আপনাদের মতামত
পবিত্র ইফতারীতে একটু পছন্দের ফল খেতে ব্যর্থ হয়ে ক্ষুব্ধ রোযাদাররা বর্তমান উপদেষ্টা সরকারকে উপহাসের সরকার হিসেবে দেখছে
, ১৭ রমাদ্বান শরীফ, ১৪৪৬ হিজরী সন, ১৯ আশির, ১৩৯২ শামসী সন , ১৮ মার্চ, ২০২৫ খ্রি:, ৩ চৈত্র, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) আপনাদের মতামত
রমাদ্বান শরীফে সারাদিন রোযা রাখার পর ইফতারে ক্লান্তি মেটানো ও শক্তি ফেরাতে প্রয়োজন হয় ফলের। তাই এসময় কদর বাড়ে কমলা, মাল্টা, তরমুজ, আঙুরের মতো রসালো ফলের। তবে সাধারণ মানুষের নাগালের বাইরে ফলের দাম। রোযাদারসহ অনেকের কাছেই এখন দুঃসাধ্য হয়ে উঠছে রকমারি ফল।
বাজারে প্রতি কেজি আপেল ও মাল্টা বিক্রি হচ্ছে ৩০০-৩৩০ টাকায়। চীনা কমলা ৩২০, কালো আঙুর ৪৮০-৫০০, আনার আকার ভেদে ৪৫০ থেকে ৪৮০ টাকা দরে বিক্রি হচ্ছে।
বাজারে ফল সরবরাহ কমে যাওয়ায় সব রকমের দেশি-বিদেশি ফল কেজি প্রতি ১০০-১৫০ টাকা বেড়ে গেছে।
ডলার সংকটে এলসি (ঋণপত্র) খোলার জটিলতায় ফল আমদানিতে নিরুৎসাহের কথা বলেছিলেন বাণিজ্য উপদেষ্টা। গত ৮ ফেব্রুয়ারি উপদেষ্টা এ কথা বলার পর ফলের বাজার অস্থির হতে শুরু করেছে। মাত্র দুই-তিন দিনের ব্যবধানে দেশি-বিদেশি ফলের দাম বেড়েছে প্রায় দ্বিগুণ।
ফল ব্যবসায়ীরা জানান, অন্য সময় রমাদ্বান শরীফ মাসে ফল বিক্রি থাকে তুঙ্গে। নিঃশ্বাস ফেলার সময় পেতাম না। অথচ এবার ক্রেতার দেখা নেই। নিউ মার্কেট, কাঁঠালবাগান, কাওরান বাজারসহ রাজধানী জুড়ে একই চিত্র। রোযার মধ্যে আমদানি করা রসালো ফলের বাজার চড়া হওয়ায় সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন নিম্ন ও মধ্য আয়ের মানুষ।
ট্যারিফ কমিশনের কর্মকর্তারা বলছেন, আঙুর, আপেল, কমলা, নাশপাতি, মাল্টা বিলাসি পণ্য নয়। রমাদ্বান শরীফে এসব ফলের ব্যাপক চাহিদা থাকে। চিকিৎসরাও এসব ফল খাওয়ার জন্য রোগীদের পরামর্শ দিয়ে থাকেন। এসব কারণে বিদেশি ফলে আরোপ করা শুল্ক-কর কমানোর সুপারিশ করা হয়েছে। কিন্তু জানা গেছে, এখন পর্যন্ত সেই সুপারিশ বাস্তবায়ন হয়নি।
এনবিআরের হিসাব মতে, আগের অর্থবছরের তুলনায় ২০২৩-২৪ অর্থবছরে আপেল আমদানি কমে গেছে ৫১ শতাংশ। একইভাবে মাল্টার আমদানি কমেছে ৭০ শতাংশ, আঙুর ২৯ শতাংশ। জানুয়ারিতে সম্পূরক শুল্ক বাড়ানোর ফলে আরো কিছু বিদেশি ফলের আমদানি কমে গেছে। এর মধ্যে মেন্ডারিন ৫১ শতাংশ, আঙুর ২১ শতাংশ, আপেল ৩ দশমিক ৫ শতাংশ, নাশপাতি ৪৫ শতাংশ, আনার ও ড্রাগন ৩২ শতাংশ কমেছে।
ক্রেতাদের অভিযোগ, শুধু তো বিদেশি ফল নয়, দেশি ফলের দামও বেড়েছে।
বাজারে বিদেশি ফল না থাকলে বড় ধরনের অস্থিরতা তৈরি হয়। তখন সরবরাহ সংকটে দেশি-বিদেশি ফলের উভয়টারই দাম বাড়ে।
