দোয়া কবুলের বিশেষ রাত পবিত্র শাহরুল্লাহিল হারাম রজবুল আছাম্ম উনার পহেলা রাত
পবিত্র হিজরী সন উনার ৭ম মাস হলো পবিত্র ‘রজবুল আছাম্ম’ অর্থাৎ বধির রজব মাস। এ পবিত্র মাস বান্দাদের গুনাহের সাক্ষী হয় না বলেই এ মাস উনাকে পবিত্র রজবুল আছাম্ম বা বধির রজব মাস বলা হয়। অত্র পবিত্র মাহে রজব উনার সম্মানিত পহেলা তারিখের রাতে বান্দা-বান্দী উনাদের যে কোনো দোয়া মহান আল্লাহ পাক তিনি কবুল করে থাকেন। পবিত্র হাদীছ শরীফ উনার মধ্যে এসেছে, “নিশ্চয়ই বান্দা-বান্দী উনাদের দোয়াসমূহ বিশেষ পাঁচটি রাতে কবুল হয়ে থাকে। ১. পবিত্র শাহরুল্লাহিল হারাম রজবুল আছাম্ম উনার সম্মানিত পহেলা রাত ২. পবিত্র লাইলাতুল বরাত উনার সম্মানিত রাত ৩. পবিত্র লাইলাতুল ক্বদর উনার সম্মানিত রাত ৪. পবিত্র ঈদুল ফিতর উনার সম্মানিত রাত ও ৫. পবিত্র ঈদুল আদ্বহা উনার সম্মানিত রাত।” সুবহানাল্লাহ!
বান্দা-বান্দী যত বড় গুনাহগারই হোক না কেন, এ রাতে দোয়া করলে নির্ঘাত কবুল হয়ে যায়, বান্দা-বান্দী নিষ্পাপ হয়ে যায়। বান্দা-বান্দী উনাদের শুধু চাইতে দেরি, কিন্তু মহান আল্লাহ পাক উনার কবুল করতে দেরি হয় না। সুবহানাল্লাহ!
পবিত্র শাহরুল্লাহিল হারাম রজবুল আছাম্ম মাস যেমনিভাবে আরবী মাস উনাদের ৭ম মাস তেমনি পবিত্র রজবুল হারাম মাস উনার সম্মানিত পহেলা রাতে ইবাদতকারী বান্দা-বান্দীরা ৭টি দোযখ থেকে পরিত্রাণ পেয়ে থাকে। মহান আল্লাহ পাক উনার পবিত্র জান্নাত লাভের উপযোগী হয়। সুবহানাল্লাহ!
পবিত্র শাহরুল্লাহিল হারাম রজবুল আছাম্ম মাস হচ্ছে ইবাদতের বীজ বপনের মাস। পবিত্র শা’বান মাস তাতে পানি সেচের মাস আর পবিত্র রমাদ্বান শরীফ মাস হলো ইবাদতের ফসল কাটার মাস। সুবহানাল্লাহ!
অতএব, বান্দা-বান্দী উনাদেরকে উপরোক্ত পাঁচ রাত্রিতে বেশি বেশি ইবাদত-বন্দেগী করে মুখলিছ ও নেককার বান্দা হওয়ার কোশেশ করা দরকার। মহান আল্লাহ পাক তিনি ও উনার হাবীব, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনারা আমাদেরকে কবুল করুন, ক্ষমা করুন, মঞ্জুর করুন। আমীন!
-আল্লামা সাইয়্যিদ আহমদ শিহাবুদ্দীন
আরও পড়ুন
সব ›
পর্দা পালন করা পুরুষ-মহিলা সবার জন্য ফরজ
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
মুদরিক, মাসবূক ও লাহিকের নামায আদায়ের তরতীব (২):
ইসলামী শরীয়ত মুতাবিক-ছবি তোলা হারাম
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
‘আলাইহিস সালাম’ ব্যবহার নিয়ে বাতিল ফিরকাদের আপত্তি খন্ডন (৩)
অষ্টমত :ফতোয়ায়ে আযীযীতে গায়রে নবীদের জন্য عَلَيْهِ السَّلَامُ “আলাইহিস সালাম” ব্যবহার জায়েয বলা হয়েছে-ফতোয়ায়ে …
পর্দা সর্বপ্রকার বিপদ-আপদ থেকে হিফাজত হওয়ার মাধ্যম
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
মুসলমানদের জন্য সমস্ত খেলাধুলা হারাম
পবিত্র কুরআন শরীফ ও পবিত্র হাদীছ শরীফ উনাদের সুস্পষ্ট বর্ণনা দ্বারা খেলাধুলাকে হারাম ঘোষণা করা হয়েছে। যেমন মহা…
মানুষ তার ক্ষণস্থায়ী হায়াত, সময়, মৃত্যু ও পরকালের কঠিন আযাব থেকে ভুলে থাকার প্রধান অস্ত্র - দুনিয়ার চাকচিক্যে মোহগ্রস্ত হওয়া
এর একটি মেছাল দিতে গিয়ে হুজ্জাতুল ইসলাম, হযরত ইমাম গাজ্জালী রহমতুল্লাহি আলাইহি তিনি একবার একটা ঘটনা বলেছিলেন-“…
দ্বীন ইসলামে হালাল ও হারামের গুরুত্ব (৩)
দেশে দেশে জাতিসংঘ ওরফে ইহুদীসংঘের কথিত মানবাধিকার অফিসমূহের পবিত্র দ্বীন ইসলাম ও মুসলমান বিরোধী কার্যক্রমের ইতিহাস (২৩তম পর্ব)
গুরুত্বপূর্ণ মন্তব্য:· OHCHR কার্যালয়ের ধরণ ভিন্ন ভিন্ন ৩ ধরণের হতে পারে: স্থায়ী কার্যালয়, আঞ্চলিক লিয়াজোঁ অফি…
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।