মঙ্গলবার

হিজরী
০৬ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৮ হিজরী সন
শামসী
১৯ সাদিস, ১৩৯৪ শামসী সন
ঈসায়ী
১৭ নভেম্বর, ২০২৬ খ্রি:
বাংলা
০২ অগ্রহায়ণ, ১৪৩৩ ফসলী সন

আজকের নামাযের সময়

  • ফজর৪:৫৭
  • যোহর১১:৪৪
  • আছর৩:৩৮
  • মাগরিব৫:১৮
  • ইশা৬:৩২

সাহরীর শেষ ৪:৫২ · ইফতার ৫:১৮

পূর্ণ নামাযের সময়সূচি দেখুন ›
দৈনিক আল-ইহসান

মহাসম্মানিত প্রতিষ্ঠাতা ও পৃষ্ঠপোষক

খলীফাতুল্লাহ, খলীফাতু রসূলিল্লাহ, রঊফুর রহীম, রহমাতুল্লিল ‘আলামীন, ছাহিবু সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, ছাহিবে নেয়ামত, আস সাফফাহ, আল জাব্বারিউল আউওয়াল, আল ক্বউইউল আউওয়াল, হাবীবুল্লাহ, মুত্বহ্হার, মুত্বহ্হির, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ক্বায়িম মাক্বামে হাবীবুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাওলানা মামদূহ মুর্শিদ ক্বিবলা

সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম

আল হাসানী ওয়াল হুসাইনী ওয়াল কুরাঈশী, রাজারবাগ শরীফ, ঢাকা।

خَلِيْفَةُ اللهِ، خَلِيْفَةُ رَسُوْلِ اللهِ، رَءُوْفٌ رَّحِيْمٌ، رَحْـمَةٌ لِّلْعَالَـمِيْـنَ، صَاحِبُ سَيِّدِ سَيِّدِ الْاَعْيَادِ شَرِيْفٍ، صَاحِبِ نِعْمَتْ، اَلسَّفَّاحُ، اَلْـجَبَّارِىُّ الْاَوَّلُ، اَلْـقَوِىُّ الْاَوَّلُ، حَبِيْبُ اللهِ، مُطَهِّرٌ، اَهْلُ بَــيْتِ رَسُوْلِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَائِمُ مَقَامِ حَبِيْبِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، مَوْلـٰـنَا مَـمْدُوْحْ مُرْشِدْ قِـبْـلَةْ

سَيِّدُنَا حَضْرَتْ سُلْطَانٌ نَّصِيْـرٌ عَلَيْهِ السَّلَامُ

اَلْـحَسَنِـىُّ وَالْـحُسَيْنِـىُّ وَالْقُرَيْشِىُّ، رَاجَارْبَاغُ شَرِيْفٌ، دَاكَا

উনার মুবারক পৃষ্ঠপোষকতায় পরিচালিত আহলে সুন্নাত ওয়াল জামায়াত উনার আক্বীদায় প্রতিষ্ঠিত শরীয়তসম্মত একমাত্র আন্তর্জাতিক পত্রিকা

শিরোনাম
সম্মানিত ইসলামী শরীয়ত উনার ফতওয়া অনুযায়ী- কাউকে কোন কাজে নিযুক্ত করার পর তাকে যথাযথ পারিশ্রমিক প্রদান করার পরও পারিশ্রমিকের অতিরিক্ত কিছু গ্রহণ করাকে গুলূল বা খিয়ানত তথা ঘুষ বলা হয়। তাই প্রত্যেকের জন্য দায়িত্ব ও কর্তব্য হচ্ছে, হক্কুল ইবাদ বা বান্দার হক্ব যথাযথ সম্পাদন করা, আমানত রক্ষা করা ও হালালভাবে উপার্জন করে তা হালাল পথে খরচ করা।নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার প্রতি পবিত্র ছলাত শরীফ-পবিত্র সালাম শরীফ পাঠ করা, পবিত্র মীলাদ শরীফ পাঠ করা, পবিত্র না’ত শরীফ পাঠ করা এবং উনার আলোচনা মুবারক করা ফযীলত, বরকত ও মর্যাদা হাছিলের কারণ।নিম্নচাপের প্রভাবে বৃষ্টির আভাস, কমতে পারে তাপমাত্রাধানের ন্যায্যমূল্য না পেয়ে হতাশ কৃষকেরাবীর যোদ্ধাদের আক্রমণ ঠেকানোর আগে নিজেই বিধ্বস্ত অবস্থায় দখলদারদের কথিত প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম।২০২৫ সালে রেকর্ড ৫০ হাজার লোক ইসরায়েল ছেড়ে পালিয়েছেফোনে আ’লীগ পুনর্বাসনের যে দুটি বার্তাটাকার জন্য যাত্রীকে জিম্মি, বাঁচাতে গেলে দুজনকে চলন্ত বাস থেকে ফেলে হত্যা১০ মাসে পুলিশের ওপর ১৭৬ হামলাসমন্বয়হীন প্রকল্পই গলার কাঁটা
সুন্নতী মুবারক তা’লীম

