নিত্যনতুন উন্নয়ন প্রকল্পের অজুহাতে বাড়ছে সবকিছুর দাম আসলে কি এগুলো উন্নয়ন প্রকল্প, নাকি শোষণ প্রকল্প?
জানুন, যেভাবে একটি দেশ ভুয়া উন্নয়নের ফাঁদে জড়িয়ে যায়..(৬)
, ২৭ শা’বান শরীফ, ১৪৪৪ হিজরী সন, ২০ ‘আশির, ১৩৯০ শামসী সন , ২০ মার্চ, ২০২৩ খ্রি:, ০৬ চৈত্র, ১৪২৯ ফসলী সন, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) আপনাদের মতামত
(৬ষ্ঠ অংশ)
“...এ ঘটনার পর আমি এই তিনটি পাঠাগারে বহু সময় ব্যয় করলাম। সবচেয়ে বেশি সময় ব্যয় করলাম বোস্টন পাবলিক লাইব্রেরীতে। এই পাঠাগারটি ছিল আমার অফিস ও অ্যাপার্টমেন্টের ঠিক মাঝখানে অবস্থিত। তাই দুদিক থেকেই আমি হেঁটে বিপিএলে যাতায়াত করতে পারতাম। কুয়েত সম্পর্কে আমি খুব ভালভাবে ওয়াকিবহাল হলাম। আমার পড়াশুনা শুধুমাত্র কুয়েতেই সীমাবদ্ধ ছিল না। আমি বহু বিষয়ে বহু বই পড়েছি। তবে সবচেয়ে বেশি পড়াশুনা করেছি অর্থনৈতিক পরিসংখ্যান সম্পর্কে। বিশেষ করে এ বিষয়ে জাতিসংঘ, আইএমএফ ও বিশ্বব্যাংকের রিপোর্টগুলো পড়েছি গভীরতম মনোযোগের সাথে। আমি জানতাম যে, আমাকে ইন্দোনেশিয়ার বিশেষ করে জাভা দ্বীপের অর্থনৈতিক পূর্বাভাস তৈরি করতে হবে। তাই এ কাজে হাত পাকানোর জন্য কুয়েতের অর্থনৈতিক পূর্বাভাস তৈরি করার সিদ্ধান্ত নিলাম।
কাজে হাত দিয়ে দেখলাম, ব্যাপারটি মোটেও সহজ নয়। বাণিজ্যিক ব্যবস্থাপনা বিষয়ে বিএস ডিগ্রী লাভ করলেই ইকোনোমেট্রিশিয়ান হওয়া যায় না। কিভাবে অর্থনৈতিক পূর্বাভাস প্রদানের দক্ষতা অর্জন করতে পারব সেই রাস্তা খুঁজে বের করতে গিয়ে আমার কয়েক রাতের ঘুম হারাম হয়ে গেল। অবশেষে কয়েকটি বিশেষ সংক্ষিপ্ত প্রশিক্ষণ কোর্সে ভর্তি হলাম। এসব কোর্স আমার তৃতীয় নয়নকে উন্মোচিত করল। কিভাবে অর্থনৈতিক পরিসংখ্যানগুলোকে কাজে লাগানো যায়- তা আমি খুব ভালভাবেই বুঝতে পারলাম। বিশেষ করে পরিসংখ্যানকে বাকিয়ে-চুরিয়ে একজন বিশ্লেষক কিভাবে পাকাপোক্তভাবে পক্ষপাতমূলক প্রতিবেদন তৈরি করতে পারে তাও শিখলাম। আর এ ধরনের রিপোর্টকে বিশ্বাসযোগ্যভাবে উপস্থাপনের কলাকৌশলও আমি রপ্ত করতে পারলাম।
ক্লডিনের মতে, আমার প্রাথমিক দায়িত্ব হচ্ছে একটি দেশে শত কোটি ডলার বিনিয়োগের ফলাফল সম্পর্কে পূর্বাভাস দেয়া। বিশেষ করে একটি প্রকল্প কিভাবে একটি দেশের অর্থনীতিকে ২০-২৫ বছর চাঙ্গা করবে সে সম্পর্কে আকর্ষণীয় প্রতিবেদন তৈরি করাই হবে আমার প্রথম কাজ। উদাহরণস্বরূপ, যদি কোন দেশকে সোভিয়েত ব্লকে যোগদান করা থেকে বিরত রাখার জন্য দেশকে ১০০ কোটি ডলার ঋণ দেয়া হয় তাহলে সেই ঋণ দেয়া হবে বিদ্যুৎকেন্দ্র স্থাপন বা নতুন জাতীয় রেলওয়ে নেটওয়ার্ক নির্মাণ অথবা আধুনিকতম টেলিকমিউনিকেশন সিস্টেম চালু করার খাতগুলোতে। এমনও হতে পারে যে একটি দেশে তিনটি প্রকল্প একসাথে বা পর্যায়ক্রমে বাস্তবায়িত করা হবে। আমার কাজ হচ্ছে- এসব প্রকল্প যে দীর্ঘদিন যাবৎ দেশটির অর্থনৈতিক উন্নয়ন ঘটাবে বিপুল হারে তা প্রমাণ করা। প্রতিটি প্রকল্পের আর্থ বাণিজ্যিক সম্ভাব্যতা যাচাই করার সময় মোট জাতীয় আয়ে প্রকল্পটির দীর্ঘ মেয়াদী অবদান নির্ধারণ করা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ন বিষয়। এক সাথে একাধিক প্রকল্পের সম্ভাব্যতা যাচাইয়ের সময় যেটি জিএনপিতে সবচেয়ে বেশি অবদান রাখবে সেটির বাস্তবায়নের ক্ষেত্রে সর্বাধিক গুরুত্ব আরোপ করা হয়। যদি মাত্র একটি প্রকল্পের সম্ভাব্যতা যাচাই করা হয় সেই ক্ষেত্রে জিএনপিতে সেই প্রকল্পের অবদানকে বড় আকারে উপস্থাপন করতে হবে।...”
-মুহম্মদ আল জাবির।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
বাংলাদেশের ৫০ লক্ষ পদাতিক বাহিনীর জন্য ৩য় প্রজন্মের এটিজিএম রোডম্যাপ (পর্ব ৮)
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
১০০০ নতুন সেনাক্যাম্প স্থাপনের কৌশলগত অপরিহার্যতা (২)
২১ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছির আলাইহিস সালাম উনার নির্দেশনা মুবারক পালনেই সফলতা। ঢাকামুখী জনস্রোত বন্ধ এবং ঢাকা শহরের প্রশাসনিক ও প্রাতিষ্ঠানিক বিকেন্দ্রীকরণ ব্যতীত অন্য কোন পদ্ধতিতে কখনোই যানজট নিরসনের স্থায়ী সমাধান হবে না (১২)
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
একবিংশ শতাব্দীর কৌশলগত প্রতিরক্ষা রূপরেখা (২)
১৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
একবিংশ শতাব্দীর কৌশলগত প্রতিরক্ষা রূপরেখা (১)
১৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
জান্নাতের টিকিট বিক্রিকারী জামাতীরা কী মনে করে? বেহেশতে- যাওয়ার প্রস্তুতি হিসেবেই দুনিয়াতেই হারাম মদের সাথে সম্পৃক্ত থাকা উচিত! নাউযুবিল্লাহ। বিএনপির ভাষায় জামাত মুনাফেক। জাহান্নামের নি¤œস্তরের বাসিন্দা মুনাফিকরা- ভোটের বিনিময়ে জান্নাতের টিকিট বিক্রি করে তারা যে সত্যিই বড় মুনাফেক, তাই প্রমাণ করছে। মাতালদের পক্ষেই সম্ভব ভোটের বিনিময়ে জান্নাতের টিকিট বেচা।
১৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সার্বভৌমত্বের বিনিময়ে কী পাচ্ছি আমরা? - আকসা ও জিসোমিয়া চুক্তি প্রত্যাখ্যান করুন
১৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
চট্টগ্রাম বন্দর বিদেশীদের ইজারা দিলে বাংলাদেশ যে সমস্ত গুরুতর হুমকিতে পড়বে
১১ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
উত্তরাঞ্চলে এক ভয়ংকর চক্রান্ত ও আলেম সমাজের নীরবতা
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
পুরোনো স্মার্টফোন বিক্রির আগে যে কাজ না করলে বিপদ
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
পেগাসাসের জাল বিস্তার বাংলাদেশেও। সবাই সাবধান।
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
৫০ লক্ষের বাহিনী ও ভবিষ্যতের সাইবার যুদ্ধক্ষেত্রের মহাপ্রস্তুতি (পর্ব-৩)
০৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)












