শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬ ১৬ সাদিস, ১৩৯৪ শামসী সন ০৩ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৮ হিজরী সন
আল-ইহসান, Al Ihsan

মহাসম্মানিত প্রতিষ্ঠাতা ও পৃষ্ঠপোষক

খলীফাতুল্লাহ, খলীফাতু রসূলিল্লাহ, রঊফুর রহীম, রহমাতুল্লিল ‘আলামীন, ছাহিবু সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, ছাহিবে নেয়ামত, আস সাফফাহ, আল জাব্বারিউল আউওয়াল, আল ক্বউইউল আউওয়াল, হাবীবুল্লাহ, মুত্বহ্হার, মুত্বহ্হির, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ক্বায়িম মাক্বামে হাবীবুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাওলানা মামদূহ মুর্শিদ ক্বিবলা

সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম

আল হাসানী ওয়াল হুসাইনী ওয়াল কুরাঈশী, রাজারবাগ শরীফ, ঢাকা।

خَلِيْفَةُ اللهِ، خَلِيْفَةُ رَسُوْلِ اللهِ، رَءُوْفٌ رَّحِيْمٌ، رَحْـمَةٌ لِّلْعَالَـمِيْـنَ، صَاحِبُ سَيِّدِ سَيِّدِ الْاَعْيَادِ شَرِيْفٍ، صَاحِبِ نِعْمَتْ، اَلسَّفَّاحُ، اَلْـجَبَّارِىُّ الْاَوَّلُ، اَلْـقَوِىُّ الْاَوَّلُ، حَبِيْبُ اللهِ، مُطَهِّرٌ، اَهْلُ بَــيْتِ رَسُوْلِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَائِمُ مَقَامِ حَبِيْبِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، مَوْلـٰـنَا مَـمْدُوْحْ مُرْشِدْ قِـبْـلَةْ

سَيِّدُنَا حَضْرَتْ سُلْطَانٌ نَّصِيْـرٌ عَلَيْهِ السَّلَامُ

اَلْـحَسَنِـىُّ وَالْـحُسَيْنِـىُّ وَالْقُرَيْشِىُّ، رَاجَارْبَاغُ شَرِيْفٌ، دَاكَا

উনার মুবারক পৃষ্ঠপোষকতায় পরিচালিত আহলে সুন্নাত ওয়াল জামায়াত উনার আক্বীদায় প্রতিষ্ঠিত শরীয়তসম্মত একমাত্র আন্তর্জাতিক পত্রিকা

শিরোনাম
বিদেশী ঋণ নেয়ার মাধ্যমে দেশকে দেউলিয়া করার ষড়যন্ত্র বাতিল, দেশবিরোধী চুক্তি বাতিলের দাবিতে প্রতিবাদী সমাবেশকাঁধে বহন করা ছোট ছোট অস্ত্রগুলোই বীর যোদ্ধাদের সাহসিকতার প্রতীক।শুধুমাত্র পশ্চিম তীরেই হাজার হাজার দমনপীড়ন দখলদারদেরসর্বনিম্ন নিট পেনশন ১০ হাজার, সর্বোচ্চ ৭০ হাজার ২০০ টাকাচিটাগাং ইউরিয়া কারখানায় দিনে সাড়ে চার কোটি টাকার সার উৎপাদন শুরুজুয়ার মাধ্যমে টাকা পাচার, ২১ জনের বিরুদ্ধে চার্জশিট সিআইডিরঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৩ কি.মি. যানজট, ভোগান্তিতে যাত্রীরাব্যবসা-বাণিজ্যে স্থবিরতা, ব্যাংক হিসাব জব্দ: আতঙ্কে উদ্যোক্তারা‘সামরিক বিমান নয়, কাঁটাতারের বেড়া দিয়ে শেখ হাসিনাকে পুশ-ইন করুক দিল্লি’যেভাবে এসেছেন সেভাবেই ফিরবেন শেখ হাসিনা, চাওয়া ভারতের

জন্ম নিবন্ধন লাগে গরু-মহিষেরও

এ্যাডমিন প্রকাশ: শুক্রবার, ২০ জানুয়ারি, ২০২৩, রাত ২:৩৯
জন্ম নিবন্ধন লাগে গরু-মহিষেরও

বাড়িতে নতুন গরু-মহিষের বাচ্চার জন্ম হলেই যেতে হবে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সীমান্ত ফাঁড়িতে। সেখানে বিজিবির খাতায় গরু-মহিষ জন্মের তথ্য নিবন্ধন করে আসতে হবে। শিশু জন্মের পর ইউনিয়ন পরিষদ (ইউপি) কার্যালয়ে যেমন জন্ম নিবন্ধন করতে হয়, তেমনি গরু-মহিষের জন্মের পরও রাজশাহীর সীমান্ত এলাকায় বিজিবির কাছে ‘জন্ম নিবন্ধন’ করাতে হয়।
বাড়িতে গরু-মহিষ মারা গেলে কিংবা বিক্রি করতে চাইলেও তা খাতায় লিখতে হয়। একটি খাতা থাকে বিজিবির সীমান্ত ফাঁড়িতে, আরেকটি থাকে মালিকের কাছে। দুই খাতার তথ্য এক হলেই গরু-মহিষের নিজ মালিকানা প্রতিষ্ঠিত হয় সীমান্ত এলাকার মানুষদের। সীমান্ত এলাকার লোকজন বলছেন, এই খাতা হলো দলিলের মতো। গরু-মহিষ বেচতে হলেও দলিলের মতো এটা লাগে।
বিজিবি বলছে, সীমান্ত এলাকা দিয়ে আগে প্রচুর গরু-মহিষ আসতো ভারত থেকে। চোরাপথে গরু-মহিষ আনতে গিয়ে অনেকের প্রাণহানিও ঘটতো। সীমান্ত পার করে আনা গরু-মহিষ গ্রামের কোনো বাড়িতে ঢুকিয