পবিত্র আখিরী চাহার শোম্বাহ শরীফ উনার গুরুত্ব-ফযীলত ও মহাসম্মানিত সুন্নতী আমল মুবারক

এ্যাডমিন-বোস্তামি আলম প্রকাশ: বুধবার, ৪ সেপ্টেম্বর, ২০২৪, রাত ১:৪৩
পবিত্র আখিরী চাহার শোম্বাহ শরীফ উনার গুরুত্ব-ফযীলত ও মহাসম্মানিত সুন্নতী আমল মুবারক

পবিত্র আখিরী চাহার শোম্বাহ শরীফ বলতে পবিত্র ছফর শরীফ মাসের শেষ ইয়াওমুল আরবিয়াকে (বুধবারকে) বলা হয়। পবিত্র ছফর শরীফ মাস ব্যতীত আর কোনো মাসের শেষ ইয়াওমুল আরবিয়াকে (বুধবারকে) পবিত্র আখিরী চাহার শোম্বাহ শরীফ বলা হয় না।
যেমন ‘আশূরা’ শব্দটি আরবী ‘আশারাতুন’ শব্দ হতে এসেছে; যার অর্থ দশ বা দশম। কিন্তু ইছতিলাহী বা পারিভাষিক অর্থে ‘আশূরা’ শরীফ বলতে শুধুমাত্র পবিত্র মুহররমুল হারাম শরীফ মাসের ১০ তারিখ দিনটিকেই বুঝানো হয়ে থাকে। অন্য কোনো মাসের ১০ তারিখকে পবিত্র আশূরা শরীফ বলা হয় না।
মূলত, পবিত্র মুহররমুল হারাম শরীফ মাসের ১০ তারিখ দিনটি বিশেষ বৈশিষ্ট্য ও মর্যাদামন্ডিত হওয়ার কারণে যেমনিভাবে উক্ত দিনটি ‘আশূরা’ শরীফ নামে মাশহুর হয়েছে, তদ্রুপ পবিত্র ছফর শরীফ মাসের শেষ আরবিয়া (বুধবার) দিনটিও বিশেষ বৈশিষ্ট্য ও মর্যাদামন্ডিত হওয়ার কারণে ‘পবিত্র আখিরী চাহার শোম্বাহ’ হিসেবে মাশহুর হয়েছে।
আর সেই বিশেষ বৈশিষ্ট্য ও মর্যাদামন্ডিত বিষয় মুবারক হলো, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি নূরুল ইহ্সান মুবারক (মহাসম্মানিত ও মহাপবিত্র মারীদ্বী শান মুবারক) প্রকাশ করার পর পবিত্র আখিরী চাহার শোম্বাহ শরীফ দিনে নূরুল ইস্তাওয়া মুবারক (মহাসম্মানিত ও মহাপবিত্র সুস্থতা মুবারক) প্রকাশ করেন। সুবহানাল্লাহ! যার কারণে উক্ত দিবস মুবারক মহাসম্মানিত আইয়্যামুল্লাহ শরীফ অর্থাৎ সর্বশ্রেষ্ঠ দিবস মুবারকের অন্তর্ভুক্ত। তাই, সকলের কর্তব্য হলো উক্ত দিবস মুবারক অত্যন্ত তাযীম-তাকরীম ও মুহব্বতের সাথে পালন করা।
উল্লেখ্য, কোন আমলই পবিত্র সুন্নত মুবারক ব্যতীত পূর্ণতায় পৌঁছেনা। পবিত্র সুন্নত মুবারক উনার মধ্যেই রয়েছেন সর্বোচ্চ রহমত, বরকত ও ছাকীনা। আর এই অবারিত রহমত মুবারক নিয়ে এলেন পবিত্র আখেরী চাহার শোম্বাহ শরীফ। এই মহাসম্মানিত দিবস মুবারকে কিছু মহাসম্মানিত সুন্নতী আমল মুবারক অর্থাৎ সর্বশ্রেষ্ঠ ও সর্বোত্তম আমল মুবারক রয়েছে যা পালনের মাধ্যমে হাক্বীক্বী কামিয়াবী হাছিল করা সম্ভব। সুবহানাল্লাহ!
কিতাবে বর্ণিত রয়েছে- নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি পবিত্র আখিরী চাহার শোম্বাহ শরীফ অর্থাৎ পবিত্র ছফর শরীফ মাসের শেষ ইয়াওমুল আরবিয়া- (বুধবার) সকালে নূরুল ইস্তাওয়া মুবারক (মহাসম্মানিত সুস্থতা মুবারক) শান মুবারক প্রকাশ করেন। অতঃপর ভিজা কাপড় মুবারক দিয়ে সমস্ত মহাসম্মানিত নূরুল মুজাসসাম মুবারক (মহাসম্মানিত জিসিম মুবারক) মুছে দেয়া হয়। অতঃপর নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি হযরত উম্মাহাতুল মু’মিনীন আলাইহিন্নাস সালাম, হযরত আহলু বাইত শরীফ আলাইহিমুস সালাম উনাদের নিয়ে