শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬ ১৬ সাদিস, ১৩৯৪ শামসী সন ০৩ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৮ হিজরী সন
আল-ইহসান, Al Ihsan

মহাসম্মানিত প্রতিষ্ঠাতা ও পৃষ্ঠপোষক

খলীফাতুল্লাহ, খলীফাতু রসূলিল্লাহ, রঊফুর রহীম, রহমাতুল্লিল ‘আলামীন, ছাহিবু সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, ছাহিবে নেয়ামত, আস সাফফাহ, আল জাব্বারিউল আউওয়াল, আল ক্বউইউল আউওয়াল, হাবীবুল্লাহ, মুত্বহ্হার, মুত্বহ্হির, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ক্বায়িম মাক্বামে হাবীবুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাওলানা মামদূহ মুর্শিদ ক্বিবলা

সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম

আল হাসানী ওয়াল হুসাইনী ওয়াল কুরাঈশী, রাজারবাগ শরীফ, ঢাকা।

خَلِيْفَةُ اللهِ، خَلِيْفَةُ رَسُوْلِ اللهِ، رَءُوْفٌ رَّحِيْمٌ، رَحْـمَةٌ لِّلْعَالَـمِيْـنَ، صَاحِبُ سَيِّدِ سَيِّدِ الْاَعْيَادِ شَرِيْفٍ، صَاحِبِ نِعْمَتْ، اَلسَّفَّاحُ، اَلْـجَبَّارِىُّ الْاَوَّلُ، اَلْـقَوِىُّ الْاَوَّلُ، حَبِيْبُ اللهِ، مُطَهِّرٌ، اَهْلُ بَــيْتِ رَسُوْلِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَائِمُ مَقَامِ حَبِيْبِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، مَوْلـٰـنَا مَـمْدُوْحْ مُرْشِدْ قِـبْـلَةْ

سَيِّدُنَا حَضْرَتْ سُلْطَانٌ نَّصِيْـرٌ عَلَيْهِ السَّلَامُ

اَلْـحَسَنِـىُّ وَالْـحُسَيْنِـىُّ وَالْقُرَيْشِىُّ، رَاجَارْبَاغُ شَرِيْفٌ، دَاكَا

উনার মুবারক পৃষ্ঠপোষকতায় পরিচালিত আহলে সুন্নাত ওয়াল জামায়াত উনার আক্বীদায় প্রতিষ্ঠিত শরীয়তসম্মত একমাত্র আন্তর্জাতিক পত্রিকা

শিরোনাম
বিদেশী ঋণ নেয়ার মাধ্যমে দেশকে দেউলিয়া করার ষড়যন্ত্র বাতিল, দেশবিরোধী চুক্তি বাতিলের দাবিতে প্রতিবাদী সমাবেশকাঁধে বহন করা ছোট ছোট অস্ত্রগুলোই বীর যোদ্ধাদের সাহসিকতার প্রতীক।শুধুমাত্র পশ্চিম তীরেই হাজার হাজার দমনপীড়ন দখলদারদেরসর্বনিম্ন নিট পেনশন ১০ হাজার, সর্বোচ্চ ৭০ হাজার ২০০ টাকাচিটাগাং ইউরিয়া কারখানায় দিনে সাড়ে চার কোটি টাকার সার উৎপাদন শুরুজুয়ার মাধ্যমে টাকা পাচার, ২১ জনের বিরুদ্ধে চার্জশিট সিআইডিরঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৩ কি.মি. যানজট, ভোগান্তিতে যাত্রীরাব্যবসা-বাণিজ্যে স্থবিরতা, ব্যাংক হিসাব জব্দ: আতঙ্কে উদ্যোক্তারা‘সামরিক বিমান নয়, কাঁটাতারের বেড়া দিয়ে শেখ হাসিনাকে পুশ-ইন করুক দিল্লি’যেভাবে এসেছেন সেভাবেই ফিরবেন শেখ হাসিনা, চাওয়া ভারতের

