পবিত্র দ্বীন ইসলাম উনার মধ্যে হালাল ও হারাম উভয়ের গুরুত্ব সম্পর্কে (১২)
, ১০ ই জুমাদাল ঊলা শরীফ, ১৪৪৬ হিজরী সন, ১৬ সাদিস, ১৩৯২ শামসী সন , ১৩ নভেম্বর, ২০২৪ খ্রি:, ২৮ কার্তিক, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুল আরবিয়া (বুধবার) পবিত্র দ্বীন শিক্ষা
ইসলামী আইন ব্যতীত বিচার ফায়সালা করা হারাম:
(পূর্বপ্রকাশিতের পর)
পবিত্র হাদীছ শরীফ উনার মধ্যে ইরশাদ মুবারক হয়েছে-
عَنْ اُنَاسٍ مِنْ اَهْلِ حِمْصَ مِنْ اَصْحَابِ مُعَاذِ بْنِ جَبَلٍ رضى الله عنه اَنَّ رَسُوْلَ اللهِ صلى الله عليه وسلم لَمَّا اَرَادَ اَنْ يَّبْعَثَ مُعَاذًا رضى الله عنه اِلَى الْيَمَنِ قَالَ كَيْفَ تَقْضِىْ اِذَا عَرَضَ لَكَ قَضَاءٌ قَالَ اَقْضِىْ بِكِتَابِ اللهِ قَالَ فَاِنْ لَمْ تَجِدْ فِىْ كِتَابِ اللهِ قَالَ فَبِسُنَّةِ رَسُوْلِ اللهِ صلى الله عليه وسلم قَالَ فَاِنْ لَمْ تَجِدْ فِىْ سُنَّةِ رَسُوْلِ اللهِ صلى الله عليه وسلم وَلاَ فِى كِتَابِ اللهِ قَالَ اَجْتَهِدُ رَأْيِىْ وَلاَ آلُو فَضَرَبَ رَسُوْلُ اللهِ صلى الله عليه وسلم صَدْرَه وَقَالَ اَلْحَمْدُ لله الَّذِى وَفَّقَ رَسُوْلَ رَسُوْلِ اللهِ صلى الله عليه وسلم لِمَا يُرْضِىْ رَسُوْلَ اللهِ صلى الله عليه وسلم.
অনুবাদ: হিম্ছ অধিবাসীদের মধ্যে হযরত মুয়ায বিন জাবাল রদ্বিয়াল্লাহু আনহু উনার সঙ্গি-সাথীদের কতক বর্ণনাকারী থেকে বর্ণিত আছে। নিশ্চয়ই নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হযরত রসূলুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি যখন হযরত মুয়ায বিন জাবাল রদ্বিয়াল্লাহু আনহু উনাকে ইয়ামান এলাকায় পাঠানোর সিদ্ধান্ত নিলেন, তখন তিনি উনাকে পাঠানোর সময় জিজ্ঞাসা করলেন: যখন কোন সমস্যা দেখা দিবে তখন আপনি কিভাবে তার ফায়সালা করবেন? তিনি বললেন, আমি মহান আল্লাহ তায়ালা উনার কিতাব উনার দ্বারা ফায়সালা করব। তিনি ইরশাদ মুবারক করলেন: আপনি যদি পবিত্র কিতাবুল্লাহ উনার মধ্যে সরাসরি সমাধান না পান! তাহলে কি করবেন? উত্তরে তিনি বললেন, তাহলে পবিত্র সুন্নাতু রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার দ্বারা ফায়সালা করব। তিনি আবারো ইরশাদ মুবারক করলেন: আপনি যদি পবিত্র সুন্নাতু রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার মধ্যে এবং পবিত্র কিতাবুল্লাহ উনার মধ্যে সরাসরি সমাধান না পান! তাহলে কি করবেন? উত্তরে তিনি বললেন, তাহলে আমি আমার রায় বা সমাধান বের করতে ইজতিহাদ বা ক্বিয়াস করব; এতে আমি চেষ্টায় কোন ত্রুটি করব না। তখন নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি উনার প্রতিনিধি ছাহাবী উনার বুক মুবারকে পবিত্র হাত মুবারক দ্বারা স্পর্শ করে বললেন: মহান আল্লাহ তায়ালা উনার সমস্ত প্রসংশা! যিনি উনার রসূল ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার রসূল বা প্রতিনিধিকে রসূলুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার সন্তুষ্টি মুতাবিক কথা বলার তাওফীক্ব দিয়েছেন। (সুনানু আবী দাঊদ, আল-জামিউ ওয়াস্ সুনান লিত্ তিরমিযী, মুসনাদ আহমাদ বিন হাম্বাল, মুসনাদুত্ ত্বয়ালাসী, মুছান্নাফ ইবনু আবী শাইবাহ, সুনানুদ দারিমী, আস-সুনানুল্ কুবরা লিল্ বাইহাক্বী, মিশকাতুল মাছাবীহ)
