বৃহস্পতিবার

হিজরী
০৮ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৮ হিজরী সন
শামসী
২১ সাদিস, ১৩৯৪ শামসী সন
ঈসায়ী
১৯ নভেম্বর, ২০২৬ খ্রি:
বাংলা
০৪ অগ্রহায়ণ, ১৪৩৩ ফসলী সন

আজকের নামাযের সময়

  • ফজর৪:৫৮
  • যোহর১১:৪৫
  • আছর৩:৩৮
  • মাগরিব৫:১৮
  • ইশা৬:৩২

সাহরীর শেষ ৪:৫৩ · ইফতার ৫:১৮

পূর্ণ নামাযের সময়সূচি দেখুন ›
দৈনিক আল-ইহসান

মহাসম্মানিত প্রতিষ্ঠাতা ও পৃষ্ঠপোষক

খলীফাতুল্লাহ, খলীফাতু রসূলিল্লাহ, রঊফুর রহীম, রহমাতুল্লিল ‘আলামীন, ছাহিবু সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, ছাহিবে নেয়ামত, আস সাফফাহ, আল জাব্বারিউল আউওয়াল, আল ক্বউইউল আউওয়াল, হাবীবুল্লাহ, মুত্বহ্হার, মুত্বহ্হির, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ক্বায়িম মাক্বামে হাবীবুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাওলানা মামদূহ মুর্শিদ ক্বিবলা

সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম

আল হাসানী ওয়াল হুসাইনী ওয়াল কুরাঈশী, রাজারবাগ শরীফ, ঢাকা।

خَلِيْفَةُ اللهِ، خَلِيْفَةُ رَسُوْلِ اللهِ، رَءُوْفٌ رَّحِيْمٌ، رَحْـمَةٌ لِّلْعَالَـمِيْـنَ، صَاحِبُ سَيِّدِ سَيِّدِ الْاَعْيَادِ شَرِيْفٍ، صَاحِبِ نِعْمَتْ، اَلسَّفَّاحُ، اَلْـجَبَّارِىُّ الْاَوَّلُ، اَلْـقَوِىُّ الْاَوَّلُ، حَبِيْبُ اللهِ، مُطَهِّرٌ، اَهْلُ بَــيْتِ رَسُوْلِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَائِمُ مَقَامِ حَبِيْبِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، مَوْلـٰـنَا مَـمْدُوْحْ مُرْشِدْ قِـبْـلَةْ

سَيِّدُنَا حَضْرَتْ سُلْطَانٌ نَّصِيْـرٌ عَلَيْهِ السَّلَامُ

اَلْـحَسَنِـىُّ وَالْـحُسَيْنِـىُّ وَالْقُرَيْشِىُّ، رَاجَارْبَاغُ شَرِيْفٌ، دَاكَا

উনার মুবারক পৃষ্ঠপোষকতায় পরিচালিত আহলে সুন্নাত ওয়াল জামায়াত উনার আক্বীদায় প্রতিষ্ঠিত শরীয়তসম্মত একমাত্র আন্তর্জাতিক পত্রিকা

শিরোনাম
নূরে মুজাস্সাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার প্রতি পবিত্র ছলাত শরীফ-পবিত্র সালাম শরীফ পাঠ করা, পবিত্র মীলাদ শরীফ পাঠ করা, পবিত্র না’ত শরীফ পাঠ করা এবং উনার আলোচনা মুবারক করা ফযীলত, বরকত ও মর্যাদা হাছিলের কারণ।মহাসম্মানিত ইসলামী শরীয়ত উনার দৃষ্টিতে- প্রত্যেক মুসলমান জিন-ইনসান, পুরুষ-মহিলা সকলের জন্যই তাযকিয়া বা আত্মশুদ্ধি লাভ করা ফরয। সুবহানাল্লাহ! আর সেজন্য একজন হক্কানী রব্বানী শায়েখ বা মুরশিদ ক্বিবলা উনার নিকট বাইয়াত গ্রহণ করে ইলমে তাছাউফ অর্জন করাও ফরয। সুবহানাল্লাহ!‘যুদ্ধের আগের তুলনায় ইরানের অস্ত্র উৎপাদন সক্ষমতা বেড়েছে আড়াই গুণ’কেউই মুনাফা করতে পারছে না: চীনের শেয়ারবাজারে সংকটফাতাহ-৩ সুপারসনিক ক্রুজ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালাল পাকিস্তানযে অভিযোগে আটক মুফতি রুহুল আমিন৬৫ দিন সূর্যের দেখা পাবে না যুক্তরাষ্ট্রের যে শহরবিকট বিস্ফোরণে কেঁপে উঠল রিয়াদ, বিমানবন্দরে ধোঁয়ার কুণ্ডলীশিগগিরই সংসদ ভবনকে সৌরবিদ্যুৎ ব্যবস্থার আওতায় আনা হবে: প্রধানমন্ত্রীসব এমপিকে নিজ নিজ নির্বাচনি এলাকায় অবস্থানের নির্দেশ প্রধানমন্ত্রীর
পবিত্র নামায উনার মাসয়ালা-মাসায়িল

