তায়াম্মুম করার মহাসম্মানিত সুন্নতী তারতীব মুবারক ও মাসয়ালা-মাসায়িল সমূহ-২
, ২৭ রবীউল আউওয়াল শরীফ, ১৪৪৫ হিজরী সন, ১৪ খ্বমীছ ১৩৯১ শামসী সন , ১৩ অক্টোবর, ২০২৩ খ্রি:, ২৮ আশ্বিন, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) সুন্নত মুবারক তা’লীম
তায়াম্মুম উনার নিয়ত ফরয অর্থাৎ প্রথমে নিয়ত করবে এভাবে যে, আমি নাপাকী হতে পবিত্র হওয়ার জন্য অথবা পবিত্র নামায আদায় করার জন্য তায়াম্মুম করছি। নিয়ত করার পর অঙ্গুলিসহ উভয় হাতের তালু পবিত্র মাটির উপর মারতে হবে।
অতঃপর হাত ঝেড়ে সমস্ত মুখম-ল একবার মাসেহ করা এবং মুখম-লের যে অংশে ধৌত করা ফরয সেই অংশে হাত পৌঁছিয়ে মাসেহ করা।
অতঃপর দ্বিতীয়বার পূর্বের ন্যায় মাটিতে হাত মেরে বৃদ্ধাঙ্গুলি ও শাহাদাত অঙ্গুলি ছাড়া অন্যান্য অঙ্গুলি ও তালুর কিছু অংশ দ্বারা প্রথমে ডান হাতের পিঠের অংশ কনুইসহ মাসেহ করা।
অতঃপর বৃদ্ধা ও শাহাদাত অঙ্গুলি ও ইহার সংলগ্ন হাতের তালুর অংশ দিয়ে হাতের সামনের ভাগ মাসেহ করা। অনুরূপভাবে একই পদ্ধতিতে ডান হাত দ্বারা বাম হাত মাসেহ করা এবং উভয় হাতের আঙ্গুলগুলো খিলাল করা।
উল্লেখ্য ওযূ ও গোসলের তায়াম্মুমে কোনো পার্থক্য নেই। আর যতখানি পবিত্রতা ওযূ ও গোসল দ্বারা হয়ে থাকে ততখানি পবিত্রতা তায়াম্মুম দ্বারাও হয়ে থাকে। যদি বিশ বছরও পানি না পাওয়া যায় তাহলে তায়াম্মুম উনার দ্বারাই পবিত্রতা লাভ করতে থাকবে। সুবহানাল্লাহ!
বিশেষ দ্রষ্টব্য: তায়াম্মুম করার নিয়ম হাতে কলমে কোনো অভিজ্ঞ আলিম ছহিব উনার নিকট থেকে শিখে নেয়া উচিত।
তায়াম্মুম ভঙ্গের কারণসমূহ:
যেসমস্ত কারণে ওযূ ভঙ্গ হয় সেসব কারণে তায়াম্মুমও ভঙ্গ হয়। তবে সেসব কারণের সাথে সাথে যদি তায়াম্মুমকারী ওযূ করার উপযুক্ত হয়। অর্থাৎ ওযূ করার শরয়ী বাধা দূর হয়ে যায় (যেমন অসুস্থতা থেকে সুস্থ হওয়া অথবা পানির সন্ধান লাভ করা ইত্যাদি) তাহলে তায়াম্মুম ভঙ্গ হয়ে যাবে।
কাপড় পাক-পবিত্র করে ধোয়া:
কাপড় পাক-পবিত্র না হলে ইবাদত-বন্দেগী কবুল হবে না। তাই কাপড় ধোয়ার সময় সতর্ক থাকতে হবে যেন তা পাক হয়। এ কারণে প্রত্যেক কাপড় তিনবার করে ভালোভাবে ধৌত করতে হবে। প্রতিবার ধোয়ার পর কাপড় ধোয়ার পাত্রটি তিনবার ধুয়ে নিতে হবে। অর্থাৎ ১ম বার কাপড় ভালোভাবে ধুয়ে নিয়ে আলাদা পাত্রে রেখে কাপড় ধোয়ার পাত্রটি তিনবার ধৌত করতে হবে। অতঃপর ১ম ধোয়া কাপড় ঐ পাত্রে পুনরায় রেখে ২য় বারের মতো ভালোভাবে ধুতে হবে। এরপর আবার ঐ কাপড় অন্য পাত্রে রেখে কাপড় ধোয়ার পাত্রটি পুনরায় তিনবার ধুয়ে ৩য় বারের মতো সেখানে কাপড় ধুতে হবে। এভাবে ধুলে কাপড় পাক ও পবিত্র হবে।
-আহমদ হুসাইন
এ সম্পর্কিত আরো সংবাদ
-
পবিত্র ঈদুল ফিতর সংক্রান্ত মহাসম্মানিত সুন্নতী আমল সমূহ (২)
১৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
পবিত্র ঈদুল ফিতর সংক্রান্ত মহাসম্মানিত সুন্নতী আমল (১)
১৮ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
পবিত্র শবে ক্বদর শরীফ পালন করার গুরুত্ব-ফযীলত ও মহাসম্মানিত সুন্নতী তারতীব
১৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
পবিত্র কুরআন শরীফ ও পবিত্র সুন্নাহ শরীফ উনাদের দৃষ্টিতে রোযা অবস্থায়- ইনজেকশন, ইনহেলার, স্যালাইন ও টিকা নেয়া অবশ্যই রোযা ভঙ্গের কারণ (১৫)
১৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
পবিত্র রমাদ্বান শরীফ উনার শেষ দশকে পবিত্র লাইলাতুল ক্বদর তালাশ করা খাছ সুন্নত মুবারক (৩)
১৫ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
পবিত্র রমাদ্বান শরীফ উনার শেষ দশকে পবিত্র লাইলাতুল ক্বদর তালাশ করা খাছ সুন্নত মুবারক (২)
১৪ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
পবিত্র রমাদ্বান শরীফ উনার শেষ দশকে পবিত্র লাইলাতুল ক্বদর তালাশ করা খাছ সুন্নত মুবারক (১)
১৩ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
পবিত্র রমাদ্বান শরীফ উনার শেষ দশকে সম্মানিত ই’তিকাফ করা খাছ সুন্নত মুবারক (২)
১০ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
পবিত্র যাকাত-ফিতরা, উশর আদায়ের হুকুম আহকাম ও মহাসম্মানিত সুন্নতী তারতীব মুবারক (১)
০৭ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ইফতার ও সাহরীতে খেজুর খাওয়া খাছ সুন্নত মুবারক (১)
০৫ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মহাসম্মানিত ও মহাপবিত্র সুন্নতী খাবার কালোজিরা (হাব্বাতুস সাওদা) - ১
০৩ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
কাফির-মুশরিকদের পণ্য পরিত্যাগ করে মহাসম্মানিত সুন্নতী পণ্য ব্যবহার করতে হবে
০২ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)












