ থেকে বেঁচে থেকে জীবনের সর্বক্ষেত্রে সম্মানিত সুন্নত উনার অনুকরণ-অনুসরণ করার যোগ্যতা দান করুন। আমীন।
ক্স সময় হয়নি এ অবস্থায় তাড়াতাড়ি করে পানাহার করলে রোযা ভঙ্গ হয়ে যাবে এবং ক্বাযা-কাফফারা উভয়ই ওয়াজিব হবে।
ক্স ইফতার করার পূর্বে তিনবার পবিত্র দুরূদ শরীফ পাঠ করা।
বি. দ্র. সাহ্রী ও ইফতারের সময়ের ব্যাপারে সচেতন থাকতে হবে যেন সময় কম-বেশি না হয়। সেজন্য সাবধানতার নিমিত্তে সাহ্রীর সময় থেকে ৫ মিনিট কমিয়ে ও ইফতারী-এর সময় থেকে ৫ মিনিট বাড়িয়ে সাহরী ও ইফতার করা উচিত। এক্ষেত্রে গবেষণা কেন্দ্র- মুহম্মদিয়া জামিয়া শরীফ থেকে প্রকাশিত সাহরী ও ইফতারের সময়সূচী সম্বলিত ক্যালেন্ডারটি সবাইকে অনুসরণ করা উচিত।
স্মর্তব্য, ইফতার ও সাহরীর ঘোষণার জন্য সাইরেন বাজানো হারাম। এক্ষেত্রে ইফতারীর জন্য আযান দেয়া আর সাহরীর খাওয়ার জন্য মুখে বা মাইকে ঘোষণা দেয়াই সর্বোত্তম ও একমাত্র মাধ্যম। তবে সময় শেষে ফজর নামায উনার আযান দেয়াই হচ্ছে খাছ সুন্নত।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
মহাসম্মানিত সুন্নত তরীক্বায় দোয়ার খাযীনাহ (১০)
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ছবি তোলা হারাম, যা জাহান্নামী হওয়ার কারণ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সম্মানিত আশূরা শরীফ উনাকে যারা সম্মান করবে তাদের জন্য-
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সম্মানিত শরীয়ত উনার ফায়ছালা মতে কুলাঙ্গার ইয়াযীদ লা’নাতুল্লাহি আলাইহি কাট্টা কাফির ও চিরজাহান্নামী (১)
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
পৃথিবীকে পরিবর্তন করার চেয়ে নিজেকে পরিবর্তন করা সহজ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
পর্দা রক্ষা করা ফরজ, বেপর্দা হওয়া ব্যভিচারের সমতুল্য
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
৩টি বিষয় কেবল তিনটি অবস্থায়ই জানা যায়।
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সম্মানিত মীলাদ শরীফ পাঠে অনন্য তাজদীদ মুবারক (৪)
২৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ইসলামী শরীয়ত মুতাবিক- ছবি তোলা হারাম
২৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
২৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)