রুটি, গোশত ও সিরকা দিয়ে নাস্তা মুবারক করেন। অতঃপর হযরত ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু তায়ালা আনহুম উনাদের খোঁজ-খবর নেন এবং খুশি মুবারক প্রকাশ করে পবিত্র মসজিদে নববী শরীফ উনার মধ্যে তাশরীফ মুবারক গ্রহণ করেন। এতে হযরত ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু তায়ালা আনহুম উনারা অত্যন্ত আনন্দিত হন। উনারা অফুরন্ত শুকরিয়া মুবারক আদায় করেন এবং এ উপলক্ষে উনাদের সাধ্যমতো নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার খিদমত মুবারকে হাদিয়া মুবারক পেশ করেন। এছাড়া গরিব-মিসকিনদেরকেও দান-ছদক্বাহ করেন। সুবহানাল্লাহ!
পবিত্র আখেরী চাহার শোম্বাহ শরীফ উনার মহাসম্মানিত সুন্নতী আমলসমূহঃ-
ক) পবিত্র আখেরী চাহার শোম্বাহ শরীফ তালাশ করা। অর্থাৎ এ মাসের শেষ ইয়াওমুল আরবিয়া (বুধবার) কবে সে ফিকিরে থাকা।
খ) এ দিন সকালে গোসল করা।
গ) পরিবারের সকলকে একত্রিত করে পবিত্র মীলাদ শরীফ পাঠ করা।
ঘ) পরিবারের সকলের খোঁজ-খবর নেয়া।
ঙ) রুটি, গোশত ও সিরকা দিয়ে নাস্তা করা।
চ) ফালইয়াফরহূ শরীফ অর্থাৎ খুশি মুবারক প্রকাশ করা।
ছ) হাক্বীক্বী শুকরিয়া আদায় করা।
জ) সাধ্যমতো হাদিয়া মুবারক পেশ করা।
ঝ) গরিব-মিসকিনদেরকে দান-ছদক্বাহ করা।
ঞ) এ মাসে চিকিৎসা করা, স্বাস্থ্য পরীক্ষা করা। ইত্যাদি
কাজেই, সমস্ত মুসলমানদের উচিত পবিত্র আখিরী চাহার শোম্বাহ শরীফ উনার মহাসম্মানিত সুন্নতী আমল মুবারক সমূহ সাধ্য-সামর্থ্য অনুযায়ী পালন করা। আর পবিত্র সুন্নত মুবারক যারা পালন করবেন, উনাদের ফযীলত সম্পর্কে পবিত্র হাদীছ শরীফ উনার মধ্যে ইরশাদ মুবারক হয়েছে-
مَنْ حَفِظَ سُنَّتِـىْ اَكْرَمَهُ اللهُ تَعَالـٰى بِاَرْبَعِ خِصَالٍ اَلْـمَحَبَّةُ فِـىْ قُلُوْبِ الْبَرَرَةِ وَالْـهَيْبَةُ فِـىْ قُلُوْبِ الْفَجَرَةِ وَالسَّعَةُ فِـى الرِّزْقِ وَالثِّقَةُ فِـى الدِّيْنِ
অর্থ: “যে ব্যক্তি আমার সম্মানিত সুন্নত মুবারক হিফাযত করবেন, আঁকড়িয়ে ধরবেন, সম্মানিত সুন্নত মুবারক উনার উপর আমল করবেন, মহান আল্লাহ পাক তিনি তাকে ৪টি বৈশিষ্ট্য মুবারক দ্বারা সম্মানিত করবেন। সুবহানাল্লাহ!
আর তা হচ্ছে-
১. যিনি মহাসম্মানিত সুন্নত মুবারক পালন করবেন উনার প্রতি নেককারদের অন্তরে মুহব্বত পয়দা করে দিবেন।
২. যিনি মহাসম্মানিত সুন্নত মুবারক পালন করবেন উনার ব্যাপারে বদকারদের, ফাসেক-ফুজ্জারদের অন্তরে ভীতি সৃষ্টি করে দিবেন।
৩. উনাকে রিযিক্বে প্রাচুর্যতা দান করবেন। উনাকে রিযিকের জন্য কোন চিন্তা করতে হবে না।
৪. উনাকে সম্মানিত দ্বীন ইসলামে নির্ভরযোগ্য ব্যক্তি হিসেবে কবুল করবেন। ” তিনি সম্মানিত দ্বীন ইসলাম উনার হুজ্জত, দলীল হয়ে যাবেন। সুবহানাল্লাহ! (তাফসীরে রূহুল বায়ান, তাফসীরে হাক্কী)
মহান আল্লাহ পাক তিনি আমাদেরকে মহাসম্মানিত সুন্নত মুবারক হাক্বীক্বীভাবে পালন করার তাওফীক্ব দান করুন। আমীন!
-আহমদ হুসাইন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মন্তব্য লিখুন

