পবিত্র কুরআন শরীফ উনার আলোকে পবিত্র কুরবানী
‘কুরবানী’ শব্দের অর্থ হচ্ছে- মহান আল্লাহ পাক উনার সন্তুষ্টি মুবারক হাছিলের উদ্দেশ্যে মহান আল্লাহ পাক উনার পবিত্র নাম মুবারকে নির্দিষ্ট তারিখে নির্দিষ্ট নিয়মে নির্দিষ্ট পশু যবেহ করা। অর্থাৎ পবিত্র যিলহজ্জ শরীফ মাস উনার ১০, ১১, ১২ তারিখের মধ্যে উট, মহিষ, গরু, ছাগল, ভেড়া, দুম্বা এসব হালাল গৃহপালিত চতুষ্পদ পশুকে মহান আল্লাহ পাক উনার নাম মুবারকে উনারই সন্তুষ্টি মুবারক হাছিলের লক্ষ্যে যবেহ করা। সুবহানাল্লাহ!
পবিত্র কুরবানী উনার মূলে ‘উদ্বহিয়্যাহ’ শব্দ মুবারক এসেছে। যার অর্থ হচ্ছে- মহান আল্লাহ পাক উনার সন্তুষ্টি মুবারক লাভের উদ্দেশ্যে যবেহকৃত পশু।
পবিত্র কুরবানী সম্পর্কে মহান আল্লাহ পাক তিনি ‘পবিত্র সূরা হজ্জ শরীফ’ উনার ২৮নং পবিত্র আয়াত শরীফ উনার মধ্যে ইরশাদ মুবারক করেন-
وَيَذْكُرُوا اسْمَ اللَّهِ فِي أَيَّامٍ مَّعْلُومَاتٍ عَلَى مَا رَزَقَهُم مِّن بَهِيمَةِ الْأَنْعَامِ فَكُلُوا مِنْهَا وَأَطْعِمُوا الْبَائِسَ الْفَقِيرَ
অর্থ: “এবং তারা যেন স্মরণ করে কতক নির্দিষ্ট দিনে মহান আল্লাহ পাক উনার পবিত্র নাম মুবারক গৃহপালিত চতুস্পদ পশুর উপরে (অর্থাৎ কুরবানী করে সে সকল পশু) যা মহান আল্লাহ পাক তিনি তাঁদেরকে রিযিক হিসেবে দিয়েছেন। ” আর তা থেকে তোমরা খাও এবং গরিব মিসকিনদেরকে খাওয়াও।
মহান আল্লাহ পাক তিনি ‘পবিত্র সূরা হজ্জ শরীফ’ উনার ৩৬নং পবিত্র আয়াত শরীফ উনার মধ্যে ইরশাদ মুবারক করেন-
وَالْبُدْنَ جَعَلْنَاهَا لَكُم مِّن شَعَائِرِ اللَّهِ لَكُمْ فِيهَا خَيْرٌ فَاذْكُرُوا اسْمَ اللَّهِ عَلَيْهَا صَوَافَّ فَإِذَا وَجَبَتْ جُنُوبُهَا فَكُلُوا مِنْهَا وَأَطْعِمُوا الْقَانِعَ وَالْمُعْتَرَّ كَذَلِكَ سَخَّرْنَاهَا لَكُمْ لَعَلَّكُمْ تَشْكُرُونَ
অর্থ: “পবিত্র কুরবানী উনার উটসমূহ অর্থাৎ পশুসমূহকে আমি মহান আল্লাহ পাক উনার শিয়া’র বা নিদর্শনসমূহের অন্তর্ভুক্ত করেছি। আর এর মধ্যে রয়েছে তোমাদের জন্য অফুরন্ত কল্যাণ। সুতরাং তোমরা উনাদের উপর মহান আল্লাহ পাক উনার পবিত্র নাম মুবারক স্মরণ করো দাঁড় করিয়ে। অতঃপর উটগুলো যখন কাত হয়ে (যমীনে) পড়বে, তখন তোমরা উহার কিছু অংশ খাবে এবং অযাঞ্চাকারী, যাঞ্চাকারী সকল অভাবীকেও খাওয়াবে। এরূপে আমি উহাদিগকে অর্থাৎ পশুগুলোকে তোমাদের আওতাধীন করে দিয়েছি। যাতে তোমরা শুকরিয়া করতে পারো। ” সুবহানাল্লাহ!
