ডাবের পানি কি ডায়াবেটিস রোগীদের জন্য উপকারী?
ডাবের পানি এমন একটি পানীয় যা যেকোন জায়গায় যেকোন সময় খাওয়া যায়। প্রাকৃতিক ভাবে মিষ্টি এই পানীয়টি খেতে যেমন সুস্বাদু তেমনি স্বাস্থ্য গুণেও ভরপুর। অথচ ডায়াবেটিসের কারণে রোদ থেকে ফিরে যে এক গ্লাস ডাবের পানি খাবেন, তারও উপায় নেই। কিন্তু ডায়াবেটিস থাকলে কি সত্যিই ডাবের পানি খাওয়া যায় না?
অনেকেই এই বিষয়টি নিয়ে দুশ্চিন্তায় থাকেন। ডাবের পানি শরীরের জন্য অত্যন্ত স্বাস্থ্যকর। কিন্তু রক্তে শর্করার মাত্রা বেশি থাকলে এই পানীয় খাওয়া আদৌ স্বাস্থ্যকর হবে কি? চিকিৎসকরা বলছেন, ডায়াবেটিস থাকলে ডাবের পানি খাওয়া যেতে পারে। বরং রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে সাহায্য করে এই পানীয়।
১) ডাবের পানিতে গ্লাইসেমিক ইনডেক্স (জিআই) অনেক কম। যে সব খাবারে জিআই কম, সে সব জিনিস ডায়াবেটিকরা খেতে পারেন। ফলে ডাবের পানি ক্ষতি করবে না। রক্তে গ্লুকোজের মাত্রাও বেশি বাড়তে দেয় না এই পানীয়।
২) ডাবের পানিতে রয়েছে ফাইবার, পটাশিয়াম, ক্যালশিয়াম, ম্যাগনেশিয়ামের মতো উপকারী উপাদান। রক্তে শর্করার মাত্রা বিপদসীমা পেরোতে দেয় না এই উপাদানগুলি।
৩) হজমজনিত সমস্যা থাকলে রক্তে শর্করার মাত্রা বশে রাখা যায় না। তাই প্রথমে হজমের গোলমাল সারিয়ে তোলা জরুরি। এ ক্ষেত্রে ডাবের পানি বেশ সাহায্য করে। পেটের খেয়াল রাখে ডাবের পানি। বিপাকহার উন্নত করে।
৪) ডায়াবেটিস হলে ওজন বেড়ে যাওয়ার ঝুঁকি থাকে। ওজন হাতের মুঠোয় রাখতে ডাবের পানি কার্যকর ভূমিকা পালন করে। তা ছাড়া, এই পানীয়ে ক্যালোরি বেশ কম থাকে। বায়োএনজাইমে সমৃদ্ধ ডাবের পানি ওজন বাড়তে দেয় না। শর্করার পরিমাণ কমাতে ডাবের পানি বেশ কার্যকরী।
আরও পড়ুন
সব ›
শসার খোসা ফেলে দিয়ে হারাচ্ছেন গুরুত্বপূর্ণ পুষ্টিগুণ
আজকের ধানমন্ডি ছিলো ধানক্ষেত, এক বিঘা জমির দাম ৫ হাজার টাকা!
কফি কী আসলেই রক্তচাপ বাড়ায়?
একটি চিঠি ও ঢাকার কালে খাঁ কামান
আবিষ্কার হলো পৃথিবীর দ্বিতীয় চাঁদ!
মহাকাশ বিজ্ঞানীদের নজরে এবার পৃথিবীর নতুন চাঁদ। সারাক্ষণ সেই চাঁদ প্রদক্ষিণ করে চলেছে পৃথিবীকে। যদিও এটি পৃথিব…
জয়েন্ট ভালো রাখতে যা করতে পারেন
শরীরে সাইনোভিয়াল ফ্লুইড শুকিয়ে গেলে জয়েন্ট শক্ত হয়ে যায়। যার কারণে জয়েন্টের মুভমেন্ট হয়ে যায় কষ্টকর ও …
বছরে ১৬০ রাত আকাশজুড়ে বিদ্যুতের ঝলকানি! প্রকৃতির এই বিস্ময় কোথায়?
রাতের আকাশে একের পর এক বিদ্যুতের ঝলকানি। কখনও কয়েক সেকেন্ডের ব্যবধান, কখনও আবার এক মিনিটে কয়েক ডজন বার! দক্ষ…
পিরামিড নির্মাণের নতুন ব্যাখ্যা বিজ্ঞানীদের
মিশরের গিজার পিরামিড কীভাবে নির্মিত হয়েছিলো এই প্রশ্নের উত্তর খুঁজতে বিজ্ঞানী ও প্রতœতত্ত্ববিদরা যুগের পর যুগ…
সোনারগাঁয়ের পাঁচপীরের মাজার শরীফ ও কালা দরগাহ
নারায়ণগঞ্জের সোনারগাঁ শুধু বাংলার প্রাচীন রাজধানী হিসেবেই পরিচিত নয়, বরং ইতিহাস, ঐতিহ্যের ভান্ডার হিসেবেও সু…
কী এমন আছে মধুতে, যা সহজে নষ্ট হতে দেয় না?
অন্যান্য খাবারের মতো মধু সহজে নষ্ট হয় না। মধুর দীর্ঘস্থায়িত্বের প্রধান কারণ এর উচ্চ চিনির পরিমাণ এবং খুব কম …
শৈলকুপার বুকে সুলতানি আমলের স্মৃতিচিহ্ন
ঝিনাইদহের শৈলকুপা উপজেলার ঐতিহাসিক শাহী মসজিদ সুলতানি আমলের ইতিহাস ও স্থাপত্য ঐতিহ্যের একটি গুরুত্বপূর্ণ নিদর্…
যেসব পত্রিকা পবিত্র দ্বীন ইসলাম উনার মুখালিফ, সেগুলোকে বর্জন করুন
মুনাফিক লাদেন, আইএস, তালেবান, সউদী ওহাবী শাসক বা তার সমগোত্রীয়রা কি বলছে সে সমস্ত অপ্রয়োজনীয় ও অপ্রাসঙ্গিক …
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।