দ্বীন ও রাষ্ট্রকে আলাদা করার কথা বলায় শাহরিয়ার কবিরকে আইনি নোটিশ:
, ২৫ শাওওয়াল শরীফ, ১৪৪৫ হিজরী সন, ০৬ ছানী আশার, ১৩৯১ শামসী সন , ০৫, মে, ২০২৪ খ্রি:, ২২ বৈশাখ, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুল আহাদ (রোববার) পবিত্র দ্বীন শিক্ষা
এক সাক্ষাতকারে দ্বীন নিয়ে অবমাননা করায় কথিত ঘাতক দালাল নির্মূল কমিটি নামক সংগঠনের সভাপতি শাহরিয়ার কবিরকে লিগ্যাল নোটিশ পাঠিয়েছেন মুসলিম রাইটস ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক মুহম্মদ মাহবুব আলম। গত ২৯ সেপ্টেম্বর জজকোর্টের আইনজীবি এ্যাডভোকেট মুহম্মদ মেছবাহ উদ্দিন চৌধুরী নোটিশটি প্রেরণ করেন।
নোটিশে বলা হয়, গত ২২ সেপ্টেম্বর একটি অনলাইন নিউজ পোর্টাল-এ প্রকাশিত একটি সাক্ষাৎকারে শাহরিয়ার কবির বলে, ‘ধর্মকে ফেলে দেয়া যাবে না, কিন্তু রাষ্ট্র থেকে আলাদা রাখতে হবে। ’
তার এমন বিতর্কিত বক্তব্যের প্রেক্ষিতে নোটিশে বলা হয়, সাংবিধানিকভাবে যেহেতু বাংলাদেশের রাষ্ট্রদ্বীন ইসলাম, সুতরাং দ্বীন ইসলামী বিশ্বাসসমূহ রাষ্ট্র দ্বারা সুরক্ষিত। এমতাবস্থায় দ্বীন ইসলামকে রাষ্ট্র থেকে আলাদা করার বক্তব্য অসাংবিধানিক ও দ্বীন ইসলাম অবমাননার শামিল।
নোটিশে আরো বলা হয়, পবিত্র দ্বীন ইসলামে রাষ্ট্রকে দ্বীন থেকে পৃথক করার কোনো সুযোগ নেই। বাংলাদেশের সংবিধানের ৪১(১) অনুচ্ছেদে বলা হয়েছে: আইন, জনশৃঙ্খলা ও নৈতিকতা-সাপেক্ষে প্রত্যেক নাগরিকের যে কোন ধর্ম অবলম্বন, পালন বা প্রচারের অধিকার রহিয়াছে। তিনি রাষ্ট্র কর্তৃক স্বীকৃত পরিসীমায় তাঁর দ্বীন পালন করতে চান, অথচ শাহরিয়ার কবির ধর্মকে রাষ্ট্র থেকে আলাদা করার বক্তব্য দিয়ে সাংবিধানিক অধিকারে হস্তক্ষেপ করেছে এবং দ্বীনি অনুভূতিতে আঘাত করেছে। তাই এই নোটিশ পাওয়ার ৩ দিনের মধ্যে শাহরিয়ার কবিরকে তার আপত্তিকর বক্তব্য প্রত্যাহার করে ক্ষমা প্রার্থনার আহবান জানানো হয়েছে। অন্যথায় তার বিরুদ্ধে শক্ত আইনি পদক্ষেপ নেয়া হবে বলে নোটিশে জানানো হয়।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
মহাসম্মানিত সুন্নত তরীক্বায় দোয়ার খাযীনাহ (১০)
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ছবি তোলা হারাম, যা জাহান্নামী হওয়ার কারণ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সম্মানিত আশূরা শরীফ উনাকে যারা সম্মান করবে তাদের জন্য-
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সম্মানিত শরীয়ত উনার ফায়ছালা মতে কুলাঙ্গার ইয়াযীদ লা’নাতুল্লাহি আলাইহি কাট্টা কাফির ও চিরজাহান্নামী (১)
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
পৃথিবীকে পরিবর্তন করার চেয়ে নিজেকে পরিবর্তন করা সহজ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
পর্দা রক্ষা করা ফরজ, বেপর্দা হওয়া ব্যভিচারের সমতুল্য
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
৩টি বিষয় কেবল তিনটি অবস্থায়ই জানা যায়।
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সম্মানিত মীলাদ শরীফ পাঠে অনন্য তাজদীদ মুবারক (৪)
২৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ইসলামী শরীয়ত মুতাবিক- ছবি তোলা হারাম
২৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
২৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)