নাশপাতি খাওয়ার উপকারিতা
নাশপাতি খেয়ে থাকলেও এর উপকারিতা সম্পর্কে সবার ধারণা নেই। এটি খুব বেশি জনপ্রিয়ও নয়। কিন্তু এই ফলের গুণাগুণ অনেক। চলুন জেনে নেওয়া যাক নাশপাতি খাওয়ার উপকারিতা-
ফাইবার সমৃদ্ধ:
হজমশক্তি ভালো রাখার জন্য ফাইবার সমৃদ্ধ খাবার প্রতিদিন খেতে হবে। নাশপাতিতে আছে প্রচুর ফাইবার। এই ফাইবার পরিপাকতন্ত্র শক্তিশালী করতে সাহায্য করে। নাশপাতিতে আরও পাওয়া যায় পেক্টিন নামক উপকারী উপাদান। যা কোষ্ঠকাঠিন্য সারাতে কার্যকরী।
আয়রন সমৃদ্ধ:
নাশপাতি আয়রন সমৃদ্ধ একটি ফল, যা হিমোগ্লোবিনের মাত্রা বাড়াতে কাজ করে। যারা রক্তস্বল্পতার সমস্যায় ভুগছেন, তাদের জন্য একটি উপকারী ফল হতে পারে নাশপাতি। নিয়মিত নাশপাতি খেলে রক্তশূন্যতা দূর হয়।
ক্ষতিকর কোলেস্টেরল দূর করে:
নাশপাতিতে রয়েছে উপকারী কিছু যৌগ যা ক্ষতিকর কোলেস্টেরল কমাতে কাজ করে। ক্ষতিকর কোলেস্টেরলের কারণে শরীরে বাসা বাঁধে নানা ধরনের অসুখ। সেসব সমস্যা দূরে রাখতে কাজ করে উপকারী এই ফল।
রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়:
রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে দারুণ কার্যকরী নাশপাতি। এতে পাওয়া যায় প্রচুর অ্যান্টি-অক্সিডেন্ট ও ভিটামিন সি। নিয়মিত নাশপাতি খেলে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে। যে কারণে বিভিন্ন অসুখ খুব সহজে দূর হয়।
হাড়ের সমস্যা দূর করে:
হাড়ের নানা সমস্যায় অনেকে ভুগে থাকেন। যদি হাড়ে সমস্যা থাকে তবে নাশপাতি খেতে পারেন। কারণ হাড়ের সমস্যা দূর করতে নাশপাতি উপকারী। এই ফলে থাকে বোরন নামক রাসায়নিক উপাদান। এটি ক্যালসিয়ামের মাত্রা বজায় রাখতে কার্যকরী।
আরও পড়ুন
সব ›
আজকের ধানমন্ডি ছিলো ধানক্ষেত, এক বিঘা জমির দাম ৫ হাজার টাকা!
কফি কী আসলেই রক্তচাপ বাড়ায়?
একটি চিঠি ও ঢাকার কালে খাঁ কামান
আবিষ্কার হলো পৃথিবীর দ্বিতীয় চাঁদ!
মহাকাশ বিজ্ঞানীদের নজরে এবার পৃথিবীর নতুন চাঁদ। সারাক্ষণ সেই চাঁদ প্রদক্ষিণ করে চলেছে পৃথিবীকে। যদিও এটি পৃথিব…
জয়েন্ট ভালো রাখতে যা করতে পারেন
শরীরে সাইনোভিয়াল ফ্লুইড শুকিয়ে গেলে জয়েন্ট শক্ত হয়ে যায়। যার কারণে জয়েন্টের মুভমেন্ট হয়ে যায় কষ্টকর ও …
বছরে ১৬০ রাত আকাশজুড়ে বিদ্যুতের ঝলকানি! প্রকৃতির এই বিস্ময় কোথায়?
রাতের আকাশে একের পর এক বিদ্যুতের ঝলকানি। কখনও কয়েক সেকেন্ডের ব্যবধান, কখনও আবার এক মিনিটে কয়েক ডজন বার! দক্ষ…
পিরামিড নির্মাণের নতুন ব্যাখ্যা বিজ্ঞানীদের
মিশরের গিজার পিরামিড কীভাবে নির্মিত হয়েছিলো এই প্রশ্নের উত্তর খুঁজতে বিজ্ঞানী ও প্রতœতত্ত্ববিদরা যুগের পর যুগ…
সোনারগাঁয়ের পাঁচপীরের মাজার শরীফ ও কালা দরগাহ
নারায়ণগঞ্জের সোনারগাঁ শুধু বাংলার প্রাচীন রাজধানী হিসেবেই পরিচিত নয়, বরং ইতিহাস, ঐতিহ্যের ভান্ডার হিসেবেও সু…
কী এমন আছে মধুতে, যা সহজে নষ্ট হতে দেয় না?
অন্যান্য খাবারের মতো মধু সহজে নষ্ট হয় না। মধুর দীর্ঘস্থায়িত্বের প্রধান কারণ এর উচ্চ চিনির পরিমাণ এবং খুব কম …
শৈলকুপার বুকে সুলতানি আমলের স্মৃতিচিহ্ন
ঝিনাইদহের শৈলকুপা উপজেলার ঐতিহাসিক শাহী মসজিদ সুলতানি আমলের ইতিহাস ও স্থাপত্য ঐতিহ্যের একটি গুরুত্বপূর্ণ নিদর্…
যেসব পত্রিকা পবিত্র দ্বীন ইসলাম উনার মুখালিফ, সেগুলোকে বর্জন করুন
মুনাফিক লাদেন, আইএস, তালেবান, সউদী ওহাবী শাসক বা তার সমগোত্রীয়রা কি বলছে সে সমস্ত অপ্রয়োজনীয় ও অপ্রাসঙ্গিক …
ডাঙায় হাঁটে, গাছেও চড়ে যে মাছ
চোখের পলক ফেলে যে মাছ! বেশিরভাগ মাছের চোখ মাথার দুই পাশে থাকলেও মাডস্কিপারের চোখ থাকে মাথার ঠিক ওপরের দিকে-সাব…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।