ডার্ক এনার্জির সন্ধানে মহাকাশে ইউক্লিড
নিজস্ব প্রতিবেদক:
মহাবিশ্বের দৃষ্টিকাড়া সব গ্রহ, নক্ষত্র, ছায়াপথ শত শত বছর ধরে মানুষকে মুগ্ধ করে আসছে। কিন্তু যেসব উপাদান দিয়ে মহাবিশ্ব তৈরি, এসব তার মাত্র ৫ শতাংশ। বাকিটা ডার্ক এনার্জি ও ডার্ক ম্যাটার। অথচ এটা নিয়ে বিজ্ঞানীরা এখনও কোনো কূলকিনারা করতে পারেননি।
এবার তা করতে একটি বড় ধরনের পদক্ষেপ নিয়েছে ইউরোপীয় মহাকাশ সংস্থা (ইসা)। সহযোগিতায় ছিল যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা (নাসা)।
ডার্ক এনার্জি ও ম্যাটারের রহস্য ভেদ করতে ইসা মহাকাশে একটি টেলিস্কোপ উৎক্ষেপণ করেছে। টেলিস্কোপটির নাম ইউক্লিড। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার কেপ ক্যানাভেরাল থেকে একটি ফ্যালকন-৯ রকেটে করে উৎক্ষেপণ করা টেলিস্কোপটি পৃথিবীর ভূপৃষ্ঠ থেকে প্রায় ১০ লাখ মাইল দূরে অবস্থান করবে। সেখান থেকে এটি মহাবিশ্বের একটি থ্রি-ডি ম্যাপ তৈরি করবে। ম্যাপটিতে ডার্ক এনার্জি ও ম্যাটারের বণ্টন বোঝার চেষ্টা করা হবে।
ইউক্লিড প্রকল্পের সঙ্গে সংশ্লিষ্ট যুক্তরাজ্যের ল্যাঙ্কাস্টার বিশ্ববিদ্যালয়ের জ্যোতির্বিজ্ঞানী আইসোবেল হুক জানায়, ডার্ক এনার্জি ও ম্যাটার সম্পর্কে আমাদের সরাসরি কোনো জ্ঞান নেই। তবে এর অস্তিত্ব নিয়ে আমরা নিশ্চিত। মহাকর্ষীয় প্রভাব থেকে এটা আমরা বুঝতে পারি। কিন্তু তা কাগজে-কলমে প্রকাশ করতে পারি না। কারণ এটা ধরা-ছোঁয়া যায় না। অথচ মহাবিশ্বের উপাদানের ৭০ শতাংশ ডার্ক এনার্জি, ২৫ শতাংশ ডার্ক ম্যাটার। আর বাকিটা সৌরজগৎ, গ্রহণ-নক্ষত্র ছায়াপথ।
১২০ কোটি ডলারে তৈরি ইউক্লিড টেলিস্কোপটি মহাশূন্যে অন্তত ছয় বছর থাকবে। এটা মহাবিশ্বে একটা দুইমুখী ম্যাপ তৈরি করবে।
আরও পড়ুন
সব ›
আজকের ধানমন্ডি ছিলো ধানক্ষেত, এক বিঘা জমির দাম ৫ হাজার টাকা!
কফি কী আসলেই রক্তচাপ বাড়ায়?
একটি চিঠি ও ঢাকার কালে খাঁ কামান
আবিষ্কার হলো পৃথিবীর দ্বিতীয় চাঁদ!
মহাকাশ বিজ্ঞানীদের নজরে এবার পৃথিবীর নতুন চাঁদ। সারাক্ষণ সেই চাঁদ প্রদক্ষিণ করে চলেছে পৃথিবীকে। যদিও এটি পৃথিব…
জয়েন্ট ভালো রাখতে যা করতে পারেন
শরীরে সাইনোভিয়াল ফ্লুইড শুকিয়ে গেলে জয়েন্ট শক্ত হয়ে যায়। যার কারণে জয়েন্টের মুভমেন্ট হয়ে যায় কষ্টকর ও …
বছরে ১৬০ রাত আকাশজুড়ে বিদ্যুতের ঝলকানি! প্রকৃতির এই বিস্ময় কোথায়?
রাতের আকাশে একের পর এক বিদ্যুতের ঝলকানি। কখনও কয়েক সেকেন্ডের ব্যবধান, কখনও আবার এক মিনিটে কয়েক ডজন বার! দক্ষ…
পিরামিড নির্মাণের নতুন ব্যাখ্যা বিজ্ঞানীদের
মিশরের গিজার পিরামিড কীভাবে নির্মিত হয়েছিলো এই প্রশ্নের উত্তর খুঁজতে বিজ্ঞানী ও প্রতœতত্ত্ববিদরা যুগের পর যুগ…
সোনারগাঁয়ের পাঁচপীরের মাজার শরীফ ও কালা দরগাহ
নারায়ণগঞ্জের সোনারগাঁ শুধু বাংলার প্রাচীন রাজধানী হিসেবেই পরিচিত নয়, বরং ইতিহাস, ঐতিহ্যের ভান্ডার হিসেবেও সু…
কী এমন আছে মধুতে, যা সহজে নষ্ট হতে দেয় না?
অন্যান্য খাবারের মতো মধু সহজে নষ্ট হয় না। মধুর দীর্ঘস্থায়িত্বের প্রধান কারণ এর উচ্চ চিনির পরিমাণ এবং খুব কম …
শৈলকুপার বুকে সুলতানি আমলের স্মৃতিচিহ্ন
ঝিনাইদহের শৈলকুপা উপজেলার ঐতিহাসিক শাহী মসজিদ সুলতানি আমলের ইতিহাস ও স্থাপত্য ঐতিহ্যের একটি গুরুত্বপূর্ণ নিদর্…
যেসব পত্রিকা পবিত্র দ্বীন ইসলাম উনার মুখালিফ, সেগুলোকে বর্জন করুন
মুনাফিক লাদেন, আইএস, তালেবান, সউদী ওহাবী শাসক বা তার সমগোত্রীয়রা কি বলছে সে সমস্ত অপ্রয়োজনীয় ও অপ্রাসঙ্গিক …
ডাঙায় হাঁটে, গাছেও চড়ে যে মাছ
চোখের পলক ফেলে যে মাছ! বেশিরভাগ মাছের চোখ মাথার দুই পাশে থাকলেও মাডস্কিপারের চোখ থাকে মাথার ঠিক ওপরের দিকে-সাব…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।