বিজ্ঞানে মুসলমানদের অবদান:
নুরুদ্দীন ইবনে ইসহাক আল-বিতরূজী
, ২৭ ছফর শরীফ, ১৪৪৬ হিজরী সন, ০৫ রবি , ১৩৯২ শামসী সন , ০২ সেপ্টেম্বর, ২০২৪ খ্রি:, ১৮ ভাদ্র , ১৪৩১ ফসলী সন, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) বিজ্ঞান মুসলমান উনাদেরই অবদান
নুরুদ্দীন ইবনে ইসহাক আল-বিতরূজী ছিলেন একজন মুসলিম স্পেন আল আন্দালুসিয়ার আরবীয় মহাকাশ বিজ্ঞানী এবং কাজী। টলেমীর মহাকাশ মডেলের বিপরীতে তিনি হলেন অন্যতম প্রথম মুসলিম মহাকাশ বিজ্ঞানী, যিনি টলেমীর ধারণার বাইরের মহাকাশ মডেল পেশ করেছিলেন। উনার মহাকাশ গবেষণার অন্যতম অবদান ছিল, তিনি মহাকাশীয় বস্তুসমূহের চলমানতার কারণ ব্যাখ্যা করেন। উনার এই নতুন মহাকাশীয় মডেল মুসলিম খিলাফতের বাইরে ৭ম হিজরী শতক (১৩শ খ্রি:) শতকের মধ্যে ইউরোপেও ছড়িয়ে পড়ে। উনার জন্ম পরিচয় সম্পর্কে খুব বেশি কিছু পাওয়া যায় না। তবে জানা যায় তিনি সম্ভবত মরক্কোতে জন্মগ্রহণ করেন হিজরী ৫ম শতকে। (খ্রি: ১১শতকে) পরে তিনি আল আন্দালুসিয়ার সেভিল আসেন, তাই অনেক জায়গায় উনাকে আল ইশবিলি উল্লেখ করা হয়েছে এবং তিনি ইন্তেকাল করেন ৬০০ হিজরী (খ্রি: ১২০৪) সালে।
তিনি ছিলেন আন্দালুসিয়ার বিখ্যাত বিজ্ঞানী দার্শনিক ইবনে তুফায়েলের শিষ্য।
আল বিতরূজী উনার বিখ্যাত গ্রন্থ ”কিতাবুল হাইআহ” (كتاب الهيئة) ঞযব ইড়ড়শ ড়হ ঈড়ংসড়ষড়মু-তেই তিনি টলেমির আলমাজেস্টের সমালোচনামূলক বক্তব্য পেশ করেন এবং ইউরোপে তা হিজরী ৭ম-১০ম (১৩-১৬শ খ্রি:) শতক পর্যন্ত তা টলেমীর ধারণার বিপরীতে শক্তিশালী মতবাদ হিসেবে ব্যবহৃত হয়েছে। হিজরী ৬১৩ (১২১৭ খ্রি:) সালে মাইকেল স্কট এই কিতাব ল্যাটিন ভাষায় উব সড়ঃরনঁং পবষড়ৎঁস পরৎপঁষধৎরনঁং নামে প্রকাশ করেছিল। ৬৫৭ হিজরী (১২৫৯ খ্রি:) সালে তা হিব্রু ভাষায় মোজেস ইবনে তিব্বন দ্বারা অনূদিত হয়েছিল। এই হিব্রু ভার্সন থেকে ল্যাটিন ভাষায় অনুবাদ করেছিল কালোনিমোস বেন ডেভিড। মাইকেল স্কটের ল্যাটিন কিতাব ভিয়েনায় ৯৩৭ হিজরী (১৫৩১ খ্রি:) সালে মুদ্রণ যন্ত্র দ্বারা মুদ্রিত হয়েছিল। এ কিতাবের ইংরেজি অনুবাদ বের করেছে ১৩৯১ হিজরী (১৯৭১ খ্রি:) সালে গোল্ডস্টেইন।
চিত্র: আল বিতরূজী
উনার মহাকাশ বিজ্ঞানের কিতাবের অনুবাদ কপি।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
পবিত্র হাদীছ শরীফ উনার মধ্যে বিদ্যুৎ চমকানোর বিস্ময়কর বর্ণনা (ধারাবাহিক) ৪. যমীন থেকে মেঘের দিকেঃ এটা বিরল প্রকৃতির।
০৫ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
মুসলমানরাই আধুনিক জ্ঞান-বিজ্ঞানের প্রতিষ্ঠাতা: মহাকাশ বিজ্ঞানে মুসলমানদের অবদান
০৯ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
পবিত্র হাদীছ শরীফ উনার মধ্যে বিদ্যুৎ চমকানোর বিস্ময়কর বর্ণনা
৩০ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
হালাল-হারাম পণ্য ও তার উপাদান নিয়ে কথা (৮)
১৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
হালাল-হারাম পণ্য ও তার উপাদান নিয়ে কথা (৭)
০৮ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
হালাল-হারাম পণ্য ও তার উপাদান নিয়ে কথা (৬)
০১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
হালাল-হারাম পণ্য ও তার উপাদান নিয়ে কথা (৫)
১৫ ফেব্রুয়ারী, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
বিখ্যাত মুসলিম প্রকৌশলী রিদওয়ান আল-সাতীর আবিষ্কার করা উমাইয়া মসজিদের ঘড়ি
১০ ফেব্রুয়ারী, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সভ্যতার বিকাশে মুসলমানদের গুরুত্বপূর্ণ আবিষ্কার উইন্ডমিল বা বায়ুকল
০৯ ফেব্রুয়ারী, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
হালাল-হারাম পণ্য ও তার উপাদান নিয়ে কথা (৩)
০১ ফেব্রুয়ারী, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
হালাল-হারাম পণ্য ও তার উপাদান নিয়ে কথা (২)
২৫ জানুয়ারি, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
হালাল-হারাম পণ্য ও তার উপাদান নিয়ে কথা
১৮ জানুয়ারি, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার)












