দেশ পরিচিতি তিউনিসিয়া
এর পশ্চিম ও দক্ষিণ-পশ্চিমে আলজেরিয়া, দক্ষিণ-পূর্বে লিবিয়া এবং উত্তর ও উত্তর-পূর্বে ভূমধ্যসাগর অবস্থিত। রাজধানী তিউনিস থেকে তিউনিসিয়া নামকরণ। রাজধানীতে ২৮ লক্ষেরও বেশী লোকের বাস।
ধারণা করা হয় যে, তিউনিস নামটি বার্বার জাতির ভাষা থেকে এসেছে, যার অর্থ “শৈলান্তরীপ” অথবা “রাত কাটাবার স্থান”। দেশটির পূর্ব উপকূলে অবস্থিত তিউনিস দেশের রাজধানী ও বৃহত্তম শহর। আয়তনের দিক থেকে তিউনিসিয়া অন্যান্য উত্তর আফ্রিকান রাষ্ট্রগুলির তুলনায় খর্বাকৃতির। তিউনিসিয়া আফ্রিকার উত্তরতম দেশ।
মাউন্ট অ্যাটলাসের পূর্ব পাশে দেশটির অবস্থান। এর উত্তর প্রান্তে সাহারা মরুভূমি। দেশটির ৪৫% জায়গা সাহারা মরুভূমিতে পড়েছে। দেশটির বাকি অংশের জমি উর্বর। এর উপকূলরেখা এক হাজার ৩০০ কিলোমিটার পর্যন্ত দীর্ঘ। দেশটির আয়তন ১.৬৩,৬১০ বর্গকিলোমিটার। আয়তনের দিক থেকে এটি বিশ্বের ৯২তম বৃহত্তম দেশ।
দেশটির জনসংখ্যা সরকারী হিসেবে ১২.২৬ মিলিয়ন অর্থাৎ ১ কোটি ২০ লাখ ২৬ হাজার। অন্য হিসাবমতে বড় জোর দেড় কোটি। প্রাচীনকালে তিউনিসিয়া বর্বর জাতির আবাসস্থল ছিল। খ্রিস্টপূর্ব দ্বাদশ শতাব্দীতে ফোয়েনিসিয়ান অভিবাসন শুরু হয়। একপর্যায়ে অঞ্চলটি তারাই শাসন করতে শুরু করে। ১৪৬ খ্রিস্টপূর্বে রোমানদের কাছে তারা পরাজিত হয়। প্রায় ৮০০ বছর ওই অঞ্চল রোমান শাসনের অধীনে ছিল। মুসলমানরা তিউনিসিয়া জয় করেন ৬৯৭ খ্রিস্টাব্দে। তিউনিসিয়ার একটি বিখ্যাত মসজিদের নাম কাইরুয়ান জামে মসজিদ। ৫০ হিজরী সালে কাতিবে ওহী বিশিষ্ট ছাহাবী হযরত মুআবিয়া রদ্বিয়াল্লাহু তা‘য়ালা আনহু উনার অন্যতম সামরিক কমান্ডার তাবেয়ী হযরত উকবা বিন নাফি রহমতুল্লাহি আলাইহি ৯ হাজার বর্গমিটার জায়গার ওপর মসজিদটি নির্মাণ করেন।
দেশটির রাষ্ট্র দ্বীন হচ্ছে ইসলাম। প্রায় সব তিউনিসীয় নাগরিক মুসলিম। ১৯৬০ সালে তিউনিস বিশ্ববিদ্যালয় স্থাপিত হয়। দেশটির প্রধান নদী মাজারদা। বহু আগে এই দেশের নাম ছিল- ‘আফরিকিয়া’। দেশটি আরব বিশ্বের দেশ হলেও বহুবিবাহ নিষিদ্ধ। পবিত্র রমাদ্বান শরীফ মাসে দেশটির সকল নাগরিক সরকারী বিভিন্ন সুযোগ-সুবিধা লাভ করে থাকে। সমাজের ঋণগ্রস্থ মানুষের ঋণও পরিশোধ করে দেওয়া হয়।
বহু বছর ওসমানীয় সাম্রাজ্যের অধীনে ছিল তিউনিসিয়া। ১৮৮১ সাল থেকে তিউনিসিয়া ফ্রান্সের একটি উপনিবেশ ছিল। ১৯৫৬ সালে তিউনিসিয়া স্বাধীনতা লাভ করে।
আরব বিশ্বের গণতান্ত্রিক দেশ তিউনিসিয়া। মানব উন্নয়ন সূচকে অবস্থান ওপরের দিকে। দেশটির প্রায় ৮২ শতাংশ প্রাপ্তবয়স্ক মানুষ পড়তে এবং লিখতে জানে। জিডিপি প্রায় ৪২ বিলিয়ন মার্কিন ডলার। এবং মাথাপিছু আয় প্রায় ৩ হাজার ৫০০ মার্কিন ডলার।
যুক্তরাষ্ট্রের ন্যাটোবহির্ভূত প্রধান সহযোগী দেশ এটি। মূল অর্থনৈতিক খাত কৃষি, খনি, নির্মাণ, পেট্রোলিয়াম পণ্য ও পর্যটন। বিশ্ব অর্থনৈতিক ফোরামের সূচকে উচ্চশিক্ষা খাতে বিশ্বে তিউনিসিয়ার অবস্থান ১৭তম এবং প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে ২১তম।
