ট্রেনের চেইন কখন টানলে জরিমানা দিতে হয়?
তবে জরুরি প্রয়োজন ছাড়া ট্রেনের চেইন বা শিকল ধরে টান দেওয়া কিন্তু আইনত দ-নীয় অপরাধ। এক্ষেত্রে মোটা অঙ্কের জরিমানা দিতে হতে পারে।
বিনা কারণে চেইন টেনে ট্রেন থামানোর প্রবণতা বেড়ে যাওয়ায় জরিমানার অঙ্ক বাড়ানোর পরিকল্পনা করা হয়েছে।
বাংলাদেশের পশ্চিমাঞ্চল রেলওয়ে কর্তৃপক্ষ সরকারকে জরিমানা বাড়িয়ে পাঁচ হাজার টাকা করার প্রস্তাব দিয়েছে। প্রস্তাবটি এখন যাচাই-বাছাই করা হচ্ছে। বর্তমানে জরিমানা দিতে হয় ২০০ টাকা।
রেল কর্তৃপক্ষদের মতে, একশ্রেণির মানুষ শুধু দেখার জন্য চেইন টানেন যে এটা টানলে ট্রেন আসলেই থামে কি না বা টানলে কী হয়, তা দেখার জন্য। কেউ কেউ ট্রেন থামিয়ে হাসিমুখে জরিমানাও দেন। তবে এ ধরনের অপরাধমূলক কাজ করা থেকে সবারই সতর্ক হওয়া জরুরি। কারণ ট্রেন থামাতে গিয়েও দুর্ঘটনা ঘটতে পারে।
চেইন টানলে কীভাবে ট্রেন থামে?
কীভাবে একটি চেইন টেনে ধরলে ট্রেন থেমে যায়। আসলে ওই চেইন ট্রেনের প্রধান ব্রেক পাইপের সঙ্গে সংযুক্ত থাকে। এই পাইপের মধ্যে বায়ুচাপ তৈরি হয়। তবে চেইন টানলে বাতাস বেরিয়ে যায়। বাতাসের চাপ কমে যাওয়ার কারণে ট্রেনের গতিও কমে যায়, এরপর পাইলট তিনবার হর্ন বাজিয়ে ট্রেন থামায়।
এখন নিশ্চয়ই ভাবছেন রেলওয়ে পুলিশ কীভাবে বুঝবেন যে, কোন বগি থেকে চেইন টানা হয়েছে। আসলে ট্রেনের বগিগুলোতে ইমার্জেন্সি ফ্ল্যাসার লাগানো থাকে, যা দেখায় ট্রেনের চেইনটি কোথা থেকে টেনে নেওয়া হয়েছে।
যদি ফ্ল্যাসার না লাগানো থাকে, তাহলে ট্রেনের গার্ডকে গিয়ে দেখতে হবে ট্রেনের কোন বগিতে ভাল্ব সরানো হয়েছে। এমতাবস্থায় রেলওয়ে পুলিশ কোনো কারণ ছাড়াই যারা চেইন পুলিং করে তাদের গ্রেফতার করে।
কখন ও কোন পরিস্থিতিতে চেইন টানতে পারবেন?
* ৬০ বছরের বেশি বয়সী যাত্রী বা শিশুকে পেছনে ফেলে ট্রেন চলতে শুরু করলে।
* ট্রেনে আগুন লাগলে।
* বৃদ্ধ বা অক্ষম ব্যক্তির ট্রেনে উঠতে সময় লাগছে, তার মধ্যেই ট্রেন চলতে শুরু করলে।
* হঠাৎ বগিতে (স্ট্রোক বা হার্ট অ্যাটাক) কারও স্বাস্থ্যের অবনতি হলে।
* ট্রেনে চুরি বা ডাকাতি হলে।
চেইন টানলে কী ট্রেনের কোনো ক্ষতি হয়?
ট্রেনের সর্বোচ্চ গতিতে থাকাকালীন যদি চেইন টানা হয় তাহলে ট্রেন লাইনচ্যুত হয়ে দুর্ঘটনা ঘটতে পারে। এছাড়া হঠাৎ করেই ট্রেন থামানোর কারণে বেশ খানিকটা সময়ও অপচয় হয়।
আরও পড়ুন
সব ›
শসার খোসা ফেলে দিয়ে হারাচ্ছেন গুরুত্বপূর্ণ পুষ্টিগুণ
আজকের ধানমন্ডি ছিলো ধানক্ষেত, এক বিঘা জমির দাম ৫ হাজার টাকা!
কফি কী আসলেই রক্তচাপ বাড়ায়?
একটি চিঠি ও ঢাকার কালে খাঁ কামান
আবিষ্কার হলো পৃথিবীর দ্বিতীয় চাঁদ!
মহাকাশ বিজ্ঞানীদের নজরে এবার পৃথিবীর নতুন চাঁদ। সারাক্ষণ সেই চাঁদ প্রদক্ষিণ করে চলেছে পৃথিবীকে। যদিও এটি পৃথিব…
জয়েন্ট ভালো রাখতে যা করতে পারেন
শরীরে সাইনোভিয়াল ফ্লুইড শুকিয়ে গেলে জয়েন্ট শক্ত হয়ে যায়। যার কারণে জয়েন্টের মুভমেন্ট হয়ে যায় কষ্টকর ও …
বছরে ১৬০ রাত আকাশজুড়ে বিদ্যুতের ঝলকানি! প্রকৃতির এই বিস্ময় কোথায়?
রাতের আকাশে একের পর এক বিদ্যুতের ঝলকানি। কখনও কয়েক সেকেন্ডের ব্যবধান, কখনও আবার এক মিনিটে কয়েক ডজন বার! দক্ষ…
পিরামিড নির্মাণের নতুন ব্যাখ্যা বিজ্ঞানীদের
মিশরের গিজার পিরামিড কীভাবে নির্মিত হয়েছিলো এই প্রশ্নের উত্তর খুঁজতে বিজ্ঞানী ও প্রতœতত্ত্ববিদরা যুগের পর যুগ…
সোনারগাঁয়ের পাঁচপীরের মাজার শরীফ ও কালা দরগাহ
নারায়ণগঞ্জের সোনারগাঁ শুধু বাংলার প্রাচীন রাজধানী হিসেবেই পরিচিত নয়, বরং ইতিহাস, ঐতিহ্যের ভান্ডার হিসেবেও সু…
কী এমন আছে মধুতে, যা সহজে নষ্ট হতে দেয় না?
অন্যান্য খাবারের মতো মধু সহজে নষ্ট হয় না। মধুর দীর্ঘস্থায়িত্বের প্রধান কারণ এর উচ্চ চিনির পরিমাণ এবং খুব কম …
শৈলকুপার বুকে সুলতানি আমলের স্মৃতিচিহ্ন
ঝিনাইদহের শৈলকুপা উপজেলার ঐতিহাসিক শাহী মসজিদ সুলতানি আমলের ইতিহাস ও স্থাপত্য ঐতিহ্যের একটি গুরুত্বপূর্ণ নিদর্…
যেসব পত্রিকা পবিত্র দ্বীন ইসলাম উনার মুখালিফ, সেগুলোকে বর্জন করুন
মুনাফিক লাদেন, আইএস, তালেবান, সউদী ওহাবী শাসক বা তার সমগোত্রীয়রা কি বলছে সে সমস্ত অপ্রয়োজনীয় ও অপ্রাসঙ্গিক …
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।