দুনিয়ার তাছীর বা ক্রিয়া থেকে প্রত্যেক ব্যক্তির সতর্ক থাকা আবশ্যক
এখন চিন্তা এবং ফিকিরের বিষয় এই যে, একটা শরাবখোরের শরীর থেকে শরাবের বাতাস লাগার কারণে একজন খালেছ মহান আল্লাহ পাক উনার ওলী, যিনি ওলীয়ে মাদারযাদ, হাফেজে মাদারযাদ, উনার শরীর থেকে যদি শরাবের গন্ধ বের হতে পারে, তাহলে দুনিয়ার গন্ধ আমাদের শরীর থেকে কতটুকু বের হবে? সেটাই ফিকিরের বিষয়।
যেহেতু দুনিয়ার মধ্যে আমরা রয়েছি এবং দুনিয়ায় সংশ্লিষ্ট এবং দুনিয়ার মধ্যে আমরা মশগুল এবং আমাদের অন্তরের মধ্যে দুনিয়ার মুহব্বত রয়েছে। তাই যদি হয়ে থাকে, তাহলে আমাদের শরীর থেকে দুনিয়ার মহব্বত কতটুকু আসতে পারে, এটা ফিকিরের বিষয়। যেহেতু দুনিয়ার একটা তাছীর বা ক্রিয়া রয়েছে।
কাজেই প্রত্যেক ব্যক্তিকেই এই তাছীর এবং ক্রিয়া থেকে সতর্ক থাকতে হবে। অর্থাৎ তার অন্তর থেকে দুনিয়ার মুহব্বত দূর করে দিতে হবে। কারণ মানুষ সাধারণতঃ দুনিয়ার মোহে মোহগ্রস্থ হয়ে থাকে। এ প্রসঙ্গে বলা হয়েছে যে, মহান আল্লাহ পাক তিনি যখন বেহেশত এবং দোযখ সৃষ্টি করেন, তখন হযরত জিবরীল আলাইহিস সালাম উনাকে তিনি বলেন যে, “হে হযরত জিবরীল আলাইহিস সালাম! আপনি দেখেনতো আমার বেহেশত-দোযখ কেমন হয়েছে। ” তিনি দেখে এসে বলেন, মহান আল্লাহ পাক! এত সুন্দর হয়েছে আপনার বেহেশত যে, আপনার সমস্ত বান্দারা বেহেশতে যাবে। আর দোযখ এতো কঠিন আযাবের জায়গা, কেউ সেখানে যাবে না। মহান আল্লাহ পাক তিনি আমলনামা সৃষ্টি করে বললেন যে, “এক কাজ করুন আমল নামাটা দেখুন কেমন হয়েছে?” হযরত জিবরীল আলাইহিস সালাম তিনি আমল নামাটা দেখলেন, দেখে বললেন যে, মহান আল্লাহ পাক! আপনার সমস্ত বান্দারাই জাহান্নামে যাবে। তখন মহান আল্লাহ পাক তিনি বললেন, “হে হযরত জিবরীল আলাইহিস সালাম! আপনি কিছুক্ষণ আগে বললেন আমার সমস্ত বান্দারা বেহেশতে যাবে, আর এখন বলছেন সব জাহান্নামে যাবে, তার কি কারণ?” তখন হযরত জিবরীল আলাইহিস সালাম তিনি বললেন, মহান আল্লাহ পাক! আমি বেহেশতের সুখ-শান্তি ও দোযখের আযাব-গযব দেখে বলেছিলাম। কারণ কেউ চায়না কষ্টে থাকুক, সকলেই চায় সুখ। আমি সুখ দেখে বলেছিলাম, এখন আপনি যখন আমাকে আমলনামা দেখালেন এখন তো আমার মনে হয় আপনার কোন বান্দা বেহেশতে যেতে পারবে না, সকলেই জাহান্নামে যাবে। কারণ দুনিয়ার মোহে তারা গরক থাকবে, মোহগ্রস্থ থাকবে, দুনিয়ার বিলাসিতায় যারা মশগুল থাকবে, তারা কেউ জান্নাতে যেতে পারবে না, সকলেই জাহান্নামে যাবে।
কাজেই যারা দুনিয়ার মোহে মোহগ্রস্থ হবে, তাদের তো নাযাতের পথ নেই। মূলতঃ মহান আল্লাহ পাক তিনিই এটাকে নছীহত, ইবরত হিসেবে উল্লেখ করেছেন। অর্থাৎ মহান আল্লাহ পাক উনার যারা বান্দা, তাদের ইবরত হিসেবে উল্লেখ করা হয়েছে যে, হাক্বীক্বত দুনিয়ার মোহে যারা মোহগ্রস্থ থাকবে, তারা তো নাযাত পেতে পারে না। কাজেই তাদের জন্য কঠিন ও দুরূহ নাযাত পাওয়া। প্রত্যেক ব্যক্তিকেই নাযাতের জন্য তার হাক্বীক্বী কোশেশ করতে হবে। অন্তর থেকে দুনিয়ার মুহব্বত দূর করে দেয়ার জন্য তাকে হাক্বীক্বী কোশেশ করতে হবে। এ জন্যই মহান আল্লাহ পাক তিনি বলেছেন-
أَنُلْزِمُكُمُوهَا وَأَنْتُمْ لَهَا كَارِهُونَ
মহান আল্লাহ পাক তিনি বলেন যে, “দেখুন- আমি কি তোমাদেরকে আমার নিয়ামত চাপিয়ে দিব, আর তোমরা অস্বীকার করবে?”
