দুর্নীতির পুঁটি বেশি, রাঘব বোয়াল কম ধরার জালই কী দুদকের নীতি? সাবেক দুদক চেয়ারম্যান, পরিচালক, উপপরিচালকসহ অনেকেরই দুর্নীতি ফাঁস হয়েছে। দুদকের দুর্নীতি নিয়ে কথা বলবে কে?
ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের ড. ইফতেখারুজ্জামানের দাবি, দুদক চুনোপুঁটিদের ধরে, রাঘব বোয়ালদের ধরে না।
২০০৪ সালের ২১ নভেম্বর দুদক আইনের অধীনে দুদকের যাত্রা শুরু। দুদকের ওয়েবসাইটে দুদকের রূপকল্প ও লক্ষ্যে বলা হয়েছে, সমাজের সব স্তরে প্রবাহমান একটি শক্তিশালী দুর্নীতিবিরোধী সংস্কৃতির চর্চা এবং এর প্রসার সুনিশ্চিত করা দুদকের উদ্দেশ্য। আর লক্ষ্য হলো, অব্যাহতভাবে দুর্নীতির দমন, নিয়ন্ত্রণ, প্রতিরোধ এবং উত্তম চর্চার বিকাশ সাধন করা।
কমিশনের তিনটি কৌশলগত লক্ষ্য রয়েছে:
১.শাস্তিমূলক পদক্ষেপ গ্রহণের মাধ্যমে দুর্নীতি দমন
২.বিদ্যমান কার্যপদ্ধতি পর্যালোচনার মাধ্যমে দুর্নীতি প্রতিরোধ করা
৩. শিক্ষা, উত্তম চর্চার বিকাশ ও সচেতনতামূলক প্রচারের মাধ্যমে দুর্নীতি প্রতিরোধ করা
কিন্তু দুদক গঠনের পর থেকে এ পর্যন্ত সর্বোচ্চ পুলিশের সাবেক ডিআইজি মিজানুর রহমান এবং তার তদন্ত করতে গিয়ে ঘুস খেয়ে ধরা পড়া দুদকের সাবেক পরিচালক খন্দকার এনামুল বাছিরের বুধবার যথাক্রমে তিন এবং আট বছরের কারাদ- দিয়েছেন আদালত। দুইটি মামলারই তদন্ত করেছে দুদক। কিন্তু তা এত সহজে হয়নি। সংবাদমাধ্যমে ব্যাপক আলোচনা, অডিও ও ডকুমেন্ট ফাঁস হলে দুদক তদন্তে নামতে বাধ্য হয়।
অন্য ক্ষমতাধর কারুর বিরুদ্ধে দুদকের আটঘাট বেঁধে নামার কোনো নজির খুঁজে পাওয়া যায় না। পিকে হালদার সাড়ে চার হাজার কোটি টাকা পাচার করে দেশের বাইরে চলে যাওয়ার পর দুদকের ঘুম ভাঙে। মাঝেমধ্যে কিছু এমপিকে নোটিস দিয়ে ডাকে- ওই পর্যন্তই । তারপর আর কোনো খবর থাকে না। মানি লন্ডারিং-এর কিছু টাকা এক দশক আগে উদ্ধার করে এখনো সেই প্রাচীন সাফল্যের কথাই বলে যাচ্ছে।
ঘরের দুর্নীতির কী হবে?
