নানাবিধ অসুস্থতা কাটাতে দারুণ কার্যকরী সুন্নতি সবজি কদু
, ০৭ শাওওয়াল শরীফ, ১৪৪৬ হিজরী সন, ০৭ আশির, ১৩৯২ শামসী সন , ০৬ এপ্রিল, ২০২৫ খ্রি:, ২১ চৈত্র, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুল আহাদ (রোববার) পাঁচ মিশালী
শরীর থেকে ক্ষতিকর সব টক্সিন বের করে দেওয়া থেকে শুরু করে, হজমে সাহায্যকারী একাধিক উৎসেচক তৈরি, বিপাকের হার নিয়ন্ত্রণসহ নানাবিধ জটিলতা কাটাতে লিভার বিরামহীন কাজ করে। তাই সুস্থ থাকতে এই অঙ্গের বিশেষ খেয়াল রাখতে হবে।
তাই কি কৌশলে লিভারের সুস্থতা নিশ্চিত করা যাবে? এর উত্তর হলো- ফাস্টফুড ও তৈলাক্ত খাবার পরিহার করতে হবে। এর বদলে কদুর মত উত্তম সবজি হতে পারে লিভারের সুস্থতা নিশ্চিত করার উপায়।
তাই লিভারের স্বাস্থ্য ফেরানোর কাজে এই সবজির কার্যকারিতা সম্পর্কে বিশদে জেনে নিন।
কদু হচ্ছে পুষ্টির খনি:
এই সবজিতে রয়েছে ক্যালশিয়াম, ফসফরাস, সোডিয়াম, পটাশিয়াম, ম্যাগনেশিয়ামের মতো উপকারী সব খনিজের ভা-ার। শুধু তাই নয়, এতে পর্যাপ্ত পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট এবং ফাইবারও রয়েছে।
কদুতে ফ্ল্যাভানয়েডস, ফোনোলিক কম্পাউন্ড এবং একাধিক উপকারী অ্যান্টিঅক্সিডেন্টের খোঁজ মেলে। লিভারকে অক্সিডেটিভ স্ট্রেস থেকেও বাঁচাতে পারে এইসব উপাদান।
উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ:
সম্প্রতি উচ্চ রক্তচাপে আক্রান্ত রোগীর সংখ্যা বেড়েছে। এই অসুখ নিয়ন্ত্রণে রাখতে কদু হতে পারে আদর্শ খাবার। কারণ এই সবজিতে রয়েছে অত্যন্ত উপকারী কিছু উপাদান যা রক্তনালীকে পরিস্কার রাখে। রক্তনালীর স্বাভাবিক থাকলে কমবে উচ্চ রক্তচাপ।
ওজন কমবে:
ওজন বেশি থাকলে হার্ট অ্যাটাক, ক্যানসারের মতো প্রাণঘাতী রোগ হতে পারে। তাই যে কোনভাবেই ওজন কমাতে হবে। এই কাজে কদু হতে পারে উপকারী খাবার। কারণ এই সবজির ক্যালোরি ভ্যালু খুবই কম। এতে পর্যাপ্ত পরিমাণে ফাইবার রয়েছে। তাই ওজনকে নিম্মমুখী করতে চাইলে যত দ্রুত সম্ভব এই সবজি খেতে পারেন।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
করমচা খেলে কী হয়? জানুন এর স্বাস্থ্য উপকারিতা
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
কাঁঠালের বীজ খেলে কী হয় জানুন
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ঘরোয়া মসলায় লুকিয়ে থাকা চিকিৎসাগুণ সম্পর্কে জানেন?
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
আমে কীটনাশক রয়েছে কিনা? পরীক্ষা করুন পাঁচ পদ্ধতিতে
১৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মহাবিশ্ব দ্রুত গতিতে সম্প্রসারিত হচ্ছে: নতুন গবেষণা
১৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
কাচারি ঘরের ইতিকথা
১৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
কদম মুবারকে কদম রসূল
১৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ব্রেইন-কম্পিউটার ইন্টারফেস
১৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ইন্দোনেশিয়ায় আন্তর্জাতিক উদ্ভাবন প্রতিযোগিতায় বাংলাদেশি দুই শিক্ষার্থীর সাফল্য
১৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
জামের বীজের গোপন গুণ, যা অনেকেরই অজানা
১৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
এই চার পানীয় শরীর থেকে ক্ষতিকর পদার্থ বের করে দেয়
১৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ভুট্টায় প্রোটিন বাড়ানোর নতুন জিন আবিষ্কার
১৪ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার)












