তামাকের ধোঁয়ায় উড়ছে মাসে হাজার কোটি টাকা
নীরব ঘাতক তামাকের ব্যবহার কমাতে প্রতিবছর নতুন করারোপ করে মূল্যবৃদ্ধি করা হচ্ছে। সিগারেটের প্যাকেটের ওপর ভীতিকর ছবি দিয়ে ক্ষতিকারক দিক উল্লেখ করে ছোট করে সতর্ক বার্তা দেয়া হচ্ছে। নিরুৎসাহিত করা হচ্ছে তামাক চাষে। জনসমাগমস্থলে প্রকাশ্যে ধূমপানে লোক দেখানো শাস্তির দেয়ার কথাও পুরোনো। এভাবে বিভিন্নভাবে সচেতনতামূলক কার্যক্রম চালিয়েও দেশে কমছে না সিগারেট, বিড়ি ও জর্দাসহ তামাকজাত পণ্যের ব্যবহার। উল্টো তরুণদের মধ্যে সিগারেটের পাশাপাশি বাড়ছে ই-সিগারেটে আসক্তি।
ধূমপান প্রত্যক্ষ ও পরোক্ষভাবে প্রতিবছর কেড়ে নিচ্ছে দেড় লক্ষাধিক প্রাণ। প্রতি মাসে সিগারেটের ধোঁয়ায় বাতাশে উড়ছে কয়েক হাজার কোটি টাকা। দূষিত হচ্ছে পরিবেশ। এ অবস্থা থেকে উত্তরণে আইন সংশোধন করে তার কঠোর প্রয়োগ ও কড়া নজরদারিতে মুক্তি খুঁজছে সরকার ও তামাকবিরোধী সংগঠনগুলো।
গ্লোবাল অ্যাডাল্ট টোব্যাকো সার্ভে ২০১৭ অনুসারে, বাংলাদেশে ১৫ বছরের ঊর্ধ্বে ৩৫ শতাংশের বেশি প্রাপ্তবয়স্ক মানুষ তামাকজাত দ্রব্য ব্যবহার করে, যার মধ্যে ৪৬ শতাংশ পুরুষ ও ২৫.২ শতাংশ নারী। বিভিন্ন জনসমাগমস্থলে ও পরিবহনে ধূমপান না করেও পরোক্ষভাবে ধূমপানের শিকার হচ্ছে বহু মানুষ। এ হার কর্মক্ষেত্রে ৪২ শতাংশের বেশি, রেস্তোরাঁয় প্রায় ৫০ শতাংশ, সরকারি কার্যালয়ে প্রায় ২২ শতাংশ, হাসপাতাল বা ক্লিনিকে প্রায় ১৩ শতাংশ ও গণপরিবহনে ৪৪ শতাংশ।
টোব্যাকো অ্যাটলাস ২০১৮-এর প্রতিবেদন বলছে, বাংলাদেশে তামাকজনিত কারণে বিভিন্ন ব্যাধিতে আক্রান্ত হয়ে বছর প্রায় ১ লাখ ৬২ হাজার মানুষের মৃত্যু হয়। আর বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্যমতে, তামাক ব্যবহারকারীদের মধ্যে অর্ধেকই এর প্রভাবে অসংক্রামক রোগে মারা যান। বিশ্বে প্রতি বছর মারা যান ৮০ লাখের বেশি মানুষ। ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটের রোগতত্ত্ব ও গবেষণা বিভাগের প্রধান অধ্যাপক সোহেল রেজা চৌধুরী বলেন, হৃদরোগ, স্ট্রোক, ক্যান্সার, ফুসফুসে সংক্রমণসহ তামাকজনিত নানা রোগে বাংলাদেশে বছরে এক লাখ ৬১ হাজারের বেশি মানুষ মারা যান। এছাড়া তামাকের কারণে অসংক্রামকজাতীয় অনেক রোগে আক্রান্ত হচ্ছে মানুষ। বিশেষ করে তরুণদের মধ্যে হার্ট অ্যাটাকের সংখ্যা বেড়ে যাওয়ার মূল কারণ ধূমপান ও তামাকজাত দ্রব্য সেবন।
আরও পড়ুন
সব ›
শসার খোসা ফেলে দিয়ে হারাচ্ছেন গুরুত্বপূর্ণ পুষ্টিগুণ
আজকের ধানমন্ডি ছিলো ধানক্ষেত, এক বিঘা জমির দাম ৫ হাজার টাকা!
কফি কী আসলেই রক্তচাপ বাড়ায়?
একটি চিঠি ও ঢাকার কালে খাঁ কামান
আবিষ্কার হলো পৃথিবীর দ্বিতীয় চাঁদ!
মহাকাশ বিজ্ঞানীদের নজরে এবার পৃথিবীর নতুন চাঁদ। সারাক্ষণ সেই চাঁদ প্রদক্ষিণ করে চলেছে পৃথিবীকে। যদিও এটি পৃথিব…
জয়েন্ট ভালো রাখতে যা করতে পারেন
শরীরে সাইনোভিয়াল ফ্লুইড শুকিয়ে গেলে জয়েন্ট শক্ত হয়ে যায়। যার কারণে জয়েন্টের মুভমেন্ট হয়ে যায় কষ্টকর ও …
বছরে ১৬০ রাত আকাশজুড়ে বিদ্যুতের ঝলকানি! প্রকৃতির এই বিস্ময় কোথায়?
রাতের আকাশে একের পর এক বিদ্যুতের ঝলকানি। কখনও কয়েক সেকেন্ডের ব্যবধান, কখনও আবার এক মিনিটে কয়েক ডজন বার! দক্ষ…
পিরামিড নির্মাণের নতুন ব্যাখ্যা বিজ্ঞানীদের
মিশরের গিজার পিরামিড কীভাবে নির্মিত হয়েছিলো এই প্রশ্নের উত্তর খুঁজতে বিজ্ঞানী ও প্রতœতত্ত্ববিদরা যুগের পর যুগ…
সোনারগাঁয়ের পাঁচপীরের মাজার শরীফ ও কালা দরগাহ
নারায়ণগঞ্জের সোনারগাঁ শুধু বাংলার প্রাচীন রাজধানী হিসেবেই পরিচিত নয়, বরং ইতিহাস, ঐতিহ্যের ভান্ডার হিসেবেও সু…
কী এমন আছে মধুতে, যা সহজে নষ্ট হতে দেয় না?
অন্যান্য খাবারের মতো মধু সহজে নষ্ট হয় না। মধুর দীর্ঘস্থায়িত্বের প্রধান কারণ এর উচ্চ চিনির পরিমাণ এবং খুব কম …
শৈলকুপার বুকে সুলতানি আমলের স্মৃতিচিহ্ন
ঝিনাইদহের শৈলকুপা উপজেলার ঐতিহাসিক শাহী মসজিদ সুলতানি আমলের ইতিহাস ও স্থাপত্য ঐতিহ্যের একটি গুরুত্বপূর্ণ নিদর্…
যেসব পত্রিকা পবিত্র দ্বীন ইসলাম উনার মুখালিফ, সেগুলোকে বর্জন করুন
মুনাফিক লাদেন, আইএস, তালেবান, সউদী ওহাবী শাসক বা তার সমগোত্রীয়রা কি বলছে সে সমস্ত অপ্রয়োজনীয় ও অপ্রাসঙ্গিক …
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।