ট্রান্সজেন্ডার বিষয়ে শরঈ ফতওয়া
, ৭ই রজবুল হারাম শরীফ, ১৪৪৬ হিজরী সন, ১১ ছামিন, ১৩৯২ শামসী সন , ০৮ জানুয়ারী, ২০২৫ খ্রি:, ২৩ পৌষ , ১৪৩১ ফসলী সন, ইয়াওমুল আরবিয়া (বুধবার) পবিত্র দ্বীন শিক্ষা
অতএব একজন মুসলমানকে দায়িমীভাবে প্রতিটি মুহূর্তে এবং প্রতিটি ক্ষেত্রে অবশ্যই পবিত্র কুরআন শরীফ এবং পবিত্র হাদীছ শরীফ অনুযায়ী চলতে হবে। সে পবিত্র কুরআন শরীফ এবং পবিত্র হাদীছ শরীফ অর্থাৎ সম্মানিত শরীয়ত উনার খিলাফ এক মুহূর্তও চলতে পারবে না এবং কোনো মত পোষণ করতে পারবে না। কেউ যদি সম্মানিত শরীয়ত উনার খিলাফ চলে এবং কোনো মত পোষণ করে, সে ঈমানদ্বার থাকতে পারবে না; বরং কাট্টা কাফির ও চির জাহান্নামী হবে। তাই মুসলমানদের ঈমান ও আমল-আখলাক্ব হেফাযতের লক্ষ্যে নি¤েœ ট্রান্সজেন্ডার সম্পর্কে সংক্ষিপ্তকারে শরঈ ফতওয়া তুলে ধরা হলো-
ট্রান্সজেন্ডার কি?
প্রথমে জানতে হবে যে, ট্রান্সজেন্ডার কি? ট্রান্স (ঞৎধহং) মানে পরিবর্তন বা রূপান্তর, জেন্ডার (মবহফবৎ) মানে লিঙ্গ। ট্রান্সজেন্ডারের শাব্দিক অর্থ লিঙ্গ পরিবর্তন বা রূপান্তর। পরিভাষায় ট্রান্সজেন্ডার হলো- যারা সুস্থ স্বাভাবিকভাবে জন্ম গ্রহণ করেও কেবল খেয়াল-খুশির বশবর্তী হয়ে বিপরীত লিঙ্গের মতো হতে চায়। অনেকে নিজেকে ট্রান্সজেন্ডার দাবি করে সার্জারি বা হরমোন ট্রিটমেন্ট করে নিজের লিঙ্গ পরিবর্তন করে। তবে এই মতবাদ অনুযায়ী সার্জারি না করে শুধু মুখে নিজেকে বিপরীত লিঙ্গের দাবি করলেও তাকে ট্রান্সজেন্ডার বলে ধারণা করা হয়।
এই মতবাদ অনুসারে মহান আল্লাহ পাক প্রদত্ত মানুষের যৌনাঙ্গ দিয়ে লিঙ্গ নির্ধারিত হয় না। বরং বলা হয়- ‘লিঙ্গ একটি সামাজিক ধারণা। কোনো মহিলা যদি নিজেকে পুরুষ বলে মনে করে, তাহলে সে একজন পুরুষ। আবার কোনো পুরুষ যদি নিজেকে মহিলা বলে মনে করে, তাহলে সে একজন মহিলা। ’ না‘ঊযুবিল্লাহ!
হিজড়া ও ট্রান্সজেন্ডার এক বিষয় নয়:
সম্প্রতি নিজেদের সুশীল দাবি করা কিছু মুক্তমনা দল ট্রান্সজেন্ডারবাদকে বৈধতা দেয়ার জন্য হিজড়াদের সাথে ট্রান্সজেন্ডারদেরকে গুলিয়ে ফেলে। প্রকৃতপক্ষে হিজড়া ও ট্রান্সজেন্ডার কখনোই এক বিষয় নয়। হিজড়া হচ্ছে এক ধরনের শারীরিক প্রতিবন্ধী। যারা লিঙ্গ প্রতিবন্ধীরূপেই জন্মগ্রহণ করেছে। এক্ষেত্রে তাদের কোনো ইখতিয়ার নেই। অপরদিকে ট্রান্সজেন্ডার কোনো শারীরিক সমস্যা বা জন্মগত অসুস্থতা নয়; বরং এক ধরণের মানসিক অসুস্থতা বা কুরুচি। কেউ যদি স্বেচ্ছায় সার্জারি করে নিজের সুস্থ-সবল লিঙ্গ পরিবর্তন করে বা একজন পুরুষ সম্পূর্ণ পুরুষ শরীর থাকার পরও যদি মনে মনে নিজেকে মহিলা মনে করে অথবা একজন মহিলা পরিপূর্ণ মহিলা শরীর থাকার পরও যদি মনে মনে নিজেকে পুরুষ মনে করে, তবে ট্রান্সজেন্ডারবাদদের দাবী হচ্ছে- ঐ ব্যক্তি একজন ট্রান্সজেন্ডার। বাস্তবে ট্রান্সজেন্ডার বলে আসলে কিছু নেই। বাস্তবে এরা নকল পুরুষ (ঋধশব সধহ) বা নকল মহিলা (ঋধশব ড়িসধহ)। এ ধরণের মানসিক অসুস্থতা বা কুরুচির চিকিৎসা আছে। চিকিৎসায় এ ধরণের মানসিক রোগ থেকে সুস্থতা পাওয়া সম্ভব। কিন্তু সমস্যা হচ্ছে, সম্প্রতি একটি গোষ্ঠী বের হয়েছে, তারা এ ধরণের মানসিক অসুস্থতা বা কুরুচিকে একটি ভিন্ন জেন্ডার বা লিঙ্গ হিসেবে স্বীকৃতি চায়। সমাজে তাদের পাকাপোক্ত অবস্থান চায়। অন্যদের মতো তাদেরও আলাদা সমস্ত সুযোগ-সুবিধা চায়। উল্লেখ্য, বাংলাদেশ সরকার কয়েক বছর আগে প্রাকৃতিক হিজড়াদের স্বীকৃতি দিয়েছে, কিন্তু ট্রান্সজেন্ডার নামক মানসিক অসুস্থদের স্বীকৃতি দেয়নি। আর এটা স্বীকৃতি পাওয়ার মতোও কোনো বিষয় নয়।
-মুহাদ্দিস মুহম্মদ আমীন।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
মহাসম্মানিত সুন্নত তরীক্বায় দোয়ার খাযীনাহ (১০)
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ছবি তোলা হারাম, যা জাহান্নামী হওয়ার কারণ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সম্মানিত আশূরা শরীফ উনাকে যারা সম্মান করবে তাদের জন্য-
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সম্মানিত শরীয়ত উনার ফায়ছালা মতে কুলাঙ্গার ইয়াযীদ লা’নাতুল্লাহি আলাইহি কাট্টা কাফির ও চিরজাহান্নামী (১)
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
পৃথিবীকে পরিবর্তন করার চেয়ে নিজেকে পরিবর্তন করা সহজ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
পর্দা রক্ষা করা ফরজ, বেপর্দা হওয়া ব্যভিচারের সমতুল্য
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
৩টি বিষয় কেবল তিনটি অবস্থায়ই জানা যায়।
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সম্মানিত মীলাদ শরীফ পাঠে অনন্য তাজদীদ মুবারক (৪)
২৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ইসলামী শরীয়ত মুতাবিক- ছবি তোলা হারাম
২৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
২৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)