উপরোক্ত আলোচনা দ্বারা বুঝা গেল, পবিত্র দ্বীন ইসলাম উনার মূল উসূল চারটি। আর এই চারটি তথা পবিত্র কুরআন শরীফ, পবিত্র হাদীছ শরীফ, পবিত্র ইজমা ও পবিত্র ক্বিয়াস শরীফ। এই চারটির মাধ্যমেই বিচার ফায়সালা করতে হবে।
পবিত্র দ্বীন ইসলাম ব্যতীত অন্য নিয়ম-কানুনে বিচার ফায়সালা করা জায়িয নেই।
কেননা পবিত্র দ্বীন ইসলাম ব্যতীত অন্য কিছু মহান আল্লাহ পাক তিনি কবুল করবেন না।
যেমন: খলিক্ব মালিক রব মহান আল্লাহ পাক তিনি ইরশাদ মুবারক করেন-
ومن يبتغ غير الاسلام دينا فلن يقبل منه وهو فى الاخرة من الخسرين.
অর্থ: “যে ব্যক্তি ইসলাম ব্যতীত অন্য কোনো ধর্মের নিয়ম-নীতি তালাশ করে তার থেকে, সেটা কবুল করা হবে না এবং সে পরকালে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে অর্থাৎ সে জাহান্নামী হবে। ” (পবিত্র সূরা আলে ইমরান শরীফ: পবিত্র আয়াত শরীফ ৮৫)
সুতরাং কেউ যদি মু’মিন মুসলমান হিসেবে দুনিয়াতে থাকতে চায় এবং ঈমান উনার সাথে ইন্তিকাল করতে চায়, তবে তার উচিত হবে- ইসলামী আইন অনুযায়ী বিচার ফায়সালা করা।
মহান আল্লাহ পাক তিনি আমাদেরকে সে তাওফীক দান করুন।
-মুহম্মদ নাজমুল হুদা ফরাজী ।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
মহাসম্মানিত সুন্নত তরীক্বায় দোয়ার খাযীনাহ (১০)
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ছবি তোলা হারাম, যা জাহান্নামী হওয়ার কারণ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সম্মানিত আশূরা শরীফ উনাকে যারা সম্মান করবে তাদের জন্য-
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সম্মানিত শরীয়ত উনার ফায়ছালা মতে কুলাঙ্গার ইয়াযীদ লা’নাতুল্লাহি আলাইহি কাট্টা কাফির ও চিরজাহান্নামী (১)
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
পৃথিবীকে পরিবর্তন করার চেয়ে নিজেকে পরিবর্তন করা সহজ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
পর্দা রক্ষা করা ফরজ, বেপর্দা হওয়া ব্যভিচারের সমতুল্য
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
৩টি বিষয় কেবল তিনটি অবস্থায়ই জানা যায়।
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সম্মানিত মীলাদ শরীফ পাঠে অনন্য তাজদীদ মুবারক (৪)
২৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ইসলামী শরীয়ত মুতাবিক- ছবি তোলা হারাম
২৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
২৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)












