দেশে কনসার্ট ও মিউজিক শো : নীতি-নৈতিকতার স্থান কোথায়?
, ০৫ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৫ হিজরী সন, ২০ সাবি’ ১৩৯১ শামসী সন , ১৯ ডিসেম্বর, ২০২৩ খ্রি:, ০৪ পৌষ, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) আপনাদের মতামত
ঢাকার মত একটি জনবহুল শহরে কিভাবে কনসার্টের অনুমতি দেয় কর্তৃপক্ষ তা সত্যিই আশ্চর্যের বিষয়। কারণ আপনি একটা ধর্মীয় মাহফিল করতে যান অনুমতি পাবেন না, কোরবানী হাট বসাতে যান, অনুমতি পাবেন না। বলবে- যানজট হবে, মানুষের কষ্ট হবে। কিন্তু কনসার্টের ক্ষেত্রে কেন তা হয় না?
সম্প্রতি ‘কোক স্টুডিও কনসার্ট’ থেকে ফিরে অনেকেই মতামত জানিয়ে সোশ্যাল মিডিয়ায় স্ট্যাটাস শেয়ার করেছে। তারা বর্ণনা করেছে, কিভাবে উক্ত কনসার্টে নারী-পুরুষের প্রকাশ্যে অবৈধ মেলামেশা, নোংরামি ঘটনা ঘটে। অশ্লীলতা সকল সীমা ছাড়িয়ে যায়। নারীদেরকে পুরুষের কাধে চড়ে নাচতে থাকে। এছাড়া ইয়াবা, গাজা, সীসাসহ তাবৎ নেশার রাজ্য হয়ে উঠে কনসার্ট প্রাঙ্গন। অনেকে অবশ্য এগুলো তারুণ্যের উচ্ছ্বাস বলে উৎসাহ দিতে চায়। কিন্তু তারুণ্যের উচ্ছ্বাস আর নোংরামি এক না। নোংরামি নোংরা লোকের কাজ। জাতির ভবিষ্যত তরুণ প্রজন্মের নামে কখনো সেই নোংরামি চলতে পারে না। আর বাংলাদেশের সংস্কৃতি ও আইনও কখনও এমন নোংরামিতে সায় দেয় না, সুতরাং কনসার্টের নামে যে নোংরামি ও অশ্লীলতা চলে, তা ঘৃণাই করতে হবে।
আসলে বর্তমানে সময়ে তরুণ প্রজন্মের নামধারী একটা শ্রেণী আছে, যাদের নোংরামি ও নেশা করার জন্য একটা উপলক্ষ খোঁজে। কনসার্ট, মিউজিক শো, থার্টি ফাস্ট, হ্যালোইন, সাকরাইন, ভ্যালেন্টাইন ডে হচ্ছে তাদের সেই নোংরামোর উপলক্ষ। কিছু লোক সেই নোংরামিকে সুযোগ দিয়ে ব্যবসা করে, কনসার্ট আর মিউজিক শোর টিকিট বিক্রি করে টাকা কামায়।
আসলে কনসার্ট বা মিউজিক শোগুলোতে নীতি নৈতিকতাকে থোরাই কেয়ার করা হয়। হয়ত পাশেই হাসপাতাল আছে, অসুস্থ রোগী আছে সেগুলো তাদের কাছে দেখার কোন বিষয় না। হয়ত পাশেই মসজিদে আজান হচ্ছে, নামাজ হচ্ছে, কিন্তু এর মধ্যেই তাদের উচ্চ আওয়াজের গান-বাদ্য-বাজনা চলছে, বন্ধ হওয়ার কোন লক্ষণ নেই।
বর্তমানে আমাদের দেশে কনসার্ট বা মিউজিক শো যেভাবে ছড়িয়ে পড়ছে তা আমাদের ও ভবিষ্যত প্রজন্মের জন্য খুব আশঙ্কার কথা। কারণ এক একটা কনসার্ট বা মিউজিক শোর মাধ্যমে নিত্যনতুন নোংরামির আমদানি করা হয় এবং উচ্ছৃঙ্খলতার ট্রেনিং দেয়া হয়। এই উচ্ছৃঙ্খতা শুধু সেই কনসার্ট প্রাঙ্গনেই যে সীমাবদ্ধ থাকে তা নয়, বরং পরবর্তীতে সারা দেশের তরুণ প্রজন্মের মধ্যে তার প্রভাব পড়ে।
সুতরাং বাংলাদেশে এসব কনসার্ট ও মিউজিক শো নিষিদ্ধ করা উচিত, নয়ত অপসংস্কৃতি ভয়াল থাবায় আমরা বা আমাদের ভবিষ্যত প্রজন্ম, কেউ বাঁচতে পারবো না।
-মুহম্মদ মুস্তাফিজুর রহমান।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
বাংলাদেশের ৫০ লক্ষ পদাতিক বাহিনীর জন্য ৩য় প্রজন্মের এটিজিএম রোডম্যাপ (পর্ব ৮)
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
১০০০ নতুন সেনাক্যাম্প স্থাপনের কৌশলগত অপরিহার্যতা (২)
২১ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছির আলাইহিস সালাম উনার নির্দেশনা মুবারক পালনেই সফলতা। ঢাকামুখী জনস্রোত বন্ধ এবং ঢাকা শহরের প্রশাসনিক ও প্রাতিষ্ঠানিক বিকেন্দ্রীকরণ ব্যতীত অন্য কোন পদ্ধতিতে কখনোই যানজট নিরসনের স্থায়ী সমাধান হবে না (১২)
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
একবিংশ শতাব্দীর কৌশলগত প্রতিরক্ষা রূপরেখা (২)
১৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
একবিংশ শতাব্দীর কৌশলগত প্রতিরক্ষা রূপরেখা (১)
১৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
জান্নাতের টিকিট বিক্রিকারী জামাতীরা কী মনে করে? বেহেশতে- যাওয়ার প্রস্তুতি হিসেবেই দুনিয়াতেই হারাম মদের সাথে সম্পৃক্ত থাকা উচিত! নাউযুবিল্লাহ। বিএনপির ভাষায় জামাত মুনাফেক। জাহান্নামের নি¤œস্তরের বাসিন্দা মুনাফিকরা- ভোটের বিনিময়ে জান্নাতের টিকিট বিক্রি করে তারা যে সত্যিই বড় মুনাফেক, তাই প্রমাণ করছে। মাতালদের পক্ষেই সম্ভব ভোটের বিনিময়ে জান্নাতের টিকিট বেচা।
১৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সার্বভৌমত্বের বিনিময়ে কী পাচ্ছি আমরা? - আকসা ও জিসোমিয়া চুক্তি প্রত্যাখ্যান করুন
১৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
চট্টগ্রাম বন্দর বিদেশীদের ইজারা দিলে বাংলাদেশ যে সমস্ত গুরুতর হুমকিতে পড়বে
১১ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
উত্তরাঞ্চলে এক ভয়ংকর চক্রান্ত ও আলেম সমাজের নীরবতা
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
পুরোনো স্মার্টফোন বিক্রির আগে যে কাজ না করলে বিপদ
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
পেগাসাসের জাল বিস্তার বাংলাদেশেও। সবাই সাবধান।
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
৫০ লক্ষের বাহিনী ও ভবিষ্যতের সাইবার যুদ্ধক্ষেত্রের মহাপ্রস্তুতি (পর্ব-৩)
০৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)












