পবিত্র কুরআন শরীফ ও পবিত্র হাদীছ শরীফ উনাদের আলোকে সম্মানিত যাকাত উনার আহকাম, মাসায়িল ও ফাযায়িল
পবিত্র হাদীছ শরীফ উনার মধ্যে ইরশাদ মুবারক হয়েছে-
عَنْ حَضْرَتْ رَافِعِ بْنِ خَدِيْجٍ رَضِىَ اللهُ تَعَالى عَنْهُ قَالَ سَـمِعْتُ رَسُوْلَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُوْلُ الْعَامِلُ عَلٰى الصَّدَقَةِ بِالْـحَقِّ كَالْغَازِى فِى سَبِيْلِ اللهِ حتّٰى يَرْجِعَ اِلٰى بَيْتِهٖ.
অর্থ : হযরত রাফে’ ইবনে খাদীজ রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু তিনি বলেন, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি ইরশাদ মুবারক করেন, ন্যায়নিষ্ঠার সাথে সম্মানিত যাকাত উছূলকারী কর্মী বাড়িতে ফিরে আসা পর্যন্ত মহান আল্লাহ পাক উনার রাস্তায় জিহাদকারী গাযীর ন্যায়। (আবূ দাঊদ শরীফ : কিতাবুল খারাজ ওয়াল ইমরাতি ওয়াল ফায়ি : বাবু ফিস সি‘য়াইয়াতি ‘আলাছ ছদাক্বাহ : হাদীছ শরীফ নং ২৯৩৬; ইবনে মাজাহ শরীফ : কিতাবুয যাকাত : বাবু মা-জা-য়া ফী ‘য়ুম্মালিছ ছদাক্বাহ : হাদীছ শরীফ নং ১৮০৯; তিরমিযী শরীফ : কিতাবুয যাকাত : বাবু মা-জা-য়া ফিল ‘আমিলি ‘আলাছ ছদ্বাকাতি বিল হাক্ব : হাদীছ শরীফ নং ৬৪৫)
যাকাত উছূলকারীদের দায়িত্ব-কর্তব্য
পবিত্র হাদীছ শরীফ উনার মধ্যে ইরশাদ মুবারক হয়েছে-
عَنْ حَضْرَتْ عَبْدِ الرَّحْـمٰنِ بْنِ جَابِرِ بْنِ عَتِيْكٍ رَضِىَ اللهُ تَعَالٰى عَنْهُ عَنْ اَبِيْهِ اَنَّ رَسُوْلَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ سَيَاْتِيْكُمْ رَكْبٌ مُبَغَّضُوْنَ فَاِذَا جَاءُوْكُمْ فَرَحِّبُوْا بِـهِمْ وَخَلُّوْا بَيْنَهُمْ وَبَيْنَ مَا يَبْتَغُوْنَ فَاِنْ عَدَلُوْا فَلِاَنْفُسِهِمْ وَاِنْ ظَلَمُوْا فَعَلَيْهَا وَاَرْضُوْهُمْ فَاِنَّ تَـمَامَ زَكَاتِكُمْ رِضَاهُمْ وَلْيَدْعُوْا لَكُمْ
অর্থ : “হযরত আব্দুর রহমান ইবনে জাবির ইবনে আতীক রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু তিনি উনার পিতা থেকে বর্ণনা করেন, উনার পিতা বলেন- নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি ইরশাদ মুবারক করেন, শীঘ্রই আপনাদের নিকট (সম্মানিত যাকাত উছূলের জন্য) কতক সওয়ারী আসবেন, যাদেরকে আপনারা পছন্দ করবেন না। কিন্তু যখন উনারা আসবেন, উনাদেরকে স্বাগতম জানাবেন এবং উনারা যা চাবেন, তাই উনাদেরকে দিয়ে দিবেন। যদি উনারা আপনাদের সাথে ইনছাফ করেন, উনাদের জন্যে উত্তম হবে। আর যদি এর বিপরীত করেন, তা উনাদের অকল্যাণের কারণ হবে। কিন্তু আপনারা উনাদেরকে সন্তুষ্ট রাখতে চেষ্টা করবেন। কেননা, উনাদের সন্তুষ্টির মধ্যেই আপনাদের সম্মানিত যাকাত উনার পূর্ণতা রয়েছে এবং উনারাও যেন আপনাদের জন্যে দোয়া করেন।” (আবূ দাঊদ শরীফ : কিতাবুয যাকাত : বাবু রিদ্বল মুছদ্দিক্ব : হাদীছ শরীফ নং ১৫৮৮)
সম্মানিত যাকাত তথা যাকাত, ফিত্বরা, উশর সহ যাবতীয় দান-ছদক্বা আদায়ের আনজাম মূলতঃ খিলাফতের আনজাম, তবে তা গ্রহণে যূলুম করা যাবে না।
শুধু তাই নয় যাকাতের মাল-সম্পদ, টাকা-পয়সা ইত্যাদি যত হাত ঘুরে আসবে সকলেই উক্ত সম্মানিত যাকাত প্রদানের ছওয়াবের হিসসা লাভ করবেন এবং নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ, হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার দোয়া মুবারক সকলেই পাবেন। সুবহানাল্লাহ! (সংঙ্কলিত)
আরও পড়ুন
সব ›
ইসলামী শরীয়ত মুতাবিক- ছবি তোলা হারাম
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
পর্দা পালন করা পুরুষ-মহিলা সবার জন্য ফরজ
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
মুদরিক, মাসবূক ও লাহিকের নামায আদায়ের তরতীব (২):
ইসলামী শরীয়ত মুতাবিক-ছবি তোলা হারাম
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
‘আলাইহিস সালাম’ ব্যবহার নিয়ে বাতিল ফিরকাদের আপত্তি খন্ডন (৩)
অষ্টমত :ফতোয়ায়ে আযীযীতে গায়রে নবীদের জন্য عَلَيْهِ السَّلَامُ “আলাইহিস সালাম” ব্যবহার জায়েয বলা হয়েছে-ফতোয়ায়ে …
পর্দা সর্বপ্রকার বিপদ-আপদ থেকে হিফাজত হওয়ার মাধ্যম
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
মুসলমানদের জন্য সমস্ত খেলাধুলা হারাম
পবিত্র কুরআন শরীফ ও পবিত্র হাদীছ শরীফ উনাদের সুস্পষ্ট বর্ণনা দ্বারা খেলাধুলাকে হারাম ঘোষণা করা হয়েছে। যেমন মহা…
মানুষ তার ক্ষণস্থায়ী হায়াত, সময়, মৃত্যু ও পরকালের কঠিন আযাব থেকে ভুলে থাকার প্রধান অস্ত্র - দুনিয়ার চাকচিক্যে মোহগ্রস্ত হওয়া
এর একটি মেছাল দিতে গিয়ে হুজ্জাতুল ইসলাম, হযরত ইমাম গাজ্জালী রহমতুল্লাহি আলাইহি তিনি একবার একটা ঘটনা বলেছিলেন-“…
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।