প্রসঙ্গ: ভোটাভুটি ও নির্বাচন:
পবিত্র দ্বীন ইসলামে খলিফা মনোনয়ন ও গণতন্ত্রে শাসক নির্বাচনে পদ্ধতিগত পার্থক্য (১)
, ২৮ শাবান শরীফ, ১৪৪৫ হিজরী সন, ১১ আশির, ১৩৯১ শামসী সন , ১০ মার্চ, ২০২৪ খ্রি:, ২৬ ফাল্গুন, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুল আহাদ (রোববার) আপনাদের মতামত
আসলে যে জনগণ ভোট দিয়ে এমপি নির্বাচিত করে, সে নিজেও কতটুকু বুঝে একজন এমপির কাজ কি? সে শুধু এতটুকু বুঝে, ঐ এমপি ক্ষমতায় গেলে তার এলাকার কথা সংসদে বলবে, আর তাতেই সরকার রাস্তা-ঘাট, স্কুল-কলেজ, সেতু বানাবে অর্থাৎ ইট-বালু-সিমেন্টের উন্নয়ন ছাড়া মানুষ আর কিছু বুঝে না।
কিন্তু একজন এমপির কাজ যে আইনও প্রণয়ন করা, সেটা কিন্তু সাধারণ জনগণ জানে না। এমপি অর্থ পার্লামেন্ট মেম্বার বা সংসদ সদস্য। সংসদ হচ্ছে এমন স্থান যেখানে আইন প্রণয়ন করা হয়। আর সংসদ সদস্য হচ্ছে ‘যিনি আইন প্রণয়ন করে’। তার মানে জনগণ কোন প্রার্থীকে এ কারণেও ভোট দেয় যে, সে তার প্রতিনিধি হয়ে সংসদে গিয়ে জনগণের পক্ষে আইন প্রণয়ন করবে।
এখানে আসলেই সমস্যা। যারা ভোট দিচ্ছে তার অধিকাংশই জানে না, একজন জনপ্রতিনিধি বা এমপির কাজ কি কি? দেখা যাবে, ১০০০ জনের মধ্যে ৯৯০ জন বিষয়টি জানে না। হতে পারে মাত্র ১০ জন জানেন। কিন্তু ভোট-নির্বাচন পদ্ধতিতে সেই ৯৯০ জনের প্রত্যেকের ভোটের মান ১। আবার ১০ জন যারা জানেন, তাদের প্রত্যেকের ভোটের মানও ১। অর্থাৎ নির্বাচনে মূর্খ-শিক্ষিত সবার ভোটের মান সমান। এজন্য কেউ যদি এমপি পদে নির্বাচিত হতে চায়, তবে সেই ৯৯০ জন মূর্খের অধিকাংশের ভোট পেলেই হবে, ১০ জন শিক্ষিতের ভোট না পেলেও চলবে। এজন্য গণতন্ত্রকে বলা হয় মূর্খের শাসন। কারণ যে যত বেশি মূর্খের ভোট পাবে, সে তত বেশি ক্ষমতায় যাবে। অর্থাৎ গণতান্ত্রিক পদ্ধতিতে প্রকৃত আইনের শাসন নয়, বরং মূর্খের তৈরী আইনের শাসন প্রতিষ্ঠিত হয়।
-আহসান হাবীব।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
বাংলাদেশের ৫০ লক্ষ পদাতিক বাহিনীর জন্য ৩য় প্রজন্মের এটিজিএম রোডম্যাপ (পর্ব ৮)
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
১০০০ নতুন সেনাক্যাম্প স্থাপনের কৌশলগত অপরিহার্যতা (২)
২১ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছির আলাইহিস সালাম উনার নির্দেশনা মুবারক পালনেই সফলতা। ঢাকামুখী জনস্রোত বন্ধ এবং ঢাকা শহরের প্রশাসনিক ও প্রাতিষ্ঠানিক বিকেন্দ্রীকরণ ব্যতীত অন্য কোন পদ্ধতিতে কখনোই যানজট নিরসনের স্থায়ী সমাধান হবে না (১২)
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
একবিংশ শতাব্দীর কৌশলগত প্রতিরক্ষা রূপরেখা (২)
১৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
একবিংশ শতাব্দীর কৌশলগত প্রতিরক্ষা রূপরেখা (১)
১৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
জান্নাতের টিকিট বিক্রিকারী জামাতীরা কী মনে করে? বেহেশতে- যাওয়ার প্রস্তুতি হিসেবেই দুনিয়াতেই হারাম মদের সাথে সম্পৃক্ত থাকা উচিত! নাউযুবিল্লাহ। বিএনপির ভাষায় জামাত মুনাফেক। জাহান্নামের নি¤œস্তরের বাসিন্দা মুনাফিকরা- ভোটের বিনিময়ে জান্নাতের টিকিট বিক্রি করে তারা যে সত্যিই বড় মুনাফেক, তাই প্রমাণ করছে। মাতালদের পক্ষেই সম্ভব ভোটের বিনিময়ে জান্নাতের টিকিট বেচা।
১৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সার্বভৌমত্বের বিনিময়ে কী পাচ্ছি আমরা? - আকসা ও জিসোমিয়া চুক্তি প্রত্যাখ্যান করুন
১৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
চট্টগ্রাম বন্দর বিদেশীদের ইজারা দিলে বাংলাদেশ যে সমস্ত গুরুতর হুমকিতে পড়বে
১১ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
উত্তরাঞ্চলে এক ভয়ংকর চক্রান্ত ও আলেম সমাজের নীরবতা
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
পুরোনো স্মার্টফোন বিক্রির আগে যে কাজ না করলে বিপদ
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
পেগাসাসের জাল বিস্তার বাংলাদেশেও। সবাই সাবধান।
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
৫০ লক্ষের বাহিনী ও ভবিষ্যতের সাইবার যুদ্ধক্ষেত্রের মহাপ্রস্তুতি (পর্ব-৩)
০৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)












