তামাক পাতার জর্দা: জেনেশুনে বিষ করছেন পান?
, ৯ই রজবুল হারাম শরীফ, ১৪৪৬ হিজরী সন, ১৩ ছামিন, ১৩৯২ শামসী সন , ১০ জানুয়ারী, ২০২৫ খ্রি:, ২৫ পৌষ , ১৪৩১ ফসলী সন, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) পাঁচ মিশালী
যারা পানের নাম শুনলেই নাক সিটকান তারা অনেকেই পানের গুণাগুণ সম্পর্কে ওয়াকিবহাল নন। পানপাতা ব্যবহৃত হয় নানা রোগের চিকিৎসায়। আয়ুর্বেদ মতে, পানের ভেষজ গুণ অনেক।
এ পাতা খাবার হজমের পাশাপাশি ডায়াবেটিস, বাতের ব্যথা নিয়ন্ত্রণে বেশ কার্যকর। ক্যানসার প্রতিরোধেও পানপাতার জুড়ি মেলা ভার। পান পাতায় থাকে অ্যান্টিমাইক্রোবিয়াল যৌগ, যা মুখের দুর্গন্ধ দূর করে। এছাড়া কোষ্ঠকাঠিন্য প্রতিরোধ, সর্দি-কাশি, হাঁপানি, ব্রঙ্কাইটিসের মতো রোগের চিকিৎসায় পানের রস খুবই উপযোগী।
তবে অনেকেই পানের সাথে জর্দা খেয়ে থাকেন। এই জর্দা সেবন করে নিজের সর্বনাশ করছেন না তো? অনেকেই জর্দার ক্ষতিকর দিক সম্পর্কে সম্যক ধারণা রাখেন না।
অনেকের ধারণা, ধোঁয়াযুক্ত নেশাদ্রব্যই শরীরের জন্যে ক্ষতিকারক, অন্য কোনোকিছু অতটা ক্ষতি করে না। প্রকৃতপক্ষে, জর্দা স্লো পয়জনিং করে। ক্ষতিটা হয় আস্তে আস্তে। কিন্তু পরিণতি ভয়াবহ।
ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) (সংশোধন) আইন, ২০১৩-এর ১০(১) ধারা অনুযায়ী, সব তামাকজাত দ্রব্যের প্যাকেট, মোড়ক, কার্টুন বা কৌটার দুই পাশেই স্বাস্থ্য সতর্কবিবৃতি মুদ্রণ করা বাধ্যতামূলক। এ সতর্কবিবৃতিতে তামাক ব্যবহারের কারণে সৃষ্ট ক্ষতি সম্পর্কে রঙিন ছবি ও লেখা থাকতে হয়।
জর্দা আসলে কী দিয়ে তৈরি হয়? তামাকজাত দ্রব্য তো থাকেই। সঙ্গে জর্দা তৈরিতে ব্যবহৃত হয় নারকেলের আঁশ। এছাড়া মাত্রাতিরিক্ত কৃত্রিম রং, স্যাকারিন, সুগন্ধি এবং অন্যান্য কেমিক্যালের ব্যবহারও আছে।
তামাকবিরোধী নারী জোটের উদ্যোগে 'ধোঁয়াবিহীন তামাকজাত দ্রব্য জর্দা ও গুল উৎপাদন একটি অনুসন্ধান' (২০১৪) শীর্ষক গবেষণাগ্রন্থে জর্দার ক্ষতিকারক দিকগুলো উঠে এসেছে। এ বইয়ের তথ্য বলছে, ২৫.৯ বিলিয়ন প্রাপ্তবয়স্ক ব্যক্তির মধ্যে ২৭.২ শতাংশ ধোঁয়াবিহীন তামাক সেবন করেন।
এরমধ্যে পুরুষের চেয়ে মহিলাদের সংখ্যা ২৭.৯ শতাংশ বেশি। আবার ধোঁয়াবিহীন তামাক সেবনকারীদের মধ্যে গ্রামের মহিলাদের সংখ্যা বেশি। জর্দার মতন ধোঁয়াবিহীন তামাক সেবনে মহিলারা পুরুষদের থেকে বেশি মৃত্যু ঝুঁকিতে থাকেন।
গর্ভবতী অবস্থায় জর্দা সেবনে মৃত শিশু প্রসব, সন্তানের ওজন কমে যাওয়াসহ নানা জটিলতা সৃষ্টি হয়। এছাড়া জর্দার অ্যালকালয়েড ও নিকোটিন অধিক মাত্রায় বিষাক্ত হওয়ায় তা মুখগহ্বরের ক্যান্সারের ঝুঁকি বাড়ায়।
আন্তর্জাতিক ক্যানসার গবেষণা প্রতিষ্ঠান ফ্রান্সের আইএআরসির (ইন্টারন্যাশনাল এজেন্সি ফর রিসার্চ অন ক্যান্সার) গবেষকদের মতে, যারা তামাকজাতীয় দ্রব্যাদি যেমন জর্দা দিয়ে পান খান, তাদের ক্ষেত্রে অন্যদের তুলনায় মুখের ক্যান্সার হওয়ার ঝুঁকি প্রায় পাঁচ গুণ বেশি।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ঘরোয়া মসলায় লুকিয়ে থাকা চিকিৎসাগুণ সম্পর্কে জানেন?
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
আমে কীটনাশক রয়েছে কিনা? পরীক্ষা করুন পাঁচ পদ্ধতিতে
১৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মহাবিশ্ব দ্রুত গতিতে সম্প্রসারিত হচ্ছে: নতুন গবেষণা
১৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
কাচারি ঘরের ইতিকথা
১৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
কদম মুবারকে কদম রসূল
১৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ব্রেইন-কম্পিউটার ইন্টারফেস
১৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ইন্দোনেশিয়ায় আন্তর্জাতিক উদ্ভাবন প্রতিযোগিতায় বাংলাদেশি দুই শিক্ষার্থীর সাফল্য
১৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
জামের বীজের গোপন গুণ, যা অনেকেরই অজানা
১৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
এই চার পানীয় শরীর থেকে ক্ষতিকর পদার্থ বের করে দেয়
১৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ভুট্টায় প্রোটিন বাড়ানোর নতুন জিন আবিষ্কার
১৪ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
সাহারা মরুভূমির উল্কাপিন্ডে মিললো হারিয়ে যাওয়া গ্রহের প্রমাণ
১৪ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ছায়াপথের কেন্দ্রে বিরল দৃশ্য, নতুন রহস্যের সূত্র পাওয়ার দাবি বিজ্ঞানীদের
১৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার)