দুনিয়ার মুহব্বত সকল গুনাহের মূল

এ্যাডমিন প্রকাশ: রবিবার, ২৪ ডিসেম্বর, ২০২৩, সকাল ৬:৫২
দুনিয়ার মুহব্বত সকল গুনাহের মূল
জিন-ইনসানসহ যত মাখলূকাত রয়েছে, যাদেরকে মহান আল্লাহ পাক তিনি সৃষ্টি করেছেন মহান আল্লাহ পাক উনার এবং উনার হাবীব সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, খাতামুন্ নাবিয়্যীন, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার সন্তুষ্টি মুবারক অর্জন বা হাছিল করার জন্য। তারা যদি সেটা বুঝতে পারতো, তাহলে অবশ্যই তারা দুনিয়াবী জিন্দেগীকে প্রাধান্য না দিয়ে আখিরাত বা পরকালকেই প্রাধান্য দিত।
সেটাই মহান আল্লাহ পাক তিনি বলে দিয়েছেন যে, হাক্বীক্বত দুনিয়াবী জিন্দেগী ক্রীড়া-কৌতুক এবং খেল-তামাশার মত এবং প্রকৃত জিন্দেগী হচ্ছে- যেটা মহান আল্লাহ পাক তিনি বলেছেন যে, “পরকালই প্রকৃত জিন্দেগী, যদি তারা সেটা বুঝতো।”
কাজেই দুনিয়াবী জিন্দেগী- তার তাৎপর্য, তার অবস্থা বা বুরায়ী প্রত্যেক মুসলমানকেই সেটা জানতে বা বুঝতে হবে। এ প্রসঙ্গে বলা হয় যে, হযরত ফারূক্বে আ’যম আলাইহিস সালাম তিনি একদিন সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, খাতামুন্ নাবিয়্যীন, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার পবিত্র হুজরা শরীফে গেলেন সাক্ষাত মুবারক করার জন্য। সেখানে গিয়ে যখন উনি বসলেন। তখন সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি খেজুরের চাটাইয়ের মধ্যে শোয়া ছিলেন। নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি উঠে বসলেন, উনি যখন বসলেন, যেহেতু উনি খেজুরের চাটাইয়ের মধ্যে শোয়া ছিলেন, উনার মহাসম্মানিত নূরুল আত্বহার মুবারক অর্থাৎ পিঠ মুবারকে সেই চাটাইয়ের দাগ পড়ে গিয়েছিল এবং হুজরা শরীফে মশকের ভিতরে সামান্য কিছু পানি ছিল। একটা পাত্র মুবারকে কিছু যবের আটা ছিল। সেটা দেখে হযরত ফারূক্বে আ’যম আলাইহিস সালাম তিনি কাঁদতে লাগলেন।
মহান আল্লাহ পাক উনার রসূল, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি জিজ্ঞাসা করলেন, “আপনি কাঁদতেছেন কেন? কি কারণ? উনি বললেন, ইয়া রসূলাল্লাহ, ইয়া হাবীবাল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম! আপনার শান মুবারক দেখে আমার কান্না আসতেছে, কারণ মহান আল্লাহ পাক তিনি আপনাকে সৃষ্টি না করলে আসমান-যমীন, আরশ-কুরসী, লৌহ-কলম, বেহেশ্ত-দোযখ কোন কিছুই সৃষ্টি করতেন না। মহান আল্লাহ পাক তিনি উনার রুবূবিয়ত প্রকাশ করতেন না। সব কিছুর কেন্দ্রবিন্দু-কেন্দ্রস্থল হচ্ছেন আপনি। আর আপনার এই শান মুবারক! সত্যিই আপনি কায়িনাতবাসীর জন্য আদর্শ।
নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেন, “আমার কি শান?” তিনি বলেন, আপনি এমন সাধারণ শান মুবারক প্রকাশ করছেন অথচ যারা রোম-পারস্যের শাসক, যারা চির জাহান্নামী, যারা মৃত্যুর সাথে সাথে জাহান্নামে চলে যাবে, তাদের কত শান-শওকত, কত বিলাসিতা, তাদের কথা স্মরণ হয়ে এবং আপনার এ শান মুবারক দেখে আমার কান্না পাচ্ছে। তখন মহান আল্লাহ পাক উনার রসূল ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি বললেন, হে হযরত ফারূক্বে আ’যম আলাইহিস সালাম! আপনি কি জানেন, আমার মধ্যে আর দুনিয়ার মধ্যে কি সম্পর্ক রয়েছে? আমার মধ্যে আর দুনিয়ার মধ্যে সম্পর্ক হচ্ছে- একজন ঘোড় সাওয়ারীর ন্যায়। অর্থাৎ একজন ঘোড় সাওয়ারী ঘোড়ার উপর সাওয়ার হয়েছে, ভ্রমণ করছে, ভ্রমণ করার কারণে সে ক্লান্ত বা পরিশ্রান্ত হয়ে গিয়েছে, তার কিছু বিশ্রামের দরকার রয়েছে। সে বিশ্রামের জন্য একটা গাছের ছায়ায় আশ্রয় নিলো, অতঃপর সেখান থেকে চলে গেল। ঠিক একটা গাছের ছায়ার সাথে একজন ঘোড় সাওয়ারী বা মুছাফিরের যতটুকু সম্পর্ক, আমার সাথে দুনিয়ার ঠিক ততটুকু সম্পর্ক।
অতএব, একজন ঘোড় সাওয়ারী ক্লান্তি-শ্রান্তির কারণে যেমন গাছের ছায়ায় বিশ্রাম নেয়, কিছুক্ষণ দাঁড়িয়ে থাকে। সে নিজে নিজে স্বস্তিবোধ করলে, সেখান থেকে অল্পক্ষণ পরে চলে যায়, অর্থাৎ ছায়া ত্যাগ করে, ঠিক আমার এবং দুনিয়ার মধ্যে অতটুকুই সম্পর্ক, যতটুকু সম্পর্ক রয়েছে ঘোড় সাওয়ারী এবং গাছের ছায়ার মধ্যে।
কাজেই আমাদের জন্য দুনিয়ার মাল-সামানা, সম্পদ পাওয়া না পাওয়ার সাথে কোন সম্পর্ক নেই এবং এর জন্য কাঁদারও কিছু নেই। যেহেতু দুনিয়ার জন্য আমাদের সৃষ্টি করা হয়নি। বরং মহান আল্লাহ পাক উনার সন্তুষ্টি মুবারক হাছিল করার জন্য আমাদের সৃষ্টি করা হয়েছে। আর সেটা হচ্ছে- আমাদের মূল লক্ষ্য এবং উদ্দেশ্য। যেটা অন্য হাদীছ শরীফ উনার মধ্যে মহান আল্লাহ পাক উনার হাবীব সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, খাতামুন্ নাবিয়্যীন, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, “নিশ্চয়ই দুনিয়াকে তোমাদের জন্য সৃষ্টি করা হয়েছে। আর তোমরা সৃষ্টি হয়েছ পরকালের জন্য।” সুবহানাল্লাহ!
মহান আল্লাহ পাক তিনি আমাদেরকে দুনিয়ার মুহব্বত থেকে হিফাজত করুন। আমীন।