অনুমোদনের পর মন্তব্য প্রকাশ হবে। মোবাইল/ইমেইল প্রকাশ করা হবে না।

আরও পড়ুন

সব ›
পুরুষের জন্য দাড়ি ও গোফ রাখার মহাসম্মানিত মহাপবিত্র সুন্নতী তারতীব মুবারক পুরুষের জন্য দাড়ি ও গোফ রাখার মহাসম্মানিত মহাপবিত্র সুন্নতী তারতীব মুবারক ১৯ ঘণ্টা আগে কাফির-মুশরিক, বেদ্বীন-বদদ্বীনদের সঙ্গে কখনই মুহব্বত করা ও সাদৃশ্য রাখা যাবে না কিতাবের মধ্যে একটি ঘটনা উল্লেখ করা হয়, হিন্দুস্থানে মহান আল্লাহ পাক উনার একজন ওলী ছিলেন উনার বিছাল শরীফ গ্রহণ … ১ দিন আগে একখানা পবিত্র সুন্নত মুবারক উনার ফযীলত মুবারক একখানা পবিত্র সুন্নত মুবারক উনার ফযীলত মুবারক ৪ দিন আগে মহাসম্মানিত সুন্নত তরীক্বায় দোয়ার খাযীনাহ (২৬) মহাসম্মানিত সুন্নত তরীক্বায় দোয়ার খাযীনাহ (২৬) ৪ দিন আগে মহাসম্মানিত সুন্নত মুবারক প্রচার-প্রসার করার ফযীলত মুবারক মহাসম্মানিত সুন্নত মুবারক প্রচার-প্রসার করার ফযীলত মুবারক ৫ দিন আগে যে ব্যক্তি দুইটি বিষয় আঁকড়িয়ে ধরবে সে কখনো গোমরাহ হবে না যে ব্যক্তি দুইটি বিষয় আঁকড়িয়ে ধরবে সে কখনো গোমরাহ হবে না ৬ দিন আগে ওয়াজ-নছীহত করার ও তা’লীম দেয়ার মহাসম্মানিত সুন্নতী তরীক্বাহ (৩) ওয়াজ-নছীহত করার ও তা’লীম দেয়ার মহাসম্মানিত সুন্নতী তরীক্বাহ (৩) ৯ নভেম্বর, ২০২৬ ওয়াজ-নছীহত করার ও তা’লীম দেয়ার মহাসম্মানিত সুন্নতী তরীক্বাহ (১) ওয়াজ, নছীহত ও তা’লীম-তালকীন হলো জিন-ইনসানের ইছলাহ হাছিল, দ্বীনি শিক্ষার বিস্তার এবং সম্মানিত দ্বীন ইসলাম সম্প… ৭ নভেম্বর, ২০২৬ মহান আল্লাহ পাক এবং নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাদের মহাসম্মানিত সন্তুষ্টি মুবারক হাছিলের উদ্দেশ্যেই নিকাহ বা বিবাহ করতে হবে মহান আল্লাহ পাক তিনি ইরশাদ মুবারক করেন- وَاللهُ وَرَسُوْلُهٗۤ أَحَقُّ أَنْ يُّرْضُوْهُ إِنْ كَانُوْا مُؤْمِنِي… ৬ নভেম্বর, ২০২৬ প্রত্যেক মুসলমান পুরুষের জন্য দাড়ি রাখা ফরয প্রত্যেক মুসলমান পুরুষের জন্য দাড়ি রাখা ফরয ৬ নভেম্বর, ২০২৬ নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার একখানা মহাসম্মানিত সুন্নত মুবারক হচ্ছে, বিবাহ-শাদী করা। নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার একখানা মহাসম্মানিত সুন্নত মুবারক হচ্ছে, বিবাহ-শাদী করা। ৫ নভেম্বর, ২০২৬ মহাসম্মানিত সুন্নত তরীক্বায় দোয়ার খাযীনাহ (২৫) মাইয়্যিতকে পবিত্র দাফন সংক্রান্ত দোয়া মুবারকসমূহ : মাইয়্যিতকে ক্ববরে নামানোর দোয়া মুবারক : মাইয়্যিতকে ক্ব… ৫ নভেম্বর, ২০২৬