তরুণরা দেশ ছেড়ে চলে যাচ্ছে ইউরোপ-কানাডায়, কিন্তু সেখানে কেমন অবস্থা?
ঘটনা-১ : ১৫ লাখ টাকা ঋণ করে ইতালি গিয়ে ৭ মাস বেকার, অতঃপর আত্মহত্যা
সুদে ও আত্মীয়-স্বজনের কাছে ১৫ লাখ ঋণ করে গত বছর ইতালিতে গিয়েছিলেন কুমিল্লার যুবক সুমন মিয়া (২৫)। গত বুধবার রোমে একটি গির্জার পেছন থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে স্থানীয় পুলিশ। দূতাবাস ও পুলিশের পক্ষ থেকে পরিবারকে জানানো হয়, সুমন আত্মহত্যা করেছে। এ ঘটনায় ইতালিপ্রবাসী মুরাদ মহিবুর নামে কুমিল্লার এক ব্যক্তি ফেসবুকে পোস্ট করেন, ‘সুমন মিয়া সাত মাস আগে ইতালির রোম শহরে এসেছেন। মাত্র ২৫ বছরের ওই যুবক ইতালিতে এসেছিলেন। কিন্তু দীর্ঘ সাত মাস বেকার থেকে কোনো কাজ না পেয়ে গলায় ফাঁস দিয়ে জীবনটাকে শেষ করে দিয়েছেন। ’ (তথ্যসূত্র: আজকের পত্রিকা, ২৮ জানুয়ারি ২০২৪)
ঘটনা-২ : যুক্তরাজ্য : ব্যয় নিশ্চিত করতে হিমশিম খাচ্ছে প্রবাসীরা
মুদ্রাস্ফীতি, জ্বালানি তেলসহ দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, বিশ্বজুড়ে যুদ্ধের নেতিবাচক প্রভাব, বেকারত্ব- সব মিলিয়ে যুক্তরাজ্যে ভালো নেই বাংলাদেশিরা। এ কমিউনিটির প্রায় ১২ লাখ মানুষের বেশিরভাগ এখন বেড়ে যাওয়া ব্যয় নিশ্চিত করতে হিমশিম খাচ্ছেন। গ্যাস ও বিদ্যুতের মূল্য বেড়েছে কয়েকগুণ। মুদ্রাস্ফীতির কারণে বাড়ির ব্যাংক মর্টগেজের মাসিক কিস্তি দ্বিগুণ হয়েছে অনেকের। গত দুই বছরে বাড়ি ভাড়া বেড়েছে প্রায় দ্বিগুণ। পুরোনো বাংলাদেশিরাই যেখানে হিমশিম খাচ্ছেন সেখানে গত তিন বছরে স্টুডেন্ট ভিসা, ওয়ার্ক পারমিট ও কেয়ার ভিসায় আসা বাংলাদেশিরা পার করছেন চরম দুঃসময়। বিশেষ করে লন্ডনে আবাসন সংকটে নাকাল কর্মহীন বেকার অবস্থায় বহু বাংলাদেশি। অনেকের থাকার জায়গা নেই। (বাংলা ট্রিবিউন, ২৩ অক্টোবর ২০২৩)
এজন্য বাংলাদেশী শিক্ষিত তরুণ সমাজকে বলবো, দালালদের চটকদার কথা শুনে ইউরোপ-আমেরিকায় যাওয়ার জন্য ঝাঁপ দিবেন না। বিদেশে যাওয়ার জন্য যে অর্থ খরচ করবেন, কিংবা বিদেশে গিয়ে যে পরিশ্রম করার কথা চিন্তা করছেন, সেই অর্থ ও পরিশ্রম দিয়ে দেশেই কিছু চেষ্টা করুণ, প্রবাস জীবনের থেকে বহুগুন ভালো থাকতে পারবেন ইনশাল্লাহ।
-মুহিউদ্দীন রাহাত।
আরও পড়ুন
সব ›
আহ! কত ভয়ানক স্থান জাহান্নাম!
পাঠ্যবই ও সিলেবাসে যদি ইসলামী শিক্ষা না থাকে, তাহলে কোথায় থাকবে?
পবিত্র সুন্নতী পোশাক বনাম আরবীয় পোশাক
অনেকক্ষেত্রে ওহাবী-সালাফীসহ বিভিন্ন বাতিল আক্বীদার অন্তর্ভুক্তরা দাবি করে থাকে- “সুন্নতী পোশাক হচ্ছে আরবীয় পো…
ভূ-রাজনৈতিক বাস্তবতা ও জাতীয় নিরাপত্তা: নারিকেল দ্বীপে স্থায়ী সেনানিবাসের প্রাসঙ্গিকতা
বাংলাদেশের একচ্ছত্র সার্বভৌমত্ব ও ভূ-খ-ের নিরাপত্তার প্রতীক বঙ্গোপসাগরের একমাত্র প্রবাল দ্বীপ নারিকেল দ্বীপ। স…
চাঁদ গবেষক ও একজন দর্শকের পর্যালোচনা
দর্শক: আপনারা যারা চাঁদ নিয়ে কাজ করেন প্রায়শই বলে যাচ্ছেন, লিখে যাচ্ছেন- সউদী সরকার চাঁদ না দেখে মাস শুরু কর…
ক্বলবের সৌন্দর্যই আসল সৌন্দর্য
মানুষ বাহ্যিকভাবে সুন্দর ও পরিচ্ছন্ন পোশাক দ্বারা নিজেকে সাজিয়ে নিজের সুন্দর ছুরত প্রকাশ করে থাকে। পোশাক অপরি…
নারিকেল দ্বীপে স্থায়ী সেনানিবাসের প্রাসঙ্গিকতা
বাংলাদেশের একচ্ছত্র সার্বভৌমত্ব ও ভূ-খন্ডের নিরাপত্তার প্রতীক বঙ্গোপসাগরের একমাত্র প্রবাল দ্বীপ নারিকেল দ্বীপ।…
আপনার সন্তানের কারণে আপনাকে যেন জাহান্নামে যেতে না হয়...
ডিপি ওয়ার্ল্ড চুক্তিতে দেশের স্বার্থ যেভাবে বিকিয়ে দেয়া হয়েছে (২)
কত বিনিয়োগ করবে: ডিপি ওয়ার্ল্ড প্রথম ১০ বছরে টার্মিনালটির আধুনিকায়নে ১,০০০ কোটি টাকার বেশি বিনিয়োগ করবে। আ…
ডিপি ওয়ার্ল্ড চুক্তিতে দেশের স্বার্থ যেভাবে বিকিয়ে দেয়া হয়েছে (১)
ডিপি ওয়ার্ল্ডের সাথে এনসিটির চুক্তিটি নন ডিসক্লোজার বা গোপন চুক্তি হওয়ায় সব তথ্য আমাদের কাছে নেই। তবে চুক্ত…
বাংলাদেশের কৃষিতে সাদা মাছির আক্রমণ: উদ্বেগ ও প্রতিকার (১)
বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে ফসলের ক্ষতিকারক পোকা সাদা মাছি (ডযরঃব-ভষু) বা হোয়াইট ফ্লাইয়ের আক্রমণ একটি বড় উদ্ব…
পথশিশুদের স্থায়ী পুনর্বাসনে চাই দীর্ঘমেয়াদি ও সমন্বিত উদ্যোগ
রাজধানীসহ দেশের প্রধান প্রধান শহরগুলোর পথঘাট, রেলওয়ে স্টেশন, বাস টার্মিনাল ও লঞ্চঘাটে প্রতিদিন যেসব নিস্পাপ ম…
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।