পবিত্র নামায উনার মাসয়ালা-মাসায়িল
পবিত্র কুরআন শরীফ ও পবিত্র সুন্নাহ শরীফ উনাদের আলোকে পবিত্র ছলাত বা নামায উনার ফযীলত ও গুরুত্ব
, ২৪ রবীউছ ছানী শরীফ, ১৪৪৫ হিজরী সন, ১১ সাদিস ১৩৯১ শামসী সন , ০৯ নভেম্বর, ২০২৩ খ্রি:, ২৪ কার্তিক, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) পবিত্র দ্বীন শিক্ষা
পবিত্র জানাযা নামাযের নিয়ম
পবিত্র জানাযা সম্পর্কিত আরো কিছু জরুরী মাসয়ালা
অনেকগুলো লাশ একত্রে আসলে সবগুলো লাশের মাথা এমনভাবে একদিকে রাখতে হবে যেন ইমাম ছাহেব প্রত্যেকটির সিনা বরাবর দাঁড়াতে পারেন।
যদি মহিলা, পুরুষ, নাবালিগ, নাবালিগা বিভিন্ন প্রকার মৃতের লাশ একত্রিত হয় তাহলে প্রথম পুরুষের, তারপর নাবালিগ ছেলেদের, তারপর নপুংসক বা হিজরাদের, তারপর নাবালিগা মেয়েদের পরে মহিলাদের লাশ রাখবে।
জানাযা নামায শুরু হওয়ার পরে অর্থাৎ প্রথম তাকবীরের পরে কেউ নামাযে শরীক হলে নিজে নিজে তাকবীর বলে ইমাম ছাহেব উনার সাথে নামায পড়া শুরু করবে।
একইভাবে দ্বিতীয় ও তৃতীয় তাকবীরের পরে উপস্থিত হলেও দ্রুত তাকবীর বলে ইমাম ছাহেব উনার সাথে নামায শুরু করবে। আর চতুর্থ তাকবীরের পরে শরীক হলে ইমাম ছাহেব সালাম ফিরানোর আগে তাকবীরগুলো আদায় করে নিবে, যদি সম্ভব হয়।
জানাযা নামাযের জন্য জামাত শর্ত নয়। একাকীও জানাযা আদায় করা যায়। তবে অলী বা মাইয়্যিতের অভিভাবক জানাযা আদায় করার পর অন্য কারো জন্য জানাযা নামায পড়া জায়েয নেই।
উল্লেখ্য যে, ফজরের ওয়াক্ত হওয়ায় পর ফজরের দুই রাক‘আত সুন্নত ও দুই রাক‘আত ফরয ব্যতিত অন্য কোন নামায এমনকি জানাজা নামাযও পড়া মাকরুহ। তাছাড়া আছর নামায আদায় করার পর মাগরিব নামায আদায়ের পূর্বে জানাজা নামায আদায় করা মাকরূহ।
কবরস্থানে যাওয়ার সময় লাশের সঙ্গে গমনকারীদের লাশের পিছনে পিছনে যাওয়া মুস্তাহাব। ঘোড়া ও গাড়িতে আগে আগে যাওয়া মাকরূহ। লাশের পিছে পায়ে হেঁটে যাওয়া মুস্তাহাব। পবিত্র জানাযা সঙ্গে যাওয়াতে অনেক ছওয়াব আছে কিন্তু যাওয়ার সময় উচ্চস্বরে দোয়া-কালাম পড়া মাকরূহ। কবরস্থানে হাসিÑঠাট্টা করা বা বাজে আলাপ করা নিষিদ্ধ। এতে ৪০ বছরের ইবাদত বিনষ্ট হয়ে যায়।
দাফন করার সুন্নতী তরীক্বা
জানাযার নামায পড়া যেমন ফরযে কিফায়া, দাফন করাও ফরযে কিফায়া। জানাযা শেষ হওয়া মাত্রই লাশকে দাফন করার জন্য কবরস্থানে নিয়ে যেতে হবে। মুর্দাকে নিয়ে গেলে ৪০টি গুনাহ মাফ হয়ে যায়। কবরের কাছে পৌঁছলে মাইয়্যিতের খাট না রাখা পর্যন্ত কারো পক্ষে বসা মাকরূহ। প্রত্যেকে লাশ নিজ নিজ ডান কাঁধে নিয়ে দ্রুত হেঁটে যাবে, তবে দৌড়াবে না।
মুর্দা কবরে রাখার পর ঐ কবর হতে যত মাটি উঠানো হয়েছে, তা সবই কবরের উপর দিবে। তাছাড়া অতিরিক্ত মাটি আবশ্যক না হলে দেওয়া মাকরূহ। এক বিঘতের চেয়ে বেশি উঁচু হয়ে যায় তবে মাকরূহ হবে না।
