দান করলে সম্পদ কমে না বরং সম্পদ বহুগুণে বৃদ্ধি পায়
إِنَّ الْمُصَّدِّقِيْنَ وَالْمُصَّدِّقَاتِ وَأَقْرَضُوا اللهَ قَرْضًا حَسَنًا يُضَاعَفُ لَـهـُمْ وَلَـهُمْ أَجْرٌ كَرِيْـمٌ
অর্থ: “নিশ্চয়ই দানশীল পুরুষ ও দানশীলা মহিলা এবং যাঁরা খ্বালিক, মালিক, রব, মহান আল্লাহ পাক উনাকে উত্তম ঋণ হাদিয়া করেন উনাদেরকে দেয়া হবে বহুগুণ বেশী ছাওয়াব এবং উনাদের জন্য রয়েছে অত্যন্ত সম্মানজনক মহা পুরস্কার”। (পবিত্র সূরা আল-হাদীদ শরীফ: পবিত্র আয়াত শরীফ-১৮)
খ্বালিক, মালিক, রব, মহান আল্লাহ পাক তিনি আরো ইরশাদ মুবারক করেন-
يَمْحَقُ اللَّهُ الرِّبَا وَيُرْبِي الصَّدَقَاتِ وَاللَّهُ لَا يُحِبُّ كُلَّ كَفَّارٍ أَثِيمٍ
অর্থ: খ্বালিক, মালিক, রব, মহান আল্লাহ পাক তিনি সুদের বরকত মিটিয়েছেন এবং দানের মধ্যে বরকত দান করেন। বস্তুতঃ মহান আল্লাহ পাক তিনি অতি কৃপণ তথা কাফির পাপাচারীদেরকে মুহব্বত করে না। (পবিত্র সূরা আল-বাকারা শরীফ: পবিত্র আয়াত শরীফ ২৭৬)
উল্লেখ্য, দানের মধ্যে সাতটি গুণ পাওয়া গেলে তা বহুগুণে বেড়ে যায়। গুণগুলি নিম্নরূপ:
ক. দান হালাল হওয়া। খ. নিজের প্রয়োজন থাকা সত্ত্বেও দান করা। গ. দ্রুত দান করা। ঘ. পছন্দনীয় বস্তু দান করা। ঙ. লুকিয়ে দান করা। চ. দান করে খোটা না দেয়া। ছ. দান গ্রহীতাকে কোনোভাবে কষ্ট না দেয়া।
হযরত আবূ হুরায়রা রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু উনার থেকে বর্ণিত। তিনি বলেন, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি ইরশাদ মুবারক করেন-
مَنْ تَصَدَّقَ بِعَدْلِ تَـمْرَةٍ مِنْ كَسْبٍ طَيِّبٍ، وَلاَ يَقْبَلُ اللهُ إِلَّا الطَّيِّبَ، وَإِنَّ اللهَ يَتَقَبَّلُهَا بِيَمِيْنِهِ، ثُـمَّ يُرَبِّيْهَا لِصَاحِبِهِ، كَمَا يُرَبّـِي أَحَدُكُمْ فَلُوَّهُ، حَتّٰى تَكُوْنَ مِثْلَ الْـجَبَلِ
অর্থ: “যে ব্যক্তি হালাল কামাই থেকে একটি খেজুর সমপরিমাণ দান করবে (আর মহান আল্লাহ পাক তিনি তো একমাত্র হালাল বস্তুই গ্রহণ করে থাকেন) মহান আল্লাহ পাক তিনি তা উনার মুবারক কুদরতী ডান হাতে গ্রহণ করবেন। অতঃপর তা তার কল্যাণেই বর্ধিত করবেন যেমনিভাবে তোমাদের কেউ একটি ঘোড়ার বাচ্চাকে সুন্দরভাবে লালন-পালন করে বর্ধিত করে। এমনকি খালিক্ব মালিক রব মহান আল্লাহ পাক তিনি পরিশেষে সে খেজুর সমপরিমাণ বস্তুটিকে একটি পাহাড় সমপরিমাণ বানিয়ে দেন। সুবহানাল্লাহ। (বুখারী শরীফ)
অতএব প্রত্যেক মু’মিন মুসলমান যাঁরা খ্বালিক, মালিক, রব, মহান আল্লাহ পাক উনার এবং উনার হাবীব, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাদের রিযামন্দি সন্তুষ্টি মুবারক লাভের প্রত্যাশী উনাদের উচিত মহান আল্লাহ পাক উনার রাস্তায় বেশী বেশী করে খরচ করা। খ্বালিক, মালিক, রব, মহান আল্লাহ পাক তিনি আমাদেরকে সেই তাওফীক দান করুন।
-মুহম্মদ নাজমুল হুদা ফরাজী।
আরও পড়ুন
সব ›
ইসলামী শরীয়ত মুতাবিক- ছবি তোলা হারাম
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
পর্দা পালন করা পুরুষ-মহিলা সবার জন্য ফরজ
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
মুদরিক, মাসবূক ও লাহিকের নামায আদায়ের তরতীব (২):
ইসলামী শরীয়ত মুতাবিক-ছবি তোলা হারাম
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
‘আলাইহিস সালাম’ ব্যবহার নিয়ে বাতিল ফিরকাদের আপত্তি খন্ডন (৩)
অষ্টমত :ফতোয়ায়ে আযীযীতে গায়রে নবীদের জন্য عَلَيْهِ السَّلَامُ “আলাইহিস সালাম” ব্যবহার জায়েয বলা হয়েছে-ফতোয়ায়ে …
পর্দা সর্বপ্রকার বিপদ-আপদ থেকে হিফাজত হওয়ার মাধ্যম
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
মুসলমানদের জন্য সমস্ত খেলাধুলা হারাম
পবিত্র কুরআন শরীফ ও পবিত্র হাদীছ শরীফ উনাদের সুস্পষ্ট বর্ণনা দ্বারা খেলাধুলাকে হারাম ঘোষণা করা হয়েছে। যেমন মহা…
মানুষ তার ক্ষণস্থায়ী হায়াত, সময়, মৃত্যু ও পরকালের কঠিন আযাব থেকে ভুলে থাকার প্রধান অস্ত্র - দুনিয়ার চাকচিক্যে মোহগ্রস্ত হওয়া
এর একটি মেছাল দিতে গিয়ে হুজ্জাতুল ইসলাম, হযরত ইমাম গাজ্জালী রহমতুল্লাহি আলাইহি তিনি একবার একটা ঘটনা বলেছিলেন-“…
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।