পবিত্র কুরআন শরীফ ও পবিত্র সুন্নাহ শরীফ উনাদের আলোকে হযরত ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু তায়ালা আনহুম উনাদের মর্যাদা-মর্তবা ও ফযীলত মুবারক প্রসঙ্গে (৩৮)
, ২৩ শাওওয়াল শরীফ, ১৪৪৬ হিজরী সন, ২৩ হাদি আশির, ১৩৯২ শামসী সন , ২২ এপ্রিল, ২০২৫ খ্রি:, ০৯ বৈশাখ, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) পবিত্র দ্বীন শিক্ষা
হযরত ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু তায়ালা আনহুম উনাদের ফযীলত ও মর্যাদা
(পূর্ব প্রকাশিতের পর)
পবিত্র সূরা আল ইমরান শরীফের ১১৩-১১৫ নং আয়াত শরীফের ব্যাখ্যায় “তাফসীরে মাযহারীতে” উল্লেখ আছে, হযরত ইবনে আব্বাস রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু উনার থেকে বর্ণিত। তিনি বর্ণনা করেন, হযরত আব্দুল্লাহ ইবনে সালাম রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু এবং অন্যান্য কিতাবী ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু তায়ালা আনহুম উনাদের ছানা-ছিফত, ফাযায়িল-ফযীলত, মর্যাদা-মর্তবা সম্পর্কে উক্ত আয়াত শরীফ নাযিল হয়েছে। কারণ উনারা যখন সম্মানিত ইসলাম গ্রহণ করে ছাহাবীয়তের মাক্বাম হাছিল করলেন। তখন ইহুদী আলিম যারা ছিলো, তারা বলতে শুরু করলো, আমাদের মধ্যে যারা নিকৃষ্ট তারাই ইসলাম গ্রহণ করেছে। তারা ভালো হলে বাপ-দাদার ধর্ম ত্যাগ করে ইসলাম গ্রহণ করতো না। ইহুদী আলিমদের উক্ত কথাকে মিথ্যা প্রমাণ করে, মহান আল্লাহ পাক তিনি আয়াত শরীফ নাযিল করেন। এবং কিতাবী ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু তায়ালা আনহুম উনাদের প্রশংসা করে বলেন, কিতাবীদের মধ্যে সকলেই সমান নয়। বরং কিতাবী ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু তায়ালা আনহুমগণই প্রকৃতপক্ষে পরহেজগার, মুত্তাকী এবং উনারাই ছলেহীনদের অন্তর্ভুক্ত। কারণ, উনারা রাত্রিকালে সিজদারত অবস্থায় মহান আল্লাহ পাক উনার আয়াত শরীফ তিলাওয়াত করেন। উনারা মহান আল্লাহ পাক উনার প্রতি এবং শেষ দিনের প্রতি অর্থাৎ ক্বিয়ামত দিবসের প্রতি বিশ্বাস করেন। সৎকার্যের নির্দেশ দেন এবং অসৎকার্য থেকে নিষেধ করেন। এবং উনারা সৎকার্যে প্রতিযোগিতা করেন। আর ভালো কাজের যা কিছু উনারা করেন, তার প্রতিদান হতে উনাদেরকে বঞ্চিত করা হবে না। মহান আল্লাহ পাক তিনি পরহেজগার, মুত্তাকীদের সম্পর্কে অধিক অবহিত।
এখান থেকে বোঝা গেলো, স্বয়ং মহান আল্লাহ পাক তিনি হযরত ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু তায়ালা আনহুম উনাদের প্রশংসা করেছেন। এবং বিশেষ করে কিতাবী ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু তায়ালা আনহুম উনাদের ঈমান, সততা, তাকওয়া, আদর্শ, নিষ্ঠা তথা উনাদের মর্যাদা ও বৈশিষ্ট্যাবলীর ব্যাপারে সাক্ষ্য প্রদান করেছেন। সুবহানাল্লাহ! তাহলে উনাদের মর্যাদা কত বেমেছাল???
সেক্ষেত্রে খোদায়ী প্রদত্ত বেমেছাল আত্মিক প্রশান্তি প্রাপ্ত, তাকওয়ার বাক্যে, খোদাভীতির বাক্যে প্রতিষ্ঠিত, কালেমায়ে তাকওয়ার সমধিক যোগ্য এবং উপযুক্ত, সন্তুষ্টি প্রাপ্ত, নেয়ামত প্রাপ্ত, ক্ষমা প্রাপ্ত, জান্নাতের সুসংবাদ প্রাপ্ত, আম্বিয়ায়ে কিরাম উনাদের পরে সর্বোত্তম ব্যক্তি হচ্ছেন- হযরত ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু তায়ালা আনহুম উনারা। সুবহানাল্লাহ! (চলবে)
এ সম্পর্কিত আরো সংবাদ
-
প্রাণীর ছবি তোলা হারাম ও নাজায়িজ
২৭ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
২৭ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
কাফিরদের কপটতা ও দ্বি-চারিতা নিয়ে মহান আল্লাহ পাক উনার সতর্কবার্তা
২৭ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
পবিত্র নামাযের মাসয়ালা-মাসায়িল
২৬ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
পর্দা পালন করা পুরুষ-মহিলা সবার জন্য ফরজ
২৬ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
২৬ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ইসলামী শরীয়তে মদ ও জুয়া হারাম
২৬ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
প্রাণীর ছবি তোলা শক্ত হারাম, রয়েছে কঠিন শাস্তি
২৫ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
২৫ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
মহান আল্লাহ পাক তিনি ইরশাদ মুবারক করেন-
২৫ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
কাফির-মুশরিকদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করা জায়েয নেই
২৫ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ফাদ্বায়িলে উম্মাহাতিল মু’মিনীন আলাইহিন্নাস সালাম (৪)
২৪ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার)