কবরের উপরটা চতুষ্কোণ করা মাকরূহ। বিঘতখানেক উঁচু করে উটের পিঠের ন্যায় মাঝখানে উঁচু এবং দুদিকে ঢালু করা মুস্তাহাব। দাফন কার্যে উপস্থিত সকলেরই কবরে তিন তিন বার মাটি দেওয়া মুস্তাহাব। মাটি মাথার দিক হতে উভয় হাতে দিবে।
প্রথম মাটি দেওয়ার সময় পড়বে-
مِنْهَا خَلَقْنَاكُمْ
অর্থ: “মাটি থেকে তোমাদেরকে অর্থাৎ তোমাদের পিতা হযরত আদম আলাইহিস সালামকে সৃষ্টি করা হয়েছে।”
দ্বিতীয় মুষ্টির সময় পড়বে-
وَفِيْهَا نُعِيْدُكُمْ
অর্থ: “মাটিতেই তোমরা ফিরে যাবে।”
তৃতীয় মুষ্টি দেওয়ার সময় পড়বে-
وَمِنْهَا نُـخْرِجُكُمْ تَارَةً اُخْرٰى
অর্থ: “মাটি থেকে পুনরায় তোমাদেরকে উঠানো হবে।”
অতঃপর এই দোয়া পড়বে-
اَللّٰهُمَّ اَدْخِلْهُ الْـجَنَّةَ بِرَحْـمَتِكَ
অর্থ: “হে বারে এলাহী! আপনার রহমতে তাঁকে জান্নাতে দাখিল করুন।”
দাফন করার পর কিছুক্ষণ কবরের নিকট অপেক্ষা করা উচিত। মৃত ব্যক্তির জন্য দোয়ায়ে মাগফিরাত করা মুস্তাহাব। মাথার দিকে দাঁড়িয়ে পবিত্র সুরা বাক্বারা শরীফ উনার প্রথম তিন এবং পায়ের দিকে দাঁড়িয়ে পবিত্র সুরা বাক্বারা শরীফ উনার শেষ তিন আয়াত শরীফ পড়া মুস্তাহাব। মাটি দেওয়ার পর কবরে পানি ছিটিয়ে দেওয়া মুস্তাহাব।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
হযরত ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু তায়ালা আনহুম উনারা অবশ্যই সত্যের মাপকাঠি; অস্বীকারকারীরা কাট্টা কাফির (১৪)
৩১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
প্রাণীর ছবি তোলা শক্ত হারাম, রয়েছে কঠিন শাস্তি
৩১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
৩১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
একটা আদেশ মুবারক অমান্য করে আরেকটা মান্য করা জায়িয নেই
৩১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
পবিত্র নামাযের মাসয়ালা-মাসায়িল
৩০ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
বেপর্দা হওয়া শয়তানের ওয়াসওয়াসাকে সহজ করার মাধ্যম
৩০ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
৩০ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
الْيَوْمَ أَكْمَلْتُ لَكُمْ دِينَكُمْ وَأَتْمَمْتُ عَلَيْكُمْ نِعْمَتِي وَرَضِيتُ لَكُمُ الْإِسْلَامَ دِينًا
৩০ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
দ্বীন ইসলাম উনার মধ্যে সবকিছুরই ফায়সালা মুবারক রয়ে গেছে
৩০ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
পবিত্র যিকিরকারী উনাদের ফযীলত সম্পর্কে পবিত্র হাদীছ শরীফ উনার মধ্যে ইরশাদ মুবারক হয়েছে-
৩০ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ইসলামী শরীয়তের আলোকে কুকুর নিধন (১০)
২৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
প্রাণীর ছবি তোলা কবীরা গুনাহ ও অসন্তুষ্টির কারণ
২৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার)












