ঠাণ্ডা লেগে বন্ধ নাক? কি করবেন?
, ২৯ শাবান শরীফ, ১৪৪৫ হিজরী সন, ১২ আশির, ১৩৯১ শামসী সন , ১১ মার্চ, ২০২৪ খ্রি:, ২৭ ফাল্গুন, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) পাঁচ মিশালী
তবে মুশকিল হলো, অনেকেই নাক বন্ধ হয়ে যাওয়া মাত্রই ডিকনজেস্টন নেজাল ড্রপ ব্যবহার করেন। এতে সঙ্গে সঙ্গে উপশম মেলে ঠিকই। কিন্তু সমস্যাকে মূল থেকে উৎপাটন করা সম্ভব হয় না। তাহলে এ সমস্যার ঘরোয়া সমাধান খুঁজে নেওয়া যাক।
স্টিম নিতে হবে:
বন্ধ নাক খুলতে চাইলে আপনাকে দিনে অন্ততপক্ষে তিন বার স্টিম নিতেই হবে। এক্ষেত্রে এক পাত্র পানি ফুটিয়ে নিন। এবার মাথার ওপর থেকে একটা কাপড় জড়িয়ে নিয়ে পানি থেকে উঠতে থাকা বাষ্প নাক ও মুখ দিয়ে জোরে জোরে টানতে থাকুন। এই কাজটা করলেই নিমেষে আপনার বন্ধ নাক খুলে যাবে। এমনকি বুকে ও মাথায় জমে থাকা কফও বেরিয়ে চলে আসবে। তাই বিপদের সময় এই বিশেষ পদ্ধতি ব্যবহার করতে পারেন।
গরম সেক:
এই সমস্যার সমাধান করতে চাইলে নাকের দুই ধারে এবং কপালে গরম সেক দিতে হবে। তাতেই বন্ধ নাক খুলে যাবে। এমনকি সাইনাসে জমে থাকা কফও নাক দিয়ে বাইরে বেরিয়ে আসবে। ফলে নাক দিয়ে শ্বাস নিতে আর সমস্যা হবে না। কোনোমতেই খুব গরম কাপড় দিয়ে নাকে সেক দেবেন না। এই কাজটা করলে মুখের চামড়া পুড়ে যেতে পারে। তখন আবার আরেক ঝক্কি পোহাতে হবে।
আদার ব্যবহার:
আমাদের অতি পরিচিত আদায় রয়েছে অ্যান্টিইনফ্লামেটরি কিছু উপাদান। আর এসব উপাদান বন্ধ নাক খুলে দেওয়ার কাজে সিদ্ধহস্ত। শুধু তাই নয়, নিয়মিত আদা খেলেই কমবে কাশি।
মধু খাওয়া:
যুগের পর যুগ ধরে মধুর ব্যবহার হয়ে আসছে। বিশেষত, এই প্রাকৃতিক উপাদানের অ্যান্টিব্যাকটেরিয়াল গুণ সর্বজনবিদিত। তাই তো বিশেষজ্ঞরা নাক বন্ধ হয়ে গেলে রোজ সকালে এক চামচ মধু খাওয়ার পরামর্শ দেন। এই কাজটা করলেই আপনার বন্ধ নাক খুলে যাবে। এমনকি কমবে সর্দি, কাশির প্রকোপ।
রসুনের জুড়ি:
রসুনে রয়েছে অত্যন্ত উপকারী কিছু অ্যান্টিইনফ্লেমেটরি উপাদান। এসব উপাদানে বন্ধ নাক খুলে দেওয়ার কাজে সিদ্ধহস্ত। বুকে জমে থাকা কফকে বাইরে বের করে দেওয়ার কাজেও রসুনের গুণাগুন অনেক।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ছায়াপথের কেন্দ্রে বিরল দৃশ্য, নতুন রহস্যের সূত্র পাওয়ার দাবি বিজ্ঞানীদের
১৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
২০২৬ সালের পূর্ণ সূর্যগ্রহণ: কোথায় দেখা যাবে বিরল এই মহাজাগতিক ঘটনা
১৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ক্ষুধা মেটাতে বাদাম খেলে যেসব উপকার পাবেন
১১ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ভেড়ার লোম দিয়ে জায়নামাজ তৈরীর একমাত্র বাংলাদেশী কারিগর আব্দুল খালেক!
১১ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
পারস্যের কার্পেট কীভাবে সময়ের গল্পকে শিল্পের বুননে ধারণ করে
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
হিটস্ট্রোক ও পানিশূন্যতার ঝুঁকি কমাবে প্রাকৃতিক ফল
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
কুতুব মিনার চত্বরের লৌহস্তম্ভে ১৬০০ বছরেও মরিচা ধরেনি, কী কারণে এমন অক্ষত?
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ক্যানসারের নতুন ইনজেকশন রোগীদের টিউমার পুরোপুরি নির্মূল করছে, দাবি বিজ্ঞানীদের
০৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
গরমে তালের শাঁস খাওয়ার আগে জানুন জরুরি তথ্য
০৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
স্বর্ণ এত দামি কেন, অর্থনীতিতে এর প্রভাব কী?
০৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
দেশে কমলো স্বর্ণের দাম, ভরি কত
০৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
রহস্যদ্বীপ কেশম: পারস্য উপসাগরের বুকে সবুজ পান্না
০৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার)












