বিজ্ঞানে মুসলমানদের অবদান:
দ্বিতীয় আল হাকামের গ্রন্থাগার
, ২০ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৬ হিজরী সন, ২৫ সাবি’, ১৩৯২ শামসী সন , ২৩ ডিসেম্বর, ২০২৪ খ্রি:, ০৮ পৌষ , ১৪৩১ ফসলী সন, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) বিজ্ঞান মুসলমান উনাদেরই অবদান
৯১ হিজরীর (৭৬ শামসী, ৭০৯ খ্রিস্টাব্দ) পরে মুসলমানগণ স্পেনে প্রবেশ করেন এবং তারা কর্ডোভা এবং অন্যান্য শহরগুলিতে একটি উন্নত সভ্যতা গড়ে তোলেন। স্পেনের ইসলামী সভ্যতা ইরাক, সিরিয়া এবং মিশরের মত শিক্ষাব্যবস্থার সংস্থান করেছিলেন। তেমনটি হয়েছিলো কর্ডোভায় যেমন বাগদাদ, দামেস্ক এবং কায়রোতে ছিলো। খলীফারা বই এবং লাইব্রেরির প্রতি আগ্রহী ছিলেন। চতুর্থ হিজরী শতকে স্পেনে আরবদের সত্তরটির কম গ্রন্থাগার ছিলো না, যা সমস্ত গুরুত্বপূর্ণ শহরে প্রতিষ্ঠিত হয়েছিলো।
স্পেনের সর্বশ্রেষ্ঠ গ্রন্থাগার (সম্ভবত সেই সময়ে বিশ্বের বৃহত্তম), কর্ডোভায় খলীফা আল-হাকাম দ্বিতীয় দ্বারা হিজরী ৩৬৫ (শামসী ৩৪২, খ্রিস্টাব্দ ৯৭৫) সালে প্রতিষ্ঠিত হয়েছিলো। সেই সময়ে আলতামিরা অনুসারে কর্ডোভা ছিলো কনস্টান্টিনোপলের পরে ইউরোপের বৃহত্তম শহর। এটি সেসময়ের একটি বিস্ময়কর শহরে পরিণত হয়েছিলো।
ফলে বর্তমান উত্তর স্পেন, ফ্রান্স, ইতালি এবং এমনকি জার্মানি থেকে অনেকে এখানে শিক্ষাগ্রহণের জন্য এসেছিলো। আল-হাকাম দ্বিতীয় মুসলিম বিশ্বের সমস্ত কিতাবখানায় এজেন্ট পাঠান কিতাব সংগ্রহ ও ক্রয়ের জন্য। উপরন্তু, লাইব্রেরিটিতে নিজস্ব অনুলিপিকারক, বাধাইকারক ও বিন্যাস ও সজ্জার জন্য লোক নিযুক্ত ছিলো। ফলস্বরূপ, লাইব্রেরিতে চার লক্ষ থেকে ছয় লক্ষ ভলিউম কিতাব ক্যাটালগ বদ্ধ হয়েছিলো।
একজন মুসলিম ইতিহাসবিদ লিখেছেন- “আল-হাকাম দ্বিতীয় উনার গ্রন্থাগারে এমন একটিও বই পাওয়া যায়নি গ্রন্থাগারের সংযুক্ত পাতা ব্যতীত। কিতাবের বিষয়বস্তু যাই হোক না কেন, গ্রন্থাগারের সংযুক্ত পাতায় লেখকের নাম, উপাধি, বংশপরিচয়, গোত্র, জন্ম সাল ও ইন্তেকালের বছর উল্লেখ থাকত।
আল-হাকাম দ্বিতীয়, উনার অধীনে এ গ্রন্থাগারটিতে ৫০০ জনেরও বেশি লোক কাজ করতেন, যার মধ্যে অনেক এজেন্টও রয়েছে যারা বই কেনা ও সংগ্রহের জন্য ইসলামী বিশ্বের সমস্ত অংশে অবস্থান করছিলেন। উমাইয়া খিলাফত কর্ডোভায় যতদিন ছিলো এই গ্রন্থাগারটি চলমান ছিলো। পরে কর্ডোভার খিলাফত ভেঙে ছোট ছোট মুসলিম সালতানাত তৈরি হলে এই গ্রন্থাগারের কিতাবগুলো আন্দালুসিয়ার বিভিন্ন অঞ্চলে চিরতরে ছড়িয়ে পড়েছিলো।
এটি উল্লেখ করা উচিত যে, এই তিনটি বিখ্যাত গ্রন্থাগারকে খিলাফতের জাতীয় গ্রন্থাগার হিসাবে বিবেচনা করা না গেলেও, মুসলিম ভূখন্ডে এই গ্রন্থাগার গুলোর অসামান্য অবদান রয়েছে।
দুর্ভাগ্যবশত, এই বিখ্যাত গ্রন্থাগারগুলি প্রায়শই স্বল্পস্থায়ী ছিলো; কারণ ঘন ঘন রাজনৈতিক উত্থান ও যুদ্ধ গ্রন্থাগারগুলোর সংগ্রহকে ধ্বংস করে দেয়।
চিত্র: ইনচ মিনারাত মাদ্রাসা, (৭ম হিজরী শতক;
১৩শ খ্রিস্টাব্দ) কেনিয়া।
ছবি: সুলতান হাসান মাদ্রাসা, কায়রো (৮ম হিজরী শতক; ১৪শ খ্রিস্টাব্দ শতক)
এ সম্পর্কিত আরো সংবাদ
-
কায়রোর ‘দারুল হিকমাহ’
১৯ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
বিজ্ঞানে মুসলমানদের অবদান:
১৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
একাডেমিক লাইব্রেরি
১৪ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
মুসলিম স্বর্ণালী যুগের লাইব্রেরির ধরণ ও পরিচালনা
১৩ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
মুসলিম স্বর্ণালী যুগের লাইব্রেরির ধরণ ও পরিচালনা
১২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
৩০০ কোটি মাইল দূরে ‘ধূমকেতুর জন্ম’ দেখছে বিজ্ঞানীরা
০৯ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
আবু আবদুল্লাহ মুহম্মদ আল ইদরিসী আল কুরতুবী আল হাসানী আস সাবতী
০১ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
বরফের ছোট চাঁদের চারপাশে বিশাল তরঙ্গের জাল আবিষ্কার
১০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
পবিত্র হাদীছ শরীফ উনার মধ্যে বিদ্যুৎ চমকানোর বিস্ময়কর বর্ণনা (ধারাবাহিক) ৪. যমীন থেকে মেঘের দিকেঃ এটা বিরল প্রকৃতির।
০৫ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
মুসলমানরাই আধুনিক জ্ঞান-বিজ্ঞানের প্রতিষ্ঠাতা: মহাকাশ বিজ্ঞানে মুসলমানদের অবদান
০৯ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
পবিত্র হাদীছ শরীফ উনার মধ্যে বিদ্যুৎ চমকানোর বিস্ময়কর বর্ণনা
৩০ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
হালাল-হারাম পণ্য ও তার উপাদান নিয়ে কথা (৮)
১৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)












