পনির খাওয়ার যত উপকারিতা
পনির দিয়ে রকমারি পদ রান্না করা যায়। যা স্বাস্থ্যের দিক দিয়ে অনেক উপযোগী। পনির খাওয়া সুন্নত। পনির সুন্নতি খাবারের অন্তর্ভুক্ত। সকল সুন্নতি খাবারেরই যথেষ্ট উপকারিতা রয়েছে। যার মধ্যে পনিরও অন্যতম।
পনিরের মধ্যে উচ্চ পরিমাণে প্রোটিন রয়েছে। যারা আমিষ খাবার খান না, তারা পনির খেয়ে দেহে প্রোটিনের ঘাটতি মেটাতে পারেন। পেশির কার্যকারিতা বজায় রাখা থেকে শুরু করে ওজনকে নিয়ন্ত্রণ করা এবং দেহে একাধিক কার্যকারিতা সম্পন্ন করার জন্য প্রোটিন জরুরি। পনিরের প্রোটিনে অ্যামিনো অ্যাসিড রয়েছে, যা দেহে নানা ফাংশনের জন্য অপরিহার্য।
প্রোটিনের পাশাপাশি পনিরের মধ্যে ক্যালসিয়াম ও ভিটামিন ডি রয়েছে। এই দুই পুষ্টিই হাড়ের স্বাস্থ্য গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ক্যালসিয়াম শোষণের জন্য ভিটামিন ডি অপরিহার্য। দেহে ক্যালসিয়াম ও ভিটামিন ডি-এর ঘাটতি থাকে, সে ক্ষেত্রে অস্টিওপোরসিসের ঝুঁকি তৈরি হতে পারে। সুতরাং, যে কোনো একটা পুষ্টির ঘাটতি থাকলেই হাড় সম্পর্কিত সমস্যা দেখা দেবে।
সকালের নাস্তা হোক বা রাতের খাবার, যে কোনো সময় পনির খাওয়া যায়। সকালে পনির খেলে পেট দীর্ঘক্ষণ ভর্তি থাকবে। এতে মুখরোচক খাবার খাওয়া কিংবা বারবার খাবার খাওয়ার প্রবণতা কমে যাবে। আরও সহজ হয়ে উঠবে ওজনকে নিয়ন্ত্রণে রাখা। এমনকি, ওয়েট লসের ডায়েটেও আপনি পনির রাখতে পারেন।
ডায়াবেটিসের রোগীদের খাওয়া-দাওয়া নিয়ে সচেতন থাকতে হয়। তবে, পনির খাওয়ায় কোনো বারণ নেই। পনিরের মধ্যে থাকা অ্যামিনো অ্যাসিড সেরোটোনিন উৎপাদনে সহায়তা করে। এটি এক প্রকার নিউরোট্রান্সমিটার, যা দেহে অন্যান্য কাজ সম্পন্ন করার পাশাপাশি গ্লুকোজ মেটাবলিজমে সাহায্য করে। এর জেরে রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে থাকে।
পনিরের মধ্যে যে ফ্যাট পাওয়া যায়, তা কার্ডিওভাস্কুলার স্বাস্থ্যের জন্য উপকারী। পনিরের মধ্যে মনোআনস্যাচুরেটেড ও পলিআনস্যাচুরেটেড ফ্যাট রয়েছে, যা হার্টের স্বাস্থ্যের জন্য উপযোগী। এই ফ্যাটগুলো রক্তে খারাপ কোলেস্টেরলের মাত্রাকে নিয়ন্ত্রণে রাখে এবং হৃদরোগের ঝুঁকি কমায়।
পনিরের মধ্যে জ.ঙ্ক রয়েছে, যা সামগ্রিক স্বাস্থ্য উন্নত করতে সাহায্য করে। এছাড়াও, দেহে রোগ প্রতিরোধ ক্ষমতাকে মজবুত করতে সাহায্য করে পনির। পনিরের মধ্যে অ্যান্টিঅক্সিডেন্ট ও অ্যান্টি-ইনফ্লেমেটরি উপাদান রয়েছে, যা সংক্রমণের বিরুদ্ধে লড়াই করতে এবং শারীরিক প্রদাহ কমাতে সাহায্য করে।
আরও পড়ুন
সব ›
আজকের ধানমন্ডি ছিলো ধানক্ষেত, এক বিঘা জমির দাম ৫ হাজার টাকা!
কফি কী আসলেই রক্তচাপ বাড়ায়?
একটি চিঠি ও ঢাকার কালে খাঁ কামান
আবিষ্কার হলো পৃথিবীর দ্বিতীয় চাঁদ!
মহাকাশ বিজ্ঞানীদের নজরে এবার পৃথিবীর নতুন চাঁদ। সারাক্ষণ সেই চাঁদ প্রদক্ষিণ করে চলেছে পৃথিবীকে। যদিও এটি পৃথিব…
জয়েন্ট ভালো রাখতে যা করতে পারেন
শরীরে সাইনোভিয়াল ফ্লুইড শুকিয়ে গেলে জয়েন্ট শক্ত হয়ে যায়। যার কারণে জয়েন্টের মুভমেন্ট হয়ে যায় কষ্টকর ও …
বছরে ১৬০ রাত আকাশজুড়ে বিদ্যুতের ঝলকানি! প্রকৃতির এই বিস্ময় কোথায়?
রাতের আকাশে একের পর এক বিদ্যুতের ঝলকানি। কখনও কয়েক সেকেন্ডের ব্যবধান, কখনও আবার এক মিনিটে কয়েক ডজন বার! দক্ষ…
পিরামিড নির্মাণের নতুন ব্যাখ্যা বিজ্ঞানীদের
মিশরের গিজার পিরামিড কীভাবে নির্মিত হয়েছিলো এই প্রশ্নের উত্তর খুঁজতে বিজ্ঞানী ও প্রতœতত্ত্ববিদরা যুগের পর যুগ…
সোনারগাঁয়ের পাঁচপীরের মাজার শরীফ ও কালা দরগাহ
নারায়ণগঞ্জের সোনারগাঁ শুধু বাংলার প্রাচীন রাজধানী হিসেবেই পরিচিত নয়, বরং ইতিহাস, ঐতিহ্যের ভান্ডার হিসেবেও সু…
কী এমন আছে মধুতে, যা সহজে নষ্ট হতে দেয় না?
অন্যান্য খাবারের মতো মধু সহজে নষ্ট হয় না। মধুর দীর্ঘস্থায়িত্বের প্রধান কারণ এর উচ্চ চিনির পরিমাণ এবং খুব কম …
শৈলকুপার বুকে সুলতানি আমলের স্মৃতিচিহ্ন
ঝিনাইদহের শৈলকুপা উপজেলার ঐতিহাসিক শাহী মসজিদ সুলতানি আমলের ইতিহাস ও স্থাপত্য ঐতিহ্যের একটি গুরুত্বপূর্ণ নিদর্…
যেসব পত্রিকা পবিত্র দ্বীন ইসলাম উনার মুখালিফ, সেগুলোকে বর্জন করুন
মুনাফিক লাদেন, আইএস, তালেবান, সউদী ওহাবী শাসক বা তার সমগোত্রীয়রা কি বলছে সে সমস্ত অপ্রয়োজনীয় ও অপ্রাসঙ্গিক …
ডাঙায় হাঁটে, গাছেও চড়ে যে মাছ
চোখের পলক ফেলে যে মাছ! বেশিরভাগ মাছের চোখ মাথার দুই পাশে থাকলেও মাডস্কিপারের চোখ থাকে মাথার ঠিক ওপরের দিকে-সাব…