গত ডিসেম্বরে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস উপলক্ষে দুর্নীতি দমন কমিশন (দুদক) আয়োজিত এক সভায় পাঠানো অনলাইন বার্তায় রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ দুদককে অন্যের ঘরে অভিযান চালানোর আগে ‘নিজের ঘরে’ অভিযান চালানোর পরামর্শ দেন। তিনি বলেন, ‘‘দুদকের সব পর্যায়ের কর্মীদের প্রতি আহ্বান জানাচ্ছি, দুর্নীতি দমন কার্যক্রমে তারা যেন সর্বোচ্চ নিরপেক্ষতা ও নৈতিকতা প্রদর্শন করেন। অন্যের দুর্নীতি চিহ্নিত করে বিচারের আওতায় আনার পূর্বে নিজেদের অনিয়ম ও অসততা দূর করতে হবে।’’
দুদক যে উদ্দেশ্যে গঠন করা হয়েছিল, তা সফল হয়নি। দুদক আইনে কোনো সমস্যা এখন আর নেই। তারা চাইলেই ধরতে পারেন। কিন্তু বড়দের ধরছেন না। আর দুদকে বিভাগীয় কর্মকর্তাদের বাইরে প্রশাসন থেকে উপরের পদে অনেকে আসেন। তাদের মধ্যে দুর্নীতির প্রবণতা বেশি।’’
পর্যবেক্ষক মহল মনে করেন, ‘‘সাম্প্রতিক ঘটনায় মানুষের মনে এই ধারণা জন্মেছে যে, দুদকের কাছে দুর্নীতিবাজরা সুরক্ষা পান।’’
মানবাধিকার কর্মী এবং আইন ও সালিশ কেন্দ্র (আসক)-এর সাধারণ সম্পাদক নূর খান দাবি করেন, ‘‘দুদকেই দুর্নীতি আছে। একজন এনামুল বাছিরের শাস্তি হয়েছে। এরকম আরো অনেক এনামুল বাছির আছেন দুদকে। তাহলে তারা দুর্নীতিবাজদের ধরবেন কীভাবে?’’
তিনি বলেন, ‘‘দুদক কর্মকর্তা শরীফ উদ্দিনের অপসারণ প্রমাণ করে দুর্নীতির বিরুদ্ধে কাজ করলে বরং দুদকে থাকা যায় না। এই ঘটনা দুদকের প্রতি দেশের মানুষকে আরো আস্থাহীন করেছে।’’
দুদকে হলমার্ক, বেসিক ব্যাংক, স্বাস্থ্য ও সেবাখাতে বড় বড় দুর্নীতির তদন্ত বছরের পর বছর ঝুলে আছে। পররাষ্ট্রমন্ত্রী ক্যানাডায় বেগমপাড়ায় অর্থ পাচারকারীদের সংখ্যা জানালে দুদক উচ্চ আদালতে সে ব্যাপারে তথ্য দিয়ে সন্তুষ্ট করতে পারেনি।
দুদক চেয়ারম্যান মোহাম্মদ মঈনউদ্দীন আব্দুল্লাহ বলেছিলেন, ‘‘এখানে যারা চাকরি করেন, তারা তো সবাই অন্য গ্রহ থেকে আসেননি। তারা কি সবাই ফেরেশতা? ফেরেশতা না। সমাজে আর আট-দশটি জায়গায় যা আছে, আমার এখানেও তাই।
স্বাভাবিকভাবেই প্রশ্ন ওঠে, দুর্নীতির বিরুদ্ধে কাজ করাই যাদের দায়িত্ব তাদের দুর্নীতি রুখবে কে? তবে দুর্নীতি দমন কমিশন বলছে, এ বিষয়ে তারা জিরো টলারেন্স নীতি অনুসরণ করে। তারা কখনই চায় না দুই-একজন কর্মকর্তা-কর্মচারীর কারণে প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হোক।
গত কয়েক মাসে যারা বরখাস্ত
