দ্বীনি পরিবেশ ছাড়া দ্বীন ইসলাম পালন করা কঠিন (২)
, ১৫ শাওওয়াল শরীফ, ১৪৪৫ হিজরী সন, ২৬ হাদী আশার, ১৩৯১ শামসী সন , ২৫ এপ্রিল, ২০২৪ খ্রি:, ১২ বৈশাখ, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) আপনাদের মতামত
শুধু ইফতার মাহফিল নয়, অনেক সুন্নতী ফলের মধ্যেও দ্বীনি সুবাস থাকলে তার বিরোধীতা করে ইসলামবিদ্বেষীরা। যেমন- রোযার মাস আসলেই বলে- “খেজুর খাওয়া লাগবে কেন? বরই খেলেই তো হয়। নবীজির যুগে আরব দেশে যদি বরই থাকতো, তবে বরই খাওয়াই সুন্নত হতো। ”
আশ্চর্য! ইসলামবিদ্বেষীরা জানেই না, আজ থেকে ১৪০০ বছর আগে আরবে বরই গাছ ছিলো। এবং হাদীছ শরীফে বরই গাছের কথা পাওয়া যায়। কেউ মারা গেলে গোসল করানোর জন্য বরই পাতার পানি ব্যবহার করা হয়, এই নির্দেশনা হাদীছ শরীফ থেকেই পাওয়া যায়। আর যেহেতু ইফতারিতে আখেরী রসূল, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি খেজুর গ্রহণ করেছেন, তাই খেজুর খাওয়া সুন্নত। আর সুন্নত পালনে সর্বাধিক দ্বীনি পরিবেশ ও জযবা সৃষ্টি হয়। আর তাতে বাধা দিতে ইসলামবিদ্বেষীরা নানান যুক্তি তর্ক দেয়।
শুধু যে ইফতার মাহফিল বা খেজুরের মধ্যে দ্বীনি সুবাস রয়েছে বিষয়টি এমন নয়। ভাষার মধ্যে দ্বীনি পরিবেশ বিস্তার করে। যেমন- সম্প্রতি ইসলামবিদ্বেষীরা মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, ইনশাল্লাহ এই শব্দগুলো নিয়ে প্রশ্ন তুলেছে। তাদের দাবি হচ্ছে, এই বিদেশী শব্দগুলো বাংলা ভাষায় জোর করে প্রবেশ করানো হচ্ছে।
আসলে তাদের মূল লক্ষ্য, বাংলা ভাষা প্রতি মুহব্বত নয়, ভাষা নিয়ে যদি সমস্যা হতো, তবে বাংলা ভাষায় প্রতিনিয়ত যে অসংখ্য ইংরেজী শব্দ প্রবেশ করছে, সেটা নিয়ে তারা আগে কথা বলতো। কারণ নতুন প্রজন্ম তো ইংরেজী মিশ্রন ছাড়া কথাই বলতে পারে। কিন্তু সেটার বিরুদ্ধে তারা কিছু বলছে না। তারা বলছে, মাশআল্লাহ, আলহামদুলিল্লাহ, ইনশাল্লাহ শব্দগুলো নিয়ে। কারণ এই শব্দগুলোর মধ্যে দ্বীনি সুবাস আছে, এই শব্দগুলো উচ্চরণের মাধ্যমে দ্বীনি পরিবেশ তৈরী হয়, দ্বীনি জজবা তৈরী হয় যা তাদের পছন্দ না।
একইভাবে দেখবেন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে গরুর গোশত খেতে বাধা দেয়া হচ্ছে। বলা হচ্ছে, “গরুর গোশত না খেয়ে মুরগীর গোশত খান। আপনি গরুর গোশত খেলে পাশের হিন্দু ছেলেটি কষ্ট পাবে। আজকে যদি হিন্দু ছেলেটি আপনার পাশে বসে শুকরের গোশত খায়, তবে কি আপনি কষ্ট পাবেন না?”
‘হিন্দু ছেলে কষ্ট পাবে বলে মুসলমানরা গরু খাওয়া বাদ দিবে’ এটা একটা ফালতু কথা। হিন্দুরা মূর্তি পূজা করলে মুসলমান কষ্ট হয়, তাই বলে কি হিন্দুরা মূর্তি পূজা বন্ধ করে দেয়? আর গরুর গোশত খাওয়া শুধু ইসলামী সংস্কৃতিই না, বরং বাঙালী সংস্কৃতির অংশ। আবহমানকাল ধরে বাংলাদেশে এই সংস্কৃতি চলে আসছে, যার কারণে কুরবানীর ঈদে বাংলাদেশে এত বিপুল পরিমাণে গরু কুরবানী হয়।
-মুহম্মদ গোলাম ছামদানী (লেখক ও গবেষক)
এ সম্পর্কিত আরো সংবাদ
-
বাংলাদেশের ৫০ লক্ষ পদাতিক বাহিনীর জন্য ৩য় প্রজন্মের এটিজিএম রোডম্যাপ (পর্ব ৮)
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
১০০০ নতুন সেনাক্যাম্প স্থাপনের কৌশলগত অপরিহার্যতা (২)
২১ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছির আলাইহিস সালাম উনার নির্দেশনা মুবারক পালনেই সফলতা। ঢাকামুখী জনস্রোত বন্ধ এবং ঢাকা শহরের প্রশাসনিক ও প্রাতিষ্ঠানিক বিকেন্দ্রীকরণ ব্যতীত অন্য কোন পদ্ধতিতে কখনোই যানজট নিরসনের স্থায়ী সমাধান হবে না (১২)
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
একবিংশ শতাব্দীর কৌশলগত প্রতিরক্ষা রূপরেখা (২)
১৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
একবিংশ শতাব্দীর কৌশলগত প্রতিরক্ষা রূপরেখা (১)
১৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
জান্নাতের টিকিট বিক্রিকারী জামাতীরা কী মনে করে? বেহেশতে- যাওয়ার প্রস্তুতি হিসেবেই দুনিয়াতেই হারাম মদের সাথে সম্পৃক্ত থাকা উচিত! নাউযুবিল্লাহ। বিএনপির ভাষায় জামাত মুনাফেক। জাহান্নামের নি¤œস্তরের বাসিন্দা মুনাফিকরা- ভোটের বিনিময়ে জান্নাতের টিকিট বিক্রি করে তারা যে সত্যিই বড় মুনাফেক, তাই প্রমাণ করছে। মাতালদের পক্ষেই সম্ভব ভোটের বিনিময়ে জান্নাতের টিকিট বেচা।
১৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সার্বভৌমত্বের বিনিময়ে কী পাচ্ছি আমরা? - আকসা ও জিসোমিয়া চুক্তি প্রত্যাখ্যান করুন
১৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
চট্টগ্রাম বন্দর বিদেশীদের ইজারা দিলে বাংলাদেশ যে সমস্ত গুরুতর হুমকিতে পড়বে
১১ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
উত্তরাঞ্চলে এক ভয়ংকর চক্রান্ত ও আলেম সমাজের নীরবতা
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
পুরোনো স্মার্টফোন বিক্রির আগে যে কাজ না করলে বিপদ
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
পেগাসাসের জাল বিস্তার বাংলাদেশেও। সবাই সাবধান।
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
৫০ লক্ষের বাহিনী ও ভবিষ্যতের সাইবার যুদ্ধক্ষেত্রের মহাপ্রস্তুতি (পর্ব-৩)
০৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)












