তুষার নয়, তুলা! চীনে পর্যটকদের সঙ্গে অভিনব প্রতারণা
, ২৪ শা’বান শরীফ, ১৪৪৬ হিজরী সন, ২৭ তাসি’, ১৩৯২ শামসী সন , ২৪ ফেব্রুয়ারি, ২০২৫ খ্রি:, ১০ ফালগুন, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) পাঁচ মিশালী
মঙ্গলবার যুক্তরাজ্যভিত্তিক ইনডিপেনডেন্ট এক প্রতিবেদনে জানিয়েছে, চীনের এই গ্রামে শীতকালে ব্যাপক তুষারপাত হয়ে থাকে। কিন্তু এবছর প্রকৃত বরফ না পড়ায় গ্রামটিকে কৃত্রিমভাবে ‘তুষার ঢাকা’ দেখানোর চেষ্টা করা হয়।
তবে এই প্রতারণার বিষয়টি প্রকাশ্যে আসে পর্যটকদের অভিযোগের মাধ্যমে। এক পর্যটক চীনা সামাজিক মাধ্যমে পোস্ট করে বলেছে, “আমি প্রতারিত বোধ করছি। আমার সাধারণ জ্ঞানকে অপমান করা হয়েছে!”
আরেকজন মন্তব্য করেছে- “বর্তমান ডিজিটাল যুগে পর্যটন কেন্দ্রগুলোর অবশ্যই সততা বজায় রাখা উচিত। মিথ্যা প্রচারণা করলে শেষ পর্যন্ত নিজেরাই ক্ষতিগ্রস্ত হবে।”
তুলার আস্তরণে ঢাকা ‘স্নো ভিলেজ’:
চীনা সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া ছবিগুলোতে দেখা গেছে, তুলার স্তর দিয়ে গ্রামটির বাড়িঘরের ছাদ ও বন ঢেকে দেওয়া হয়েছে, যা প্রথম দেখায় ঘন তুষারের মতো মনে হয়। কিন্তু পরে এটি ধরা পড়ে, এবং ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখা যায়।
চীনে এমন প্রতারণা প্রথম নয়!
জানা গেছে, এই ধরনের প্রতারণা চীনে প্রথমবার নয়। গত বছর হেনান প্রদেশের একটি পানিপ্রপাতের বিরুদ্ধেও অভিযোগ ওঠে যে, শুকনো মৌসুমে পানির প্রবাহ বাড়াতে সেখানে পাইপ ব্যবহার করা হয়েছিল! সূত্র: ইনডিপেনডেন্ট
এ সম্পর্কিত আরো সংবাদ
-
করমচা খেলে কী হয়? জানুন এর স্বাস্থ্য উপকারিতা
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
কাঁঠালের বীজ খেলে কী হয় জানুন
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ঘরোয়া মসলায় লুকিয়ে থাকা চিকিৎসাগুণ সম্পর্কে জানেন?
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
আমে কীটনাশক রয়েছে কিনা? পরীক্ষা করুন পাঁচ পদ্ধতিতে
১৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মহাবিশ্ব দ্রুত গতিতে সম্প্রসারিত হচ্ছে: নতুন গবেষণা
১৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
কাচারি ঘরের ইতিকথা
১৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
কদম মুবারকে কদম রসূল
১৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ব্রেইন-কম্পিউটার ইন্টারফেস
১৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ইন্দোনেশিয়ায় আন্তর্জাতিক উদ্ভাবন প্রতিযোগিতায় বাংলাদেশি দুই শিক্ষার্থীর সাফল্য
১৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
জামের বীজের গোপন গুণ, যা অনেকেরই অজানা
১৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
এই চার পানীয় শরীর থেকে ক্ষতিকর পদার্থ বের করে দেয়
১৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ভুট্টায় প্রোটিন বাড়ানোর নতুন জিন আবিষ্কার
১৪ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার)












