জায়গা বদলাচ্ছে বিশ্বের বৃহত্তম হিমশৈল
, ১৭ জুমাদাল উলা শরীফ, ১৪৪৫ হিজরী সন, ০৩ সাবি’ ১৩৯১ শামসী সন , ০২ ডিসেম্বর, ২০২৩ খ্রি:, ১৬ অগ্রহায়ণ, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুছ সাবত (শনিবার) পাঁচ মিশালী
হিমশৈলটি প্রায় ৪০০ মিটার বা ১ হাজার ৩১২ ফুট পুরু। এর আয়তন ৪ হাজার বর্গকিলোমিটার বা প্রায় ১৫৪৪ বর্গমাইল। যুক্তরাজ্যের লন্ডন শহরের আয়তন ১৫৭১ বর্গকিলোমিটার বা প্রায় ৬০৭ বর্গমাইল। সে হিসাবে হিমশৈলটির আয়তন লন্ডনের দ্বিগুণের চেয়েও বেশি।
১৯৮৬ সাল পর্যন্ত ‘এ২৩এ’ অ্যান্টার্কটিকার হিমশৈল ফিলচনার-রোনের অংশ ছিল। ওই বছর এটি ফিলচনার-রোনে থেকে ভেঙে ওয়েডেল সাগরে তলিয়ে যায়। সেই থেকে এটি সাগরতলে একই জায়গায় আটকে ছিল।
কিন্তু সম্প্রতি হিমশৈলটি স্থান পরিবর্তন করতে শুরু করেছে। গত ২৪ নভেম্বর প্রথমবারের মতো বিজ্ঞানীরা স্যাটেলাইট ইমেজ বিশ্লেষণ হিমশৈলটি নড়ার বিষয়ে নিশ্চিত হন।
বিশেষজ্ঞরা বলছে, দৈনিক প্রায় পাঁচ কিলোমিটার গতিতে ‘এ২৩এ’ স্থান পরিবর্তন করছে। প্রবল বাতাস ও সাগরের স্রোতের কারণে এটি দ্রুত গতিতে স্থান পরিবর্তন করছে। তবে ‘এ২৩এ’র মতো প্রকা- হিমশৈলগুলো ঠিক কী কারণে স্থান পরিবর্তন করে তার সঠিক কারণ এখনো পর্যন্ত জানা যায়নি।
এত বড় হিমশৈল স্থান পরিবর্তন করায় স্থানীয় পেঙ্গুইন, সীল ও তিমি খাবার সন্ধানের পথ বন্ধ হয়ে যাবে। ফলে অ্যান্টার্কটিকার প্রাণীদের এক ধরনের সমস্যার মুখে পড়তে হবে।
কোনো হিমশৈল যখন তার স্থান পরিবর্তন করে সেটি ধীরে ধীরে গলে যায়। ‘এ২৩এ’-ও ধীরে ধীরে গলে যাবে। তবে অনেক বড় হওয়া তা সম্পূর্ণ গলে যেতে অনেক সময় লাগবে।
যুক্তরাজ্যের হিমশৈল বিজ্ঞানীরা বলেছে, তিন দশকের বেশি সময় পরে এসে হিমশৈলটি নড়ছে, বদলাচ্ছে জায়গা। সমুদ্রের স্রোতে ভেসে হিমবাহটি ক্রমে উত্তর দিকে সরে যাচ্ছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ঘরোয়া মসলায় লুকিয়ে থাকা চিকিৎসাগুণ সম্পর্কে জানেন?
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
আমে কীটনাশক রয়েছে কিনা? পরীক্ষা করুন পাঁচ পদ্ধতিতে
১৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মহাবিশ্ব দ্রুত গতিতে সম্প্রসারিত হচ্ছে: নতুন গবেষণা
১৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
কাচারি ঘরের ইতিকথা
১৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
কদম মুবারকে কদম রসূল
১৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ব্রেইন-কম্পিউটার ইন্টারফেস
১৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ইন্দোনেশিয়ায় আন্তর্জাতিক উদ্ভাবন প্রতিযোগিতায় বাংলাদেশি দুই শিক্ষার্থীর সাফল্য
১৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
জামের বীজের গোপন গুণ, যা অনেকেরই অজানা
১৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
এই চার পানীয় শরীর থেকে ক্ষতিকর পদার্থ বের করে দেয়
১৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ভুট্টায় প্রোটিন বাড়ানোর নতুন জিন আবিষ্কার
১৪ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
সাহারা মরুভূমির উল্কাপিন্ডে মিললো হারিয়ে যাওয়া গ্রহের প্রমাণ
১৪ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ছায়াপথের কেন্দ্রে বিরল দৃশ্য, নতুন রহস্যের সূত্র পাওয়ার দাবি বিজ্ঞানীদের
১৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার)