মন্তব্য

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মন্তব্য লিখুন

অনুমোদনের পর মন্তব্য প্রকাশ হবে। মোবাইল/ইমেইল প্রকাশ করা হবে না।

আরও পড়ুন

সব ›
প্রাণীর ছবি তোলা হারাম ও নাফরমানীমূলক কাজ প্রাণীর ছবি তোলা হারাম ও নাফরমানীমূলক কাজ ২ দিন আগে সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ ২ দিন আগে মুসলমানদের জন্য সমস্ত খেলাধুলা হারাম পবিত্র কুরআন শরীফ ও পবিত্র হাদীছ শরীফ উনাদের সুস্পষ্ট বর্ণনা দ্বারা খেলাধুলাকে হারাম ঘোষণা করা হয়েছে। যেমন মহ… ২ দিন আগে ইমামুস সাদিস, হযরত ইমাম জাফর ছাদিক আলাইহিস সালাম উনার স্পর্শে কূপের পানি সুমিষ্ট হওয়া ইমামুস সাদিস, হযরত ইমাম জাফর ছাদিক আলাইহিস সালাম উনার স্পর্শে কূপের পানি সুমিষ্ট হওয়া ৩ দিন আগে যেই ২৬ খানা আয়াত শরীফ বাদ দেয়ার জন্য ভারতের আদালতে রিট করেছিলো ইসলামবিদ্বেষীরা যেই ২৬ খানা আয়াত শরীফ বাদ দেয়ার জন্য ভারতের আদালতে রিট করেছিলো ইসলামবিদ্বেষীরা ৩ দিন আগে পর্দা রক্ষা করা ফরজ, বেপর্দা হওয়া ব্যভিচারের সমতুল্য পর্দা রক্ষা করা ফরজ, বেপর্দা হওয়া ব্যভিচারের সমতুল্য ৩ দিন আগে সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ ৩ দিন আগে যে বা যারা কাফিরদের সাথে সম্পর্ক রাখবে সে দ্বীন ইসলাম থেকে খারিজ হবে মহান আল্লাহ পাক তিনি কুরআন শরীফে ইরশাদ মুবারক করেন- يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا لَا تَتَّخِذُوا عَدُوِّيْ و… ৩ দিন আগে কদমবুছী করা খাছ সুন্নত মুবারক কদমবুছী করা খাছ সুন্নত মুবারক ৪ দিন আগে প্রাণীর ছবি তোলা হারাম ও নাজায়িজ প্রাণীর ছবি তোলা হারাম ও নাজায়িজ ৪ দিন আগে সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ ৪ দিন আগে পবিত্র নামাযের মাসয়ালা-মাসায়িল পবিত্র নামাযের মাসয়ালা-মাসায়িল ৫ দিন আগে