এটা কখনো হতে পারেনা, আমি নিয়ামত জবরদস্তি দিব, এটা কখনো হতে পারে না। তোমরা চাবে না, আমি দিয়ে দিব, তোমরা আমার নিয়ামতকে ফেলে দিবে। আমি দিয়ে দিব, তোমরা সেটা নিয়ে যাবে, অর্থাৎ সেটাকে তুচ্ছ-তাচ্ছিল্য করবে, অবহেলা করবে, তা হতে পারে না। চাইতে হবে, চাওয়ার পরে আমি দিব। অতএব, চাইতে হবে যে, মহান আল্লাহ পাক তিনি অন্তর থেকে দুনিয়ার মুহব্বত দূর করে দিন। আর আপনার মুহব্বত ও আপনার রসূল, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার মুহব্বত পয়দা করে দিন, তাহলেই পাওয়া সম্ভব।
-০-
আরও পড়ুন
সব ›
মুদরিক, মাসবূক ও লাহিকের নামায আদায়ের তরতীব (২):
ইসলামী শরীয়ত মুতাবিক-ছবি তোলা হারাম
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
‘আলাইহিস সালাম’ ব্যবহার নিয়ে বাতিল ফিরকাদের আপত্তি খন্ডন (৩)
অষ্টমত :ফতোয়ায়ে আযীযীতে গায়রে নবীদের জন্য عَلَيْهِ السَّلَامُ “আলাইহিস সালাম” ব্যবহার জায়েয বলা হয়েছে-ফতোয়ায়ে …
পর্দা সর্বপ্রকার বিপদ-আপদ থেকে হিফাজত হওয়ার মাধ্যম
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
মুসলমানদের জন্য সমস্ত খেলাধুলা হারাম
পবিত্র কুরআন শরীফ ও পবিত্র হাদীছ শরীফ উনাদের সুস্পষ্ট বর্ণনা দ্বারা খেলাধুলাকে হারাম ঘোষণা করা হয়েছে। যেমন মহা…
মানুষ তার ক্ষণস্থায়ী হায়াত, সময়, মৃত্যু ও পরকালের কঠিন আযাব থেকে ভুলে থাকার প্রধান অস্ত্র - দুনিয়ার চাকচিক্যে মোহগ্রস্ত হওয়া
এর একটি মেছাল দিতে গিয়ে হুজ্জাতুল ইসলাম, হযরত ইমাম গাজ্জালী রহমতুল্লাহি আলাইহি তিনি একবার একটা ঘটনা বলেছিলেন-“…
দ্বীন ইসলামে হালাল ও হারামের গুরুত্ব (৩)
দেশে দেশে জাতিসংঘ ওরফে ইহুদীসংঘের কথিত মানবাধিকার অফিসমূহের পবিত্র দ্বীন ইসলাম ও মুসলমান বিরোধী কার্যক্রমের ইতিহাস (২৩তম পর্ব)
গুরুত্বপূর্ণ মন্তব্য:· OHCHR কার্যালয়ের ধরণ ভিন্ন ভিন্ন ৩ ধরণের হতে পারে: স্থায়ী কার্যালয়, আঞ্চলিক লিয়াজোঁ অফি…
প্রাণীর ছবি তোলা হারাম ও নাফরমানীমূলক কাজ
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।