দুদক সূত্র জানায়, অনিয়ম-দুর্নীতির অভিযোগ উঠলে এবং অভিযোগ প্রমাণিত হলে ব্যবস্থা নেওয়া হয়। এ বছরও বিভিন্ন অভিযোগে দুদকের পাঁচ কর্মকর্তা-কর্মচারীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তাদের বিরুদ্ধে করা হয়েছে বিভাগীয় মামলা।
ঘুষ ও দুর্নীতির অভিযোগে সর্বশেষ গত ২০ জুলাই সহকারী পরিচালক মোস্তাফিজুর রহমান ও উপসহকারী পরিচালক সুদীপ কুমার চৌধুরীকে সাময়িকভাবে বরখাস্ত করে দুদক। গত ২৫ জুন দুদকের একজন মহাপরিচালকের পিএ ও সাঁট-লিপিকার কাম-কম্পিউটার অপারেটর গৌতম ভট্টাচার্য, ঠাকুরগাঁও সমন্বিত জেলা কার্যালয়ের কনস্টেবল মো. এমরান হোসেন এবং কুড়িগ্রাম সমন্বিত জেলা কার্যালয়ের গাড়ি চালক মো. সফিউল্যাকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়।
তাদের প্রত্যেকের বিরুদ্ধে দুদকের নামে ভয়ভীতি দেখানো বা হুমকি, ঘুষ লেনদেনসহ বিভিন্ন অভিযোগ ছিল।
ইতোপূর্বে সাবেক দুদক চেয়ারম্যান, দুদক কমিশনার, দুদক পরিচালক, উপপরিচালক সহ অনেকের দুর্নীতি ফাঁস হয়েছে। দুদকের এক আইনজীবির বিরুদ্ধেও দুর্নীতির অভিযোগ রয়েছে। কথা হলো যে দুদক রয়েছে দুর্নীতি ধরার জন্য সে দুদকই যখন দুর্নীতিতে ধরাগ্রস্থ হয় তখন সে দুদককে দুর্নীতিমুক্ত করবে কে?
-আল্লামা মুহম্মদ ওয়ালীউর রহমান।
আরও পড়ুন
সব ›
ইতিহাসের নিরীখে, বর্তমান সংবিধান প্রণেতা গণপরিষদেরই কোন আইনী ভিত্তি বা বৈধতা ছিল না। গত ৫৪ বৎসর দেশবাসীকে যে অবৈধ সংবিধানের অধীনে বাধ্যগত করে রাখা হয়েছিলো এর প্রতিকার দিবে কে? ৯৮ ভাগ জনগোষ্ঠী মুসলমানের দ্বীন ইসলামের প্রতিফলন ব্যাতীত কোন সংবিধানই বৈধ হতে পারে না কারণ দেশের মালিক ৯৮ ভাগ জনগোষ্ঠী মুসলমান (১ম পর্ব)
বিদ্যমান ১১৩ বিলিয়ন ডলারের বৈদেশিক ঋণের মধ্যে আর সার্বভৌম বন্ডের নামে বর্তমান সরকার সর্বপ্রথম সার্বভৌম বন্ডের নামে আন্তর্জাতিক ঋণ নিতে যাচ্ছে
বাংলাদেশের স্বাধীনতা কেবল একটি ভূখ-ের স্বাধীনতা নয়; এর সঙ্গে জড়িয়ে আছে অর্থনৈতিক স্বাধীনতা, আর্থিক সিদ্ধান্…
সাইয়্যিদুনা হযরত খলীফাতুল উমাম আলাইহিস সালাম তিনি এবং উনার অনবদ্য তাজদীদ ‘আত-তাক্বউইমুশ শামসী’ সম্পর্কে জানা ও পালন করা এবং শুকরিয়া আদায় করা মুসলমানদের জন্য ফরয।
মাস শুরু এবং শেষ, বিশেষ দিন নির্বাচনে চাঁদের দিনপঞ্জির যেমন প্রয়োজনীয়তা রয়েছে; তেমনি ওয়াক্ত নির্ণয়ে প্রয়…
বৃটিশ ও ভারতীয় বিধর্মীরা মিলেমিশে মুসলমানদের ক্ষতিসাধন করেছে
প্রশাসনের শীর্ষে বিধর্মী কর্মকর্তারা যে কতবড় সর্বনাশের কারণ হতে যাচ্ছে মুসলমানদের জন্য সেটা আজ এই বঙ্গবাসী মু…