পবিত্র কুরআন শরীফ ও পবিত্র সুন্নাহ শরীফ উনাদের আলোকে পবিত্র ছলাত বা নামায উনার ফযীলত ও গুরুত্ব

এ্যাডমিন-বোস্তামি আলম প্রকাশ: বুধবার, ২৫ অক্টোবর, ২০২৩, সকাল ৫:১৩
পবিত্র কুরআন শরীফ ও পবিত্র সুন্নাহ শরীফ উনাদের আলোকে পবিত্র ছলাত বা নামায উনার ফযীলত ও গুরুত্ব
পবিত্র জানাযা নামাযের ফযীলত
পবিত্র হাদীছ শরীফ উনার মধ্যে উল্লেখ আছে, “যে ব্যক্তি পবিত্র জানাযা নামাযে শরীক হবে মহান আল্লাহ পাক তাকে উহুদ পাহাড়ের সমান ছাওয়াব দান করবেন। যে ব্যক্তি পবিত্র জানাযা উনার পর দাফন কার্যেও শরীক হবে মহান আল্লাহ পাক তাকে দুই পাহাড় পরিমাণ ছওয়াব দান করবেন।” সুবহানাল্লাহ! (বুখারী শরীফ, মুসলিম শরীফ)
মহান আল্লাহ পাক উনার সাথে শরীক করেনি এমন চল্লিশজন মুসলমান কোন মৃতের জানাযায় শরীক হলে মহান আল্লাহ পাক উনাদের বরকতে উক্ত মৃতকে ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ! (মুসলিম শরীফ)

পবিত্র জানাযা নামাযের শর্ত
নিষিদ্ধ সময় ব্যতীত যে কোন সময় পবিত্র জানাযা নামায পড়া যায়। পবিত্র জানাযা ও ঈদের নামাযের জামায়াত ছুটে যাওয়ার আশঙ্কায় তাইয়াম্মুম করা জায়িয। অন্যান্য নামাযের সময় বা জামায়াত ছুটে যাওয়ার ভয়ে তাইয়াম্মুম করা জায়িয নয়।
পবিত্র জানাযা নামায ছহীহ হওয়ার শর্ত দুই প্রকারের। এক প্রকারের শর্ত হলো নামাযীদের পক্ষে, যেমন-
(১) বালিক-বালিগা হওয়া,
(২) নামাযীর শরীর পাক,
(৩) পোশাক পাক,
(৪) জায়গা পাক,
(৫) ছতর ঢাকা,
(৬) ক্বিবলা মুখী হওয়া,
(৭) দাঁড়িয়ে নামায পড়া এবং
(৮) নিয়ত করা শর্ত।
মৃত লাশকে যেই স্থানে রাখা হয়, তা পাক হতে হবে এবং নামাযীগণ যেখানে দাঁড়িয়ে নামায পড়বেন, সেই স্থান অবশ্যই পাক হতে হবে। নতুবা জানাযা নামায ছহীহ হবে না।
যদি কেউ জুতা পায়ে দিয়ে জানাযা নামায পড়ে, তার জুতার উপর ও তলা ও জুতার নিচের স্থান পাক হতে হবে। নতুবা নামায হবেনা। যদি জুতা খুলে জুতার উপর পা রেখে নামায পড়ে, তবে জুতার উপরিভাগ ও জুতার তলা পাক হতে হবে। এমতাবস্থায় জুতার তলার নিচের স্থান পাক না হলেও চলবে।
পবিত্র জানাযা নামাযের জন্য জামায়াত শর্ত নয়। যদি একজনও হয় তা পুরুষ হোক অথবা মহিলা হোক, তবে বালিগ হওয়া শর্ত। আর মৃতের মাগফিরাত ও জীবিত লোকের ছওয়াব হাছিল করার জন্য জামায়াত বড় করে পবিত্র জানাযা নামায পড়া উত্তম।
পবিত্র জানাযা নামায ছহীহ হওয়ার জন্য আর এক প্রকারের শর্ত হলো মৃতের সম্পর্কে।
ইহা ছয়টিÑ
১. মৃত লাশ মুসলমান হওয়া, কাফির বা মুরতাদের লাশের উপর জানাযা জায়িয হবে না।
২. মৃতের শরীর ও কাফন পাক হওয়া চাই। কাফন পরানোর পূর্বে কোন নাপাকী বের হলে তা ধুয়ে পাক করে নিতে হবে। তবে কাফন পরানোর পর নাপাকী বের হলে পবিত্র জানাযা নামাযে ব্যাঘাত হবেনা। যদি গোসল দেয়ার জন্য পানি না পাওয়া যায়, তাহলে তাইয়াম্মুম করাতে হবে। তবে গোসল বা তাইয়াম্মুম না করিয়ে জানাযা পড়া দুরস্ত হবে না। তবে শহীদের ক্ষেত্রে মাসয়ালা ভিন্ন রকম। অর্থাৎ শহীদের গোসল দেয়া শর্ত নয়।
জানাযা ব্যতিত দাফন করে থাকলে কবর খোঁড়ে লাশ উঠানো যাবেনা। বরং কবরের উপরই পবিত্র জানাযা পড়তে হবে। তবে যতদিন পর্যন্ত লাশ না ফাটে ততদিন পর্যন্ত জানাযা পড়া যাবে অর্থাৎ দাফন করার ৩ দিন পর্যন্ত জানাজা পড়া যাবে। ৩ দিন পার হয়ে গেলে জানাজা পড়া যাবে না।
যে খাটিয়ার উপর লাশ রাখা হয়, তা যদি পাক হয়, তাহলে খাটিয়ার নিচের জায়গা পাক না হলেও জানাযা দুরস্ত হবে।
৩. মৃতের ছতর ঢাকা থাকা আবশ্যক। কাফনবিহীন বা বিবস্ত্র কোন লাশের জানাযা দুরস্ত হবে না। জীবিতাবস্থায় যেই পরিমাণ ছতর ঢাকা ফরয ছিল, সেই পরিমাণ ছতর ঢাকা হলেও জানাযা দুরস্ত হয়ে যাবে।
৪. মৃতের লাশ নামাযীদের সামনে হওয়া চাই, লাশ নামাযীদের পিছনে থাকলে দুরস্ত হবে না।
৫. মৃতের লাশ বা লাশের খাটিয়া মাটিতে থাকা চাই। কারো হাতের উপর, কাঁধের উপর বা কোন বাহনের বা গাড়ির উপর লাশ রেখে পবিত্র জানাযা নামায পড়লে দুরস্ত হবে না। (শরহে বিকায়া)
৬. মৃতের লাশ উপস্থিত থাকা চাই। আমাদের হানাফী মাযহাব মতে, গায়েবানা জানাজা তথা অনুপস্থিত মৃতের উপর পবিত্র জানাযা নামায পড়া জায়েজ নেই।
পবিত্র জানাযা নামাযের দুটো ফরয।
১. চার তাকবীর বলা,
২. দাঁড়িয়ে নামায পড়া।
তৃতীয় আরো একটি শর্ত রয়েছে তাহলো দোয়া করা।
তাছাড়া জানাজা নামায ফরযে কেফায়া। অর্থাৎ অন্তত একজন পুরুষ বা মহিলা যদি মৃতের উপর জানাজা নামায আদায় করে, তাহলে সবার পক্ষ হতে আদায় হয়ে যাবে। আর কেউ জানাজা নামায আদায় না করলে এলাকাবাসী সবাই গুনাহগার হবে।




এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মন্তব্য লিখুন

অনুমোদনের পর মন্তব্য প্রকাশ হবে। মোবাইল/ইমেইল প্রকাশ করা হবে না।

আরও পড়ুন

সব ›
ইসলামী শরীয়ত মুতাবিক- ছবি তোলা হারাম ইসলামী শরীয়ত মুতাবিক- ছবি তোলা হারাম ২০ ঘণ্টা আগে সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ ২০ ঘণ্টা আগে পর্দা পালন করা পুরুষ-মহিলা সবার জন্য ফরজ পর্দা পালন করা পুরুষ-মহিলা সবার জন্য ফরজ ১ দিন আগে সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ ১ দিন আগে মুদরিক, মাসবূক ও লাহিকের নামায আদায়ের তরতীব (২): মুদরিক, মাসবূক ও লাহিকের নামায আদায়ের তরতীব (২): ২ দিন আগে ইসলামী শরীয়ত মুতাবিক-ছবি তোলা হারাম ইসলামী শরীয়ত মুতাবিক-ছবি তোলা হারাম ২ দিন আগে সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ ২ দিন আগে ‘আলাইহিস সালাম’ ব্যবহার নিয়ে বাতিল ফিরকাদের আপত্তি খন্ডন (৩) অষ্টমত :ফতোয়ায়ে আযীযীতে গায়রে নবীদের জন্য عَلَيْهِ السَّلَامُ “আলাইহিস সালাম” ব্যবহার জায়েয বলা হয়েছে-ফতোয়ায়ে … ৩ দিন আগে পর্দা সর্বপ্রকার বিপদ-আপদ থেকে হিফাজত হওয়ার মাধ্যম পর্দা সর্বপ্রকার বিপদ-আপদ থেকে হিফাজত হওয়ার মাধ্যম ৩ দিন আগে সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ ৩ দিন আগে মুসলমানদের জন্য সমস্ত খেলাধুলা হারাম পবিত্র কুরআন শরীফ ও পবিত্র হাদীছ শরীফ উনাদের সুস্পষ্ট বর্ণনা দ্বারা খেলাধুলাকে হারাম ঘোষণা করা হয়েছে। যেমন মহা… ৩ দিন আগে মানুষ তার ক্ষণস্থায়ী হায়াত, সময়, মৃত্যু ও পরকালের কঠিন আযাব থেকে ভুলে থাকার প্রধান অস্ত্র - দুনিয়ার চাকচিক্যে মোহগ্রস্ত হওয়া এর একটি মেছাল দিতে গিয়ে হুজ্জাতুল ইসলাম, হযরত ইমাম গাজ্জালী রহমতুল্লাহি আলাইহি তিনি একবার একটা ঘটনা বলেছিলেন-“… ৩ দিন আগে