দূষণের অজুহাতে নারিকেল দ্বীপে যাওয়া নিষিদ্ধ করতে হলে, সবার আগে রাজধানী ঢাকায় মানুষের প্রবেশ নিষিদ্ধ করতে হবে
, ২৩ রবীউছ ছানী শরীফ, ১৪৪৬ হিজরী সন, ২৯ খ্বমিস , ১৩৯২ শামসী সন , ২৭ অক্টোবর , ২০২৪ খ্রি:, ১১ কার্তিক, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুল আহাদ (রোববার) আপনাদের মতামত
সম্প্রতি পত্র-পত্রিকায় নারিকেল দ্বীপ (কথিত সেন্টমার্টিন) নিয়ে সংবাদ প্রকাশ পেয়েছে যে, নভেম্বর মাসে রাতে থাকা যাবে না, ফেব্রæয়ারিতে ভ্রমণ বন্ধ।
খবরে বলা হয়, পরিবেশ সুরক্ষার স্বার্থে নারিকেল দ্বীপে পর্যটক সংখ্যা সীমিত করার সিদ্ধান্ত নেয়া হয়েছে। এর মধ্যে নভেম্বর মাসে পর্যটকরা যেতে পারবে, কিন্তু রাত যাপন করা যাবে না। ডিসেম্বর ও জানুয়ারিতে প্রতিদিন দুই হাজারের বেশি পর্যটক সেন্টমার্টিন যেতে পারবে না। আর ফেব্রæয়ারিতে পরিষ্কার-পরিচ্ছন্ন করার কাজে পর্যটক যাওয়া বন্ধ রাখা হবে।
এমন বিতর্কিত ও জনবিরোধী সিদ্ধান্তের প্রতিবাদে নারিকেল দ্বীপের স্থানীয় বাসিন্দারা মানববন্ধন ও গণমিছিল করেছেন। মিছিলে অংশ নেওয়া স্থানীয় বাসিন্দাদের মধ্যে একজন বলেন, দ্বীপে পর্যটকদের রাত্রিযাপন নিষিদ্ধ এবং ভ্রমণ সীমিতকরণ হলে পর্যটন শিল্পের সঙ্গে সরাসরি জড়িত কমপক্ষে তিন লাখের বেশি মানুষের জীবন-জীবিকা ক্ষতির মুখে পড়বে।
আরেকজন বাসিন্দা বলেন, এই দ্বীপে সারা বছর কোনো পর্যটক আসতে পারে না। মাত্র তিন মাস ব্যবসা করে পুরো দ্বীপের বাসিন্দারা জীবন চালান। রাত্রিযাপন নিষিদ্ধ এবং ভ্রমণ সীমিতকরণ করলে দ্বীপের মানুষ কী খাবে?
এই দ্বীপের মানুষের প্রতিক্রিয়ার মাধ্যমে বুঝা যায়, তাদের জীবিকা নির্বাহ হয় মূলত পর্যটকদের মাধ্যমে। এটাই বাস্তব সত্য কথা। আর এর মূল সময় হচ্ছে তিন মাস। এই তিন মাসের মধ্যেই দেয়া হচ্ছে যত বিধি-নিষেধ। তাহলে এখানে প্রশ্ন থেকে যায়, দ্বীপের পরিবেশ দূষণ মূল বিষয়, নাকি এখানে অন্য কোনো বিষয় কাজ করছে? কারণ শুধু পরিবেশ রক্ষাই যদি মূল কারণ হয় তাহলে সবার আগে ঢাকা শহর থেকে লোক কমাতে হবে এবং প্রবেশে নিষেধাজ্ঞা জারী করতে হবে। কেননা বাংলাদেশের মধ্যে সবচেয়ে দূষিত শহর হচ্ছে ‘রাজধানী ঢাকা’। সেটা নিয়ে কোনো মাথা ব্যথা নেই। নারিকেল দ্বীপ নিয়ে এত মাথা ব্যথা কেন?
কাজেই জনবিরোধী এই সিদ্ধান্ত দ্রæত প্রত্যাহার করতে হবে এবং নারিকেল দ্বীপের স্বাভাবিক জীবনযাত্রা কিভাবে আরও সহজ ও স্বাচ্ছন্দময় করা যায় সে বিষয়ে সরকারকে ভাবতে হবে।
-মুহম্মদ ইমামুল হুদা।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
উচ্চ আদালতে ‘ডেড ল’ বা অকার্যকর ঘোষিত ‘পার্বত্য চট্টগ্রাম শাসনবিধি ১৯০০’ পুণঃবহালের অপচেষ্ঠা চলছে। এর মাধ্যমে পাহাড়কে উপজাতিদের জন্য সংরক্ষিত এলাকা ঘোষণা, ‘একদেশে দুই আইন’ ও পাহাড়ে রাজা-প্রজা প্রথা বহাল, বাঙ্গালী ও রাষ্ট্রের ভূমি অধিকার হরণ এবং সেনা প্রত্যাহার সহ পার্বত্য চট্টগ্রাম বিচ্ছিন্নের গভীর ষড়যন্ত্র চলমান। উচ্চ আদালত, সেনাবাহিনী এবং সরকারের উচিত দেশবিরোধী এই চক্রান্ত ষড়যন্ত্র রুখে দেওয়া। (১)
২৯ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
একাত্তর-পরবর্তী লুণ্ঠন: বন্ধুত্বের আড়ালে ইতিহাসের এক ট্র্যাজিক অধ্যায়
২৭ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
জগন্নাথ বিশ^বিদ্যালয়ে দ্বীনি অধিকারে হস্তক্ষেপ: অর্ধেক বেলা মসজিদ বন্ধ রাখা অনভিপ্রেত ও অগ্রহণযোগ্য
২৫ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
বাগেরহাটে নওমুসলিম সোহাগের শাহাদাত এবং আমাদের বিবেকহীন নীরবতা
২২ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ফুটপাতের হাড়কাঁপানো আর্তনাদ ও রাষ্ট্রের বিলাসিতা- উদ্বাস্তু শিশুদের কান্নায় কি পবিত্র আরশ উনার পায়া কাঁপছে না?
০৬ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
দেশে শান্তি ফিরিয়ে আনতে ২টি শ্রেণীকে আগে শুদ্ধ হতে হবে
১২ ফেব্রুয়ারী, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মসজিদে সিসি ক্যামেরা!! উলামায়ে ছু’দের বদ আমলই কি এর জন্য দায়ী নয়?
০৯ জানুয়ারি, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
পবিত্র শবে মিরাজের ছুটি বাধ্যতামূলক করা হোক
৩১ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
পবিত্র কুরআন শরীফ ও পবিত্র সুন্নাহ শরীফ উনাদের আলোকে ছিরাতুল মুস্তাক্বীম উনার ছহীহ তাফসীর (৩)
২৪ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
মুসলমানদের সবচেয়ে বড় শত্রু কাফির-মুশরিকরা (৩)
২১ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
মুসলমানদের উচিত- হাদীছ শরীফ অনুযায়ী সপ্তাহের বারসমূহ উচ্চারণ করা
১৯ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
পবিত্র রমাদ্বান মাসের পূর্বে বাজার উর্ধ্বমুখী কেনো? এর দায় কার?
১৮ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)