সোনার দাম বাড়ে-কমে কেন, কীভাবে হয় দাম নির্ধারণ (২য় পর্ব)
বাংলাদেশ পোদ্দার সমিতির সাধারণ সম্পাদক জয়নাল আবেদিন এক সাক্ষাৎকারে বলেন, “আমরা আন্তর্জাতিক বাজারদর, তাঁতীবাজা…
সোনার দাম বাড়ে-কমে কেন, কীভাবে হয় দাম নির্ধারণ (১ম পর্ব)
সোনার ভরি এখন সোয়া দুই লাখ টাকা; এক রতির দাম আড়াই হাজার টাকার মতো। কিন্তু নয় মাস আগে ভরি প্রায় তিন লাখ টাক…
বিলুপ্ত ফুটি কার্পাস পুনরুদ্ধার, ১৭০ বছর পর বিশ্ববাজারে ফিরছে ঢাকাই মসলিন
সরকারের উদ্যোগ, বিজ্ঞানীদের জিনোম গবেষণা ও প্রান্তিক কারিগরদের আন্তরিক প্রচেষ্টায় কিংবদন্তীর ‘বোনা বাতাস’ বা …
মানুষ প্রতিদিনের বাজার খরচ, যাতায়াত ব্যয় কিংবা পরিবারের মৌলিক চাহিদা পূরণ করতে গিয়ে হিমশিম খাচ্ছে।
আজকের বাংলাদেশের আর্থসামাজিক মানচিত্রে সবচেয়ে দৃশ্যমান ও বেদনাদায়ক বাস্তবতাটি হলো- জ্বালানি ব্যয়ের চরম ভারে…
বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব অবমাননাকারী, এদেশের মুসলমানদের হিন্দুত্ববাদে লীন হতে কু-প্ররোচনাকারী এবং ভারতে মুসলমানরা নিশ্চিন্তে তাদের দ্বীনি উৎসব পালন করছে-
গতকাল ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার ত্রিবেদীকে বহিষ্কারের দাবিতে বিভিন্ন সংগঠনের ডাকা ভারতীয় দূতাবাস ঘেরা…
সাড়ে তিনশো বছরেও লালবাগ কেল্লার নির্মাণকাজ শেষ না হওয়ার নেপথ্য কারণ
ঢাকার ঐতিহাসিক স্থাপনাগুলোর অন্যতম একটি হলো লালবাগ কেল্লা। এক সময় এই স্থাপনাটির নাম ছিল ‘ফোর্ট আওরঙ্গবাদ’, যা…
বিশ্বে ৩০০ কোটিরও বেশী মুসলমান থাকা সত্ত্বেও নিরাপত্তা পরিষদে পঞ্চ শক্তিতে কোনো মুসলিম দেশ নেই ইরাক, আফগানিস্তান, লিবিয়া কিংবা সিরিয়ার মতো দেশগুলোতে মার্কিন হস্তক্ষেপ মানবিক বিপর্যয় ডেকে এনেছে, অথচ জাতিসংঘ সেই আগ্রাসন রুখতে ব্যর্থ হয়েছে মার্কিন ভেটোর ভয়ে। আর ফিলিস্তিনে ইসরাইলি বর্বরতায় যখন বিশ্ববিবেক থমকে দাঁড়ায়, তখন যুক্তরাষ্ট্র নির্লজ্জভাবে তা সমর্থন করে বা নীরব থেকে জাতিসংঘের অবস্থানকেও প্রভাবিত করে।
গত পরশু ২৪ অক্টোবর (শনিবার) বিশ্বজুড়ে উদযাপিত হয়েছে ৮১তম জাতিসংঘ দিবস। ফিলিস্তিন পর্যবেক্ষক রাষ্ট্র হিসেবে এ…
কোনো সমালোচনা আলোচনা অথবা আন্দোলনের প্রশয় না দিয়ে সরকারের উচিৎ জিয়ার নীতি অনুসরণ করে পাহাড়ে কমপক্ষে ১ হাজার সেনা ছাউনি তৈরী করা।
রাঙামাটির সাজেকের বাজার এলাকায় সশস্ত্র সংগঠন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) সদস্যদের বিরুদ্ধে…
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।