কিন্তু অবস্থাদৃষ্টে মনে হয় সরকারের সংশ্লিষ্ট কর্তাব্যক্তিদের এ বিষয়ে জ্ঞন অথবা নজর বা দরদ কোনোটাই নেই। তাদের জন্য টাকা কোন সমস্যা নয়। হেলিকপ্টারে সিট পাওয়াও কোনো সমস্যা নয়। কিন্তু যাদের জন্য ৫ টাকাও অনেক বড় বিষয় সে দরিদ্র জন সাধারণের জন্য দয়াশীল হতে বর্তমান উপদেষ্টা সরকার কারোরই উপদেশ গ্রহণ করছে না। পবিত্র রোযায় একটু পছন্দের ফল খেতে ব্যর্থ হয়। তাই রোযাদাররা মন্তব্য করেছেন, এই উপদেষ্টা সরকার মূলত: উপহাসের সরকার।
-মুহম্মদ ওয়ালীউল্লাহ আরিফ।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
বাংলাদেশের ৫০ লক্ষ পদাতিক বাহিনীর জন্য ৩য় প্রজন্মের এটিজিএম রোডম্যাপ (পর্ব ৮)
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
১০০০ নতুন সেনাক্যাম্প স্থাপনের কৌশলগত অপরিহার্যতা (২)
২১ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছির আলাইহিস সালাম উনার নির্দেশনা মুবারক পালনেই সফলতা। ঢাকামুখী জনস্রোত বন্ধ এবং ঢাকা শহরের প্রশাসনিক ও প্রাতিষ্ঠানিক বিকেন্দ্রীকরণ ব্যতীত অন্য কোন পদ্ধতিতে কখনোই যানজট নিরসনের স্থায়ী সমাধান হবে না (১২)
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
একবিংশ শতাব্দীর কৌশলগত প্রতিরক্ষা রূপরেখা (২)
১৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
একবিংশ শতাব্দীর কৌশলগত প্রতিরক্ষা রূপরেখা (১)
১৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
জান্নাতের টিকিট বিক্রিকারী জামাতীরা কী মনে করে? বেহেশতে- যাওয়ার প্রস্তুতি হিসেবেই দুনিয়াতেই হারাম মদের সাথে সম্পৃক্ত থাকা উচিত! নাউযুবিল্লাহ। বিএনপির ভাষায় জামাত মুনাফেক। জাহান্নামের নি¤œস্তরের বাসিন্দা মুনাফিকরা- ভোটের বিনিময়ে জান্নাতের টিকিট বিক্রি করে তারা যে সত্যিই বড় মুনাফেক, তাই প্রমাণ করছে। মাতালদের পক্ষেই সম্ভব ভোটের বিনিময়ে জান্নাতের টিকিট বেচা।
১৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সার্বভৌমত্বের বিনিময়ে কী পাচ্ছি আমরা? - আকসা ও জিসোমিয়া চুক্তি প্রত্যাখ্যান করুন
১৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
চট্টগ্রাম বন্দর বিদেশীদের ইজারা দিলে বাংলাদেশ যে সমস্ত গুরুতর হুমকিতে পড়বে
১১ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
উত্তরাঞ্চলে এক ভয়ংকর চক্রান্ত ও আলেম সমাজের নীরবতা
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
পুরোনো স্মার্টফোন বিক্রির আগে যে কাজ না করলে বিপদ
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
পেগাসাসের জাল বিস্তার বাংলাদেশেও। সবাই সাবধান।
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
৫০ লক্ষের বাহিনী ও ভবিষ্যতের সাইবার যুদ্ধক্ষেত্রের মহাপ্রস্তুতি (পর্ব-৩)
০৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)












