তাড়া খেয়ে নদীতে নামা কুকুরকে নিরাপদ স্থানে পৌঁছাতে সাহায্য করল কুমির!
, ০৯ রবীউল আউওয়াল শরীফ, ১৪৪৫ হিজরী সন, ২৭ রবি’ ১৩৯১ শামসী সন , ২৫ সেপ্টেম্বর, ২০২৩ খ্রি:, ১০ আশ্বিন, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) পাঁচ মিশালী
এক প্রতিবেদন থেকে জানা যায়, আশ্চর্য এ ঘটনার বর্ণনা উঠে আসে সম্প্রতি জার্নাল অব থ্রিটেনড টেক্সায় প্রকাশিত একটি গবেষণাপত্রে। এটি যে বিজ্ঞানীরা লিখেছে, তারা ভারতের মহারাষ্ট্রে কয়েক বছর ধরে পানিভূমির কুমির বা মাগার কুমির নিয়ে গবেষণা করছিলো। তথ্য বলছে, মাগারেরা ১৮ ফুট পর্যন্ত লম্বা এবং ১০০০ পাউন্ড ওজনের হতে পারে। তবে গবেষকেরা জানিয়েছে, বিশাল আকারের অর্থ এই নয় যে এরা সব সময় আক্রমণাত্মক থাকবে।
গবেষকেরা এমনই একটি ঘটনার বর্ণনা দিয়েছে, যেখানে একটি কম বয়স্ক কুকুর বুনো কুকুরদের একটি দলের তাড়া খেয়ে আশ্রয় নেয় সাবিত্রী নদীতে। এ সময় নদীতে প্রাণীটির কাছাকাছি ভাসছিল প্রাপ্তবয়স্ক তিনটি মাগার। ওই পরিস্থিতিতে এত চমৎকার, সহজ একটা শিকার হাতছাড়া করার কথা নয় কুমিরগুলোর। অথচ কুমির তিনটির মধ্যে দুটি তখন আশ্চর্য এক কা- করে বসে। বুনো কুকুরের পাল নদীর যে পাড়ে অপেক্ষা করছিল, সেখান থেকে অন্য দিকে নিয়ে যেতে সাহায্য করল অসহায় কুকুরটিকে।
‘কুমির দুটি আসলে তাদের নাক দিয়ে কুকুরটিকে স্পর্শ করে। তারপর তীরের নিরাপদ অংশে কুকুরটিকে পৌঁছে দিতে ধাক্কা দেওয়া শুরু করে,’ গবেষকেরা লিখেছে, ‘মাগাররা আক্রমণ করার অবস্থানে ছিল। অনায়াসেই প্রাণীটিকে খেয়ে ফেলতে পারত তারা। কিন্তু এদের কোনোটিই কুকুরটিকে আক্রমণ না করে নাক দিয়ে মৃদু ঠেলা দিতে থাকে নিরাপদ জায়গায় র্পৌঁছে দিতে। অর্থাৎ এদের মধ্যে ক্ষুধা কিংবা খাওয়ার প্রবৃত্তি কাজ করেনি।’
কিন্তু কুমিরগুলো কেন কুকুরটিকে খাওয়ার সুযোগ কাজে লাগায়নি? সাধারণ ক্ষেত্রে যেটা করে তারা? কারণটা সম্পর্কে বিজ্ঞানীরাও নিশ্চিত নয়। তবে তাদের অনুমান, প্রাণীগুলোর আবেগ বা সহানুভূতি কাজ করেছে এ ক্ষেত্রে।
‘ইমোশনাল এমপেথি’ নামে পরিচিত কথাটি দিয়ে একটি প্রাণীকে অন্য প্রাণীর আবেগ, মানসিক অবস্থা বুঝতে সাহায্য করাকে বোঝানো হয়। বিজ্ঞানীরা বলছে, এ ধরনের বন্যপ্রাণীর বেলায় এমন অনুভূতির বিষয়টি ভালোভাবে গবেষণা করা হয়নি এখনো। তবে এ ক্ষেত্রে এই আবেগ-অনুভূতির বিষয়টিই কাজ করার সম্ভাবনা আছে।
গবেষণাটিতে বিজ্ঞানীরা আরেকটি আশ্চর্য বিষয় আবিষ্কার করেছে, তা হলো মাগাররা গাঁদা ফুল পছন্দ করে। কুমিরগুলোকে নিয়মিত হলুদ ও কমলা রঙের ফুলের চারপাশে ভাসতে, রোদ পোহাতে এবং শুয়ে থাকতে দেখা যায়। প্রায়ই তাদের ফুলের সঙ্গে শরীরও লাগাতে দেখা যায়।
গাঁদা ফুলের পাপড়িতে জীবাণুরোধী যৌগ রয়েছে, যা ছত্রাক ও ব্যাকটেরিয়া থেকে ত্বককে রক্ষা করতে সাহায্য করতে পারে বলে তারা জানিয়েছে। সাবিত্রী নদীর দূষণের বিষয়টি বিবেচনায় আনলে এটা বিশ্বাস করতে পারেন, এ ধরনের যোগাযোগ এই প্রাণীদের দূষণের মোকাবিলায় সাহায্য করার সম্ভাবনা আছে।
‘এটি অভিনব ও কৌতূহলোদ্দীপক।’ গবেষকেরা বলেছে। তারা এটাও যোগ করেন, এই আচরণ নিয়ে আরও গবেষণা করা জরুরি।
কুকুরটিকে খাবারে পরিণত বরার বদলে সাহায্য করার কারণ উদ্ঘাটন করতে না পারলেও গবেষকেরা বলছেন, একটি বিষয় পরিষ্কার, বন্যপ্রাণীর বিচার-বুদ্ধি, আবেগের বিষয়গুলো যখন আলোচনায় এসেছে, তখন কখনোই সরীসৃপদের মূল্যায়ন করা হয়নি।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ঈদে সুস্থ থাকতে মিষ্টি ও ভারী খাবার, ডায়াবেটিস রোগীরা সতর্ক থাকবেন যেভাবে
১৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ঈদে ভিড় বাড়ে টাকার হাটে
১৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইফতারের পর ক্লান্ত লাগার কারণ
১৮ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
জার্মানিতে সাহরি ও ইফতার
১৮ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
এবারও বাড়েনি ‘বিশেষ ট্রেন’, ভোগান্তির আশঙ্কা
১৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
খারগ দ্বীপকে ইরানের লাইফলাইন বলা হয় কেন?
১৫ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ইফতারে কোন মুসলিম দেশে কী খাওয়া হয়? (২)
১৫ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ইফতারে কোন মুসলিম দেশে কী খাওয়া হয়? (১)
১৪ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
আকসিম্পক ঝড়ের আঘাতে ব্যাপক ক্ষয়ক্ষতির শিকার চীনের জিনজিয়াং। ইফতারে কোন মুসলিম দেশে কী খাওয়া হয়? (১)
১৪ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
বিশ্বের সবচেয়ে শক্তিশালী মানুষ তিনি
১৩ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
খেজুর সম্পর্কে এই তথ্যগুলো জেনে নিন
১৩ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ঘুমের আগে মোবাইল চালানোর অভ্যাসে বাড়ছে উচ্চ রক্তচাপের ঝুঁকি
১২ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)












