পবিত্র দ্বীন ইসলাম উনার মধ্যে হালাল ও হারাম উভয়ের গুরুত্ব সম্পর্কে -১১
, ০৪ জুমাদাল ঊলা শরীফ, ১৪৪৬ হিজরী সন, ১০ সাদিস, ১৩৯২ শামসী সন , ০৭ নভেম্বর, ২০২৪ খ্রি:, ২২ কার্তিক, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) পবিত্র দ্বীন শিক্ষা
ইসলামী আইন ব্যতীত বিচার ফায়সালা করা হারাম:
খালিক্ব মালিক রব মহান আল্লাহ পাক তিনি ইরশাদ মুবারক করেন-
اِنِ الْحُكْمُ إِلَّا لِلّهِ
অর্থ: “আইন একমাত্র খালিক্ব মালিক রব মহান আল্লাহ পাক উনারই। ” (পবিত্র সূরা ইউসুফ শরীফ: পবিত্র আয়াত শরীফ ৪০, ৬৭)
খালিক্ব মালিক রব মহান আল্লাহ পাক তিনি আরো ইরশাদ মুবারক করেন-
اَفَحُكْمَ الْجَاهِلِيَّةِ يَبْغُونَ وَمَنْ اَحْسَنُ مِنَ اللّهِ حُكْمًا لِّقَوْمٍ يُوقِنُوْنَ.
অর্থ: “তারা কি জাহিলিয়াতের আইন চায়? বিশ্ববাসীর জন্য খালিক্ব মালিক রব মহান আল্লাহ পাক উনার চেয়ে উত্তম হুকুমদাতা আর কে হতে পারে?” (পবিত্র সূরা মায়িদাহ শরীফ: পবিত্র আয়াত শরীফ ৫০)
নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি ইরশাদ মুবারক করেন, “খালিক্ব মালিক রব মহান আল্লাহ পাক তিনি আইন দাতা, আর উনার নিকট থেকেই আইন নিতে হবে। ” (আবু দাউদ শরীফ হাদীছ নং-৪৯৫৫, নাসায়ী শরীফ-৮/২২৬, বায়হাকী শরীফ- ১০/১৪৫) এই হাদীছ শরীফখানা বিশুদ্ধ সনদে বর্ণিত।
খালিক্ব মালিক রব মহান আল্লাহ পাক তিনি ইরশাদ মুবারক করেন-
من لم يحكم بما انزل الله فاولئك هم الفسقون.
অর্থ: “খালিক্ব মালিক রব মহান আল্লাহ পাক তিনি যা নাযিল করেছেন সে মুতাবিক যারা আদেশ-নির্দেশ করে না, তারা ফাসিক। ” (পবিত্র সূরা মায়িদা শরীফ: পবিত্র আয়াত শরীফ ৪৭)
খলিক্ব মালিক রব মহান আল্লাহ পাক তিনি ইরশাদ মুবারক করেন-
من لم يحكم بما انزل الله فاولئك هم الكفرون.
অর্থ: “মহান আল্লাহ পাক তিনি যা নাযিল করেছেন সে মুতাবিক যারা আদেশ-নির্দেশ করে না, বিচার ফায়সালা করে না, তারা কাফির। ” (পবিত্র সূরা মায়িদা শরীফ: পবিত্র আয়াত শরীফ ৪৪)
খালিক্ব মালিক রব মহান আল্লাহ পাক তিনি আরও ইরশাদ মুবারক করেন-
من لم يحكم بما انزل الله فاولئك هم الظلمون.
অর্থ: “মহান আল্লাহ পাক তিনি যা নাযিল করেছেন সে মুতাবিক যারা আদেশ-নির্দেশ করে না, বিচার ফায়সালা করে না, তারা যালিম। ” (পবিত্র সূরা মায়িদা শরীফ: পবিত্র আয়াত শরীফ ৪৫)
খলিক্ব মালিক রব মহান আল্লাহ পাক তিনি ইরশাদ মুবারক করেন-
ان الله يامركم ان تؤ دوا الامنت الى اهلها واذا حكمتم بين الناس ان تحكموا بالعدل ان الله نعما يعظكم به ان الله كان سميعا بصيرا.
অর্থ: “নিশ্চয়ই মহান আল্লাহ পাক তিনি তোমাদেরকে আদেশ করেন যে, তোমরা আদায় করে দাও আমানতসমূহকে তার হক্বদারদেরকে এবং যখন তোমরা মানুষের মধ্যে ফায়সালা বা বিচার করবে, তখন ন্যায়ের সাথে বিচার করো। নিশ্চয়ই মহান আল্লাহ পাক তিনি তোমাদেরকে উত্তম উপদেশ দান করেন। নিশ্চয়ই মহান আল্লাহ পাক সর্বশ্রোতা ও সর্বদ্রষ্টা। ” (পবিত্র সূরা নিসা শরীফ: পবিত্র আয়াত শরীফ ৫৮) (অসমাপ্ত)
-মুহম্মদ নাজমুল হুদা ফরাজী।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ফাদ্বায়িলে উম্মাহাতিল মু’মিনীন আলাইহিন্নাস সালাম (৪)
২৪ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
পর্দা সর্বপ্রকার বিপদ-আপদ থেকে হিফাজত হওয়ার মাধ্যম
২৪ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
২৪ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
দ্বীন ইসলাম উনার জন্য সবচেয়ে ক্ষতিকর ৩ শ্রেণী
২৪ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
শরীয়তের দৃষ্টিতে কোন রোগই ছোঁয়াচে নয়,
২৪ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
পবিত্রতা সম্পর্কিত মাসয়ালা-মাসায়িল (১২)
২৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
প্রাণীর ছবি তোলা কবীরা গুনাহ ও অসন্তুষ্টির কারণ
২৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
২৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
বিধর্মী-অমুসলিমরা কখনো মুসলমানদের ভাই/বন্ধু নয়, বরং তারা মুসলমানদের চির শত্রু (৪র্থ পর্ব)
২৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
মূর্তি, প্রতিমা, ভাস্কর্য, ম্যানিকিন ও ছবি নাজায়িয ও হারাম
২৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
মহাসম্মানিত সুন্নত তরীক্বায় দোয়ার খাযীনাহ (২৪)
২২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
বেপর্দা হওয়া লা’নত ও হালাকীর কারণ
২২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)












