পবিত্র কুরআন শরীফ ও পবিত্র হাদীছ শরীফ উনাদের আলোকে পবিত্র কুরবানী উনার আহকাম, ফাযায়িল ও মাসায়িল (১৮)
, ০১ যিলহজ্জ শরীফ, ১৪৪৪ হিজরী সন, ২১ আউওয়াল, ১৩৯১ শামসী সন , ২০ জুন, ২০২৩ খ্রি:, ০৬ আষাঢ়, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) পবিত্র দ্বীন শিক্ষা
পবিত্র হাদীছ শরীফ উনার মধ্যে এ ব্যাপারে আরো বর্ণিত রয়েছে-
عَنْ حَضْرَتْ أَبِي سَعِيدٍ الْـخُدْرِيِّ رَضِىَ اللهُ تَعَالٰى عَنْهُ قَالَ قَالَ رَسُوْلُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَا فَاطِمَةُ عَلَيْهَا السَّلَامُ قُومِيْ اِلٰى اُضْحِيَّتِكِ فَاشْهَدِيْهَا فَاِنَّ لَكِ بِاَوَّلِ قَطْرَةٍ تَقْطُرُ مِنْ دَمِهَا اَنْ يُغْفَرَ لَكِ مَا سَلَفَ مِنْ ذُنُوْبِكِ فَقَالَتْ فَاطِمَةُ عَلَيْهَا السَّلَامُ يَا رَسُوْلَ اللهِ هَذَا لَنَا اَهْلَ الْبَيْتِ خَاصَّةً اَوْ لَنَا وَلِلْمُسْلِمِينَ عَامَّةً؟ قَالَ لَا بَلْ لَنَا وَلِلْمُسْلِمِينَ عَامَّةً.
অর্থ : “হযরত আবূ সাঈদ খুদরী রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু তিনি বর্ণনা করেন, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ, হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি ইরশাদ মুবারক করেন, হে হযরত যাহরা আলাইহাস সালাম! আপনি আপনার কুরবানী উনার পশুর কাছে চলুন এবং সেখানে (কুরবানী উনার সময়) উপস্থিত থাকুন। নিশ্চয়ই পশুর প্রত্যেক ফোঁটা রক্তের বিনিময়ে আপনার বিগত জীবনের গুণাহখ¦তা ক্ষমা করা হবে। তিনি বললেন, ইয়া রসূলাল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম! এই কুরবানী উনার ফযীলত কি শুধু আমাদের এবং হযরত আহলে বাইত শরীফ আলাইহিমুস সালাম উনাদের জন্য? নাকি আমাদের জন্য এবং সমস্ত মু’মিন মুসলমান উনাদের জন্য। জাওয়াবে নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ, হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি ইরশাদ মুবারক করেন, হ্যাঁ, আমাদের জন্য এবং সমস্ত মু’মিন মুসলমান উনাদেরও জন্য।” (হাকিম ৪/২২২, বাযযার ২/৫৯, কাশফুল আসতার ১/৪৫৭)
ঙ) কুরবানীর পশুর রক্ত, গোশত ৭০ গুণ বৃদ্ধি করে মিযানের পাল্লায় দেয়া হবে : পবিত্র হাদীছ শরীফ উনার মধ্যে অন্যত্র বর্ণিত রয়েছে-
عَنْ حَضْرَتْ عَلِيٍّ عَلَيْهِ السَّلَامُ قَالَ اِنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ لِفَاطِمَةَ عَلَيْهَا السَّلَامُ قُوْمِي يَا فَاطِمَةُ عَلَيْهَا السَّلَامُ فَاشْهَدِيْ اُضْحِيَّتَكِ اَمَا اِنَّ لَكِ بِأَوَّلِ قَطْرَةٍ تَقْطُرُ مِنْ دَمِهَا مَغْفِرَةً لِكُلِّ ذَنْبٍ اَمَا اِنَّهٗ يُـجَاءُ بِـهَا يَوْمَ الْقِيَامَةِ بِلُحُومِهَا وَدِمَائِهَا سَبْعِينَ ضِعْفًا ثُـمَّ يُوْضَعُ فِي مِيزَانِكِ قَالَ اَبُو سَعِيدٍ الْـخُدْرِيُّ رَضِيَ الله عَنْهُ اَهٰذِهٖ لِاٰلِ مُـحَمَّدٍ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ خَاصَّةً فَهُمْ اَهْلٌ لِمَا خُصُّوا بِهٖ مِنْ خَيْرٍ اَمْ لِاٰلِ مُـحَمَّدٍ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَلِلنَّاسِ عَامَّةً قَالَ بَلْ لِاٰلِ مُـحَمَّدٍ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَلِلنَّاسِ عَامَّةً