মহান আল্লাহ পাক তিনি পবিত্র কুরবানী সম্পর্কে ‘পবিত্র সূরা আল কাওছার শরীফ’ উনার মধ্যে ইরশাদ মুবারক করেন-
إِنَّا أَعْطَيْنَاكَ الْكَوْثَرَ فَصَلِّ لِرَبِّكَ وَانْحَرْ
অর্থাৎ “নিশ্চয়ই আমি আপনাকে ‘কাওছার’ হাদিয়া করেছি। অতএব, আপনার মহান রব উনার সন্তুষ্টি মুবারক লাভের উদ্দেশ্যে পবিত্র নামায আদায় করুন এবং পবিত্র কুরবানী করুন। ”
মহান আল্লাহ পাক তিনি ‘পবিত্র সূরা হজ্জ শরীফ’ উনার ৩৪নং পবিত্র আয়াত শরীফ উনার মধ্যে ইরশাদ মুবারক করেন-
وَلِكُلِّ أُمَّةٍ جَعَلْنَا مَنسَكًا لِيَذْكُرُوا اسْمَ اللَّهِ عَلَى مَا رَزَقَهُم مِّن بَهِيمَةِ الْأَنْعَامِ
অর্থ: “আমি প্রত্যেক উম্মতের জন্যই পবিত্র কুরবানী উনার হুকুম দিয়েছিলাম। যাতে তাঁরা মহান আল্লাহ পাক উনার নাম মুবারক স্মরণ করে গৃহপালিত চতুস্পদ পশুর উপরে অর্থাৎ পবিত্র কুরবানী করে। ”
মহান আল্লাহ পাক তিনি প্রথমোক্ত দুইখানা পবিত্র আয়াত শরীফ উনার মাধ্যমে পবিত্র মক্কা শরীফ-এ উপস্থিত হাজী ছাহেবদের পবিত্র কুরবানী করার বিষয়টি উল্লেখ করেছেন। আর শেষোক্ত দুইখানা পবিত্র আয়াত শরীফ উনাদের মাধ্যমে প্রত্যেক সামর্থ্যবান মুসলমানকে তাদের স্ব-স্ব স্থানে পবিত্র কুরবানী করার নির্দেশ মুবারক দিয়েছেন। উপরন্তু এটা জানিয়ে দেয়া হয়েছে যে, পবিত্র কুরবানী উনার হুকুম শুধু আমাদের জন্যই নয়, বরং পূর্ববর্তী উম্মতদের জন্যও ছিলো।
-মুহম্মদ গাজী ইবনে ইসহাক, ঢাকা।
আরও পড়ুন
সব ›
মুদরিক, মাসবূক ও লাহিকের নামায আদায়ের তরতীব (২):
ইসলামী শরীয়ত মুতাবিক-ছবি তোলা হারাম
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
‘আলাইহিস সালাম’ ব্যবহার নিয়ে বাতিল ফিরকাদের আপত্তি খন্ডন (৩)
অষ্টমত :ফতোয়ায়ে আযীযীতে গায়রে নবীদের জন্য عَلَيْهِ السَّلَامُ “আলাইহিস সালাম” ব্যবহার জায়েয বলা হয়েছে-ফতোয়ায়ে …
পর্দা সর্বপ্রকার বিপদ-আপদ থেকে হিফাজত হওয়ার মাধ্যম
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
মুসলমানদের জন্য সমস্ত খেলাধুলা হারাম
পবিত্র কুরআন শরীফ ও পবিত্র হাদীছ শরীফ উনাদের সুস্পষ্ট বর্ণনা দ্বারা খেলাধুলাকে হারাম ঘোষণা করা হয়েছে। যেমন মহা…
মানুষ তার ক্ষণস্থায়ী হায়াত, সময়, মৃত্যু ও পরকালের কঠিন আযাব থেকে ভুলে থাকার প্রধান অস্ত্র - দুনিয়ার চাকচিক্যে মোহগ্রস্ত হওয়া
এর একটি মেছাল দিতে গিয়ে হুজ্জাতুল ইসলাম, হযরত ইমাম গাজ্জালী রহমতুল্লাহি আলাইহি তিনি একবার একটা ঘটনা বলেছিলেন-“…
দ্বীন ইসলামে হালাল ও হারামের গুরুত্ব (৩)
দেশে দেশে জাতিসংঘ ওরফে ইহুদীসংঘের কথিত মানবাধিকার অফিসমূহের পবিত্র দ্বীন ইসলাম ও মুসলমান বিরোধী কার্যক্রমের ইতিহাস (২৩তম পর্ব)
গুরুত্বপূর্ণ মন্তব্য:· OHCHR কার্যালয়ের ধরণ ভিন্ন ভিন্ন ৩ ধরণের হতে পারে: স্থায়ী কার্যালয়, আঞ্চলিক লিয়াজোঁ অফি…
প্রাণীর ছবি তোলা হারাম ও নাফরমানীমূলক কাজ
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।