১৯৮৯ সালে তিউনিসিয়ার সেনাবাহিনী প্রধান জয়নুল আবেদিন ইবনে আলী হাবিব বরগুইবাকে ক্ষমতাচ্যুত করে তিউনিসিয়ার ক্ষমতায় বসেন। গত কয়েক বছরে তিউনিসিয়ার অর্জন অনেক। সবার গ্রহণযোগ্য একটি আধুনিক সংবিধান রচনা এবং দুটি নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠান আরব বিশ্বের গত কয়েক বছরের ঘটনাপ্রবাহের বিবেচনায় বড় অর্জন। কৃষিকাজ এখানকার অর্থনৈতিক উপার্জনের মূল উৎস। এখানে মূলত জলপাই ও খাদ্যশস্য উৎপাদন করা হয়। তিউনিসিয়া পর্যটকদের একটি জনপ্রিয় গন্তব্যস্থল।
যার নেতৃত্বে ফরাসিদের হাত থেকে মুক্তি লাভ করে তিউনিসিয়া, তিনি হলেন হাবিব বরগুইবা। হাবিবের নেতৃত্বে চলমান আন্দোলনের মুখে ১৯৫৫ সালে তিউনিসিয়াকে স্বায়ত্তশাসন দানের ঘোষণা দেয় ফ্রান্স। স্বাধীনতার পর তিনিই হন তিউনিসিয়ার প্রথম রাষ্ট্রপতি।
আরও পড়ুন
সব ›
আজকের ধানমন্ডি ছিলো ধানক্ষেত, এক বিঘা জমির দাম ৫ হাজার টাকা!
কফি কী আসলেই রক্তচাপ বাড়ায়?
একটি চিঠি ও ঢাকার কালে খাঁ কামান
আবিষ্কার হলো পৃথিবীর দ্বিতীয় চাঁদ!
মহাকাশ বিজ্ঞানীদের নজরে এবার পৃথিবীর নতুন চাঁদ। সারাক্ষণ সেই চাঁদ প্রদক্ষিণ করে চলেছে পৃথিবীকে। যদিও এটি পৃথিব…
জয়েন্ট ভালো রাখতে যা করতে পারেন
শরীরে সাইনোভিয়াল ফ্লুইড শুকিয়ে গেলে জয়েন্ট শক্ত হয়ে যায়। যার কারণে জয়েন্টের মুভমেন্ট হয়ে যায় কষ্টকর ও …
বছরে ১৬০ রাত আকাশজুড়ে বিদ্যুতের ঝলকানি! প্রকৃতির এই বিস্ময় কোথায়?
রাতের আকাশে একের পর এক বিদ্যুতের ঝলকানি। কখনও কয়েক সেকেন্ডের ব্যবধান, কখনও আবার এক মিনিটে কয়েক ডজন বার! দক্ষ…
পিরামিড নির্মাণের নতুন ব্যাখ্যা বিজ্ঞানীদের
মিশরের গিজার পিরামিড কীভাবে নির্মিত হয়েছিলো এই প্রশ্নের উত্তর খুঁজতে বিজ্ঞানী ও প্রতœতত্ত্ববিদরা যুগের পর যুগ…
সোনারগাঁয়ের পাঁচপীরের মাজার শরীফ ও কালা দরগাহ
নারায়ণগঞ্জের সোনারগাঁ শুধু বাংলার প্রাচীন রাজধানী হিসেবেই পরিচিত নয়, বরং ইতিহাস, ঐতিহ্যের ভান্ডার হিসেবেও সু…
কী এমন আছে মধুতে, যা সহজে নষ্ট হতে দেয় না?
অন্যান্য খাবারের মতো মধু সহজে নষ্ট হয় না। মধুর দীর্ঘস্থায়িত্বের প্রধান কারণ এর উচ্চ চিনির পরিমাণ এবং খুব কম …
শৈলকুপার বুকে সুলতানি আমলের স্মৃতিচিহ্ন
ঝিনাইদহের শৈলকুপা উপজেলার ঐতিহাসিক শাহী মসজিদ সুলতানি আমলের ইতিহাস ও স্থাপত্য ঐতিহ্যের একটি গুরুত্বপূর্ণ নিদর্…
যেসব পত্রিকা পবিত্র দ্বীন ইসলাম উনার মুখালিফ, সেগুলোকে বর্জন করুন
মুনাফিক লাদেন, আইএস, তালেবান, সউদী ওহাবী শাসক বা তার সমগোত্রীয়রা কি বলছে সে সমস্ত অপ্রয়োজনীয় ও অপ্রাসঙ্গিক …
ডাঙায় হাঁটে, গাছেও চড়ে যে মাছ
চোখের পলক ফেলে যে মাছ! বেশিরভাগ মাছের চোখ মাথার দুই পাশে থাকলেও মাডস্কিপারের চোখ থাকে মাথার ঠিক ওপরের দিকে-সাব…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।