দেড় কোটি বছরের মধ্যে সবচেয়ে বেশি কার্বন ডাই-অক্সাইড জমেছে বায়ুম-লে
, ০৬ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৫ হিজরী সন, ২১ সাবি’ ১৩৯১ শামসী সন , ২০ ডিসেম্বর, ২০২৩ খ্রি:, ০৫ পৌষ, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুল আরবিয়া (বুধবার) পাঁচ মিশালী
প্রকাশিত নিবন্ধে আজ থেকে ৬ কোটি ৬০ লাখ বছর আগের সময় থেকে পৃথিবীর বায়ুম-লে জমা হওয়া কার্বন ডাই-অক্সাইডের পরিমাণ জানা চেষ্টা করা হয়েছে। এটি করতে গিয়ে অতীতে কার্বন যৌগের সাহায্যে সৃষ্টি হওয়া বিভিন্ন ধরনের জৈবিক ও ভূ-রাসায়নিক উপাদান বিশ্লেষণ করা হয়েছে। বিজ্ঞানীদের দাবি, তাদের এই গবেষণা অতীতের এ-সংক্রান্ত যেকোনো গবেষণার আরও বেশি নির্ভুল।
এই গবেষণা থেকে দেখা গেছে, পৃথিবীর বায়ুম-লে বর্তমানে কার্বন ডাই-অক্সাইডের পরিমাণ হলো ৪২০ পার্টস পার মিলিয়ন বা পিপিএম। সাধারণত নির্দিষ্ট পরিমাণ বাতাসে কী পরিমাণ দূষক কণার উপস্থিতি রয়েছে, তা নির্দেশ করতে এই সংকেত ব্যবহার করা হয়। গবেষণা বলছে, আজ থেকে ১ কোটি ৪০ লাখ থেকে ১ কোটি ৬০ লাখ বছর আগে পৃথিবীর বায়ুম-লে এই পরিমাণ কার্বন ডাই-অক্সাইড ছিল।
গবেষণা অনুসারে, ১৮ শতকেও পৃথিবীর বায়ুম-লে কার্বন ডাই-অক্সাইডের পরিমাণ ছিল ২৮০ পিপিএম। এর সহজ অর্থ হলো এই সময়ের মধ্যে মানুষ পৃথিবীর বায়ুম-লে গ্রিনহাউস গ্যাস বাড়িয়ে ফেলেছে। এর ফলে পৃথিবীর তাপমাত্রা শিল্পযুগের সময়ের তুলনায় ১.২ ডিগ্রি সেলসিয়াস বেড়ে গেছে।
মার্কিন বিজ্ঞানী হোনিশ বলেছে, ‘সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি হলো আমাদের প্রজাতি অর্থাৎ হোমো সেপিয়েন্স মাত্র ৩০ লাখ বছর আগে উৎপত্তি হয়েছে। এরই মধ্যে মানুষ সমুদ্রপৃষ্ঠকে বদলে দিয়েছে, ক্রান্তীয় গ্রীষ্মকাল দীর্ঘায়িত করেছে এবং মেরুসহ যেসব অঞ্চলে তাপমাত্রা কম ছিল সেখানেও এখন বৃষ্টিপাত শুরু হয়েছে।’
এই অবস্থায় আমরা যদি বর্তমান হারে কার্বন ডাই-অক্সাইড নির্গত করতে থাকি, তাহলে ২১০০ সালের মধ্যেই বায়ুম-লে কার্বন ডাই-অক্সাইডের তাপমাত্রা ৬০০ থেকে ৮০০ পিপিএমে পৌঁছে যেতে পারে। তিন থেকে চার কোটি বছর আগে পৃথিবীর বায়ুম-লে এই পরিমাণ কার্বন ডাই-অক্সাইড ছিল।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ঘরোয়া মসলায় লুকিয়ে থাকা চিকিৎসাগুণ সম্পর্কে জানেন?
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
আমে কীটনাশক রয়েছে কিনা? পরীক্ষা করুন পাঁচ পদ্ধতিতে
১৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মহাবিশ্ব দ্রুত গতিতে সম্প্রসারিত হচ্ছে: নতুন গবেষণা
১৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
কাচারি ঘরের ইতিকথা
১৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
কদম মুবারকে কদম রসূল
১৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ব্রেইন-কম্পিউটার ইন্টারফেস
১৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ইন্দোনেশিয়ায় আন্তর্জাতিক উদ্ভাবন প্রতিযোগিতায় বাংলাদেশি দুই শিক্ষার্থীর সাফল্য
১৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
জামের বীজের গোপন গুণ, যা অনেকেরই অজানা
১৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
এই চার পানীয় শরীর থেকে ক্ষতিকর পদার্থ বের করে দেয়
১৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ভুট্টায় প্রোটিন বাড়ানোর নতুন জিন আবিষ্কার
১৪ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
সাহারা মরুভূমির উল্কাপিন্ডে মিললো হারিয়ে যাওয়া গ্রহের প্রমাণ
১৪ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ছায়াপথের কেন্দ্রে বিরল দৃশ্য, নতুন রহস্যের সূত্র পাওয়ার দাবি বিজ্ঞানীদের
১৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার)












