ট্রান্সজেন্ডার বিষয়ে শরঈ ফতওয়া
, ২৯ শে রজবুল হারাম শরীফ, ১৪৪৬ হিজরী সন, ০২ তাসি’, ১৩৯২ শামসী সন , ৩০ জানুয়ারী, ২০২৫ খ্রি:, ১৬ মাঘ, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) পবিত্র দ্বীন শিক্ষা
২. তৃতীয় কোনো লিঙ্গের অস্তিত্ব নেই:
সম্মানিত দ্বীন ইসলাম উনার দৃষ্টিকোণ থেকে মানুষের লিঙ্গ কেবল পুরুষ ও মহিলার মাঝেই সীমাবদ্ধ। এর বাইরে তৃতীয় লিঙ্গের কোনো অস্তিত্ব নেই। যেমন- মহান আল্লাহ পাক তিনি ইরশাদ মুবারক করেন-
وَخَلَقْنٰكُمْ اَزْوَاجًا
অর্থ: “আমি তোমাদেরকে জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছি। ” সুবহানাল্লাহ! (পবিত্র সূরা নাবা শরীফ: পবিত্র আয়াত শরীফ ৮)
মহান আল্লাহ পাক তিনি অন্যত্র ইরশাদ মুবারক করেন-
وَمَا خَلَقَ الذَّكَرَ وَالْاُنْثٰى
অর্থ: “ক্বসম! সেই মহান আল্লাহ পাক উনার, যিনি পুরুষ ও মহিলা সৃষ্টি করেছেন। ” (পবিত্র সূরা লাইল শরীফ: পবিত্র আয়াত শরীফ ৩)
এই পবিত্র আয়াত শরীফ উনার ব্যাখ্যায় বিভিন্ন তাফসীরগ্রন্থে উল্লেখ রয়েছেন-
مَخْلُوْقُ اللهِ اَلذَّكَرُ وَالْاُنْثٰى
অর্থ: “মহান আল্লাহ পাক উনার সমস্ত মাখলূকাত বা সৃষ্টি পুরুষ এবং মহিলা এই দুই শ্রেণীর। ” (রূহুল বায়ান, সিরাজুল মুনীর, ফুতুহুল গইব, তাফসীরে যামাখশারী ইত্যাদি)
মহান আল্লাহ পাক তিনি আরো ইরশাদ মুবারক করেন-
لِلّٰهِ مُلْكُ السَّمٰوٰتِ وَالْاَرْضِ يَخْلُقُ مَا يَشَاءُ يَهَبُ لِمَنْ يَّشَاءُ اِنَاثًا وَّيَهَبُ لِمَنْ يَّشَاءُ الذُّكُوْرَ. اَوْ يُزَوِّجُهُمْ ذُكْرَانًا وَّاِنَاثًا وَّيَجْعَلُ مَنْ يَّشَاءُ عَقِيْمًا اِنَّهٗ عَلِيْمٌ قَدِيْرٌ
অর্থ: “মহান আল্লাহ পাক তিনি হচ্ছেন সমস্ত আসমান এবং যমীনের মালিক। তিনি যা ইচ্ছা সৃষ্টি করেন, যাকে ইচ্ছা মেয়ে সন্তান দান করেন এবং যাকে ইচ্ছা ছেলে সন্তান দান করেন। অথবা তাদেরকে দান করেন ছেলে ও মেয়ে উভয়ই এবং যাকে ইচ্ছা বন্ধ্যা করে দেন। নিশ্চয়ই তিনি সব কিছু জানেন, সমস্ত বিষয়ের উপর ক্ষমতাবান। ” সুবহানাল্লাহ! (পবিত্র সূরা নিসা শরীফ: পবিত্র আয়াত শরীফ ৪৯-৫০)
এই পবিত্র আয়াত শরীফ উনার ব্যাখ্যায় নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি ইরশাদ মুবারক করেন-
اِذَا مَرَّ بِالنُّطْفَةِ ثِنْتَانِ وَاَرْبَعُوْنَ لَيْلَةً بَعَثَ اللهُ اِلَيْهَا مَلَكًا فَصَوَّرَهَا وَخَلَقَ سَمْعَهَا وَبَصَرَهَا وَجِلْدَهَا وَلَحْمَهَا وَعِظَامَهَا ثُمَّ قَالَ يَا رَبِّ اَذَكَرٌ اَمْ اُنْثٰى فَيَقْضِىْ رَبُّكَ مَا شَاءَ وَيَكْتُبُ الْمَلَكُ
অর্থ: “(মাতৃগর্ভে) নুৎফা যখন ৪২ দিন অতিবাহিত হয়, তখন মহান আল্লাহ পাক তিনি একজন হযরত ফেরেশতা আলাইহিস সালাম উনাকে প্রেরণ করেন। তিনি ওটাকে একটি ছূরত (আকৃতি) দান করেন এবং তার কান, চোখ, চামড়া, গোশত ও হাড় সৃষ্টি করে দেন। তারপর হযরত ফেরেশতা আলাইহিস সালাম তিনি বলেন, হে আমার রব! এটা কি পুরুষ, না মহিলা হবে? তখন আপনার রব মহান আল্লাহ পাক তিনি যা চান সিদ্ধান্ত মুবারক প্রদান করেন। আর হযরত ফেরেশতা আলাইহিস সালাম তিনি তা লিপিবদ্ধ করেন। ” সুবহানাল্লাহ! (মুসলিম শরীফ, মুসনাদে ইবনে আবী শায়বাহ্)
-মুহাদ্দিস মুহম্মদ আমীন।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
পবিত্র নামাযের মাসয়ালা-মাসায়িল
২২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
পর্দা করা ফরজ, বেপর্দা হওয়া কবীরা গুনাহ
২২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
২২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
মূর্তি, প্রতিমা, ভাস্কর্য, ম্যানিকিন ও ছবি নাজায়িয ও হারাম
২২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
হযরত আবদুল্লাহ ইবনে উমর রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু (৮)
২২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
যেখানে প্রাণীর ছবি থাকে, সেখানে রহমতের ফেরেশতা প্রবেশ করেন না
২১ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
২১ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
মহান আল্লাহ পাক ইরশাদ মুবারক করেন
২১ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
সাইয়্যিদুনা ইমামুছ ছালিছ মিন আহলি বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার ঈমানদীপ্ত আহ্বান মুবারক
২১ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
দেশে দেশে জাতিসংঘ ওরফে ইহুদীসংঘের কথিত মানবাধিকার অফিসমূহের পবিত্র দ্বীন ইসলাম ও মুসলমান বিরোধী কার্যক্রমের ইতিহাস (৯ম পর্ব)
২১ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ইসলামী শরীয়তে মদ ও জুয়া হারাম
২১ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
হযরত আবদুল্লাহ ইবনে উমর রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু (৭)
২১ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার)