অর্থ : “হযরত কাররামাল্লাহু ওয়াজহাহূ আলাইহিস সালাম উনার থেকে বর্ণিত। তিনি বলেন, হে হযরত যাহরা আলাইহাস সালাম! আপনি আপনার কুরবানীর পশুর নিকট যবেহ করার সময় উপস্থিত থাকবেন। জেনে রাখুন! ঐ পশুর রক্তের প্রথম ফোঁটা (মাটিতে) পড়ার সাথে সাথে আপনার সমস্ত গুনাহ ক্ষমা করে দেয়া হবে। জেনে রাখুন! কিয়ামত দিবসে কুরবানীর ওই পশুগুলোকে রক্ত, গোশত সহ সত্তরগুণ বৃদ্ধি করে নিয়ে আসা হবে এবং আপনার মিযানের পাল্লায় তা রাখা হবে। হযরত আবূ সাঈদ রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু তিনি বললেন, ইয়া রসূলাল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম! এই কুরবানী উনার ফযীলত কি শুধু হযরত আহলে বাইত শরীফ আলাইহিমুস সালাম উনাদের জন্য? নাকি হযরত আহলে বাইত শরীফ আলাইহিমুস সালাম উনাদের এবং সমস্ত মানুষের জন্য। জাওয়াবে নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ, হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি ইরশাদ মুবারক করেন, বরং হযরত আহলে বাইত শরীফ আলাইহিমুস সালাম উনাদের জন্য এবং সমস্ত মানুষেরও জন্য।” (বাইহাকী ৯/২৮৩, আব্দু বনু হুমাইদ ৭/৮, আল মাত্বালিবুল ‘আলিয়াহ)
এক বর্ণনা মতে, পবিত্র কুরবানী উনার পশু কুরবানীদাতার নাজাতের ব্যাপারে সাক্ষ্য প্রদান করবে।
(গবেষণা কেন্দ্র মুহম্মদিয়া জামিয়া শরীফ হতে প্রকাশিত কুরবানী সংক্রান্ত রেসালা হতে সংকলিত)
এ সম্পর্কিত আরো সংবাদ
-
মহাসম্মানিত সুন্নত তরীক্বায় দোয়ার খাযীনাহ (১০)
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ছবি তোলা হারাম, যা জাহান্নামী হওয়ার কারণ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সম্মানিত আশূরা শরীফ উনাকে যারা সম্মান করবে তাদের জন্য-
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সম্মানিত শরীয়ত উনার ফায়ছালা মতে কুলাঙ্গার ইয়াযীদ লা’নাতুল্লাহি আলাইহি কাট্টা কাফির ও চিরজাহান্নামী (১)
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
পৃথিবীকে পরিবর্তন করার চেয়ে নিজেকে পরিবর্তন করা সহজ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
পর্দা রক্ষা করা ফরজ, বেপর্দা হওয়া ব্যভিচারের সমতুল্য
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
৩টি বিষয় কেবল তিনটি অবস্থায়ই জানা যায়।
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সম্মানিত মীলাদ শরীফ পাঠে অনন্য তাজদীদ মুবারক (৪)
২৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ইসলামী শরীয়ত মুতাবিক- ছবি তোলা হারাম
২৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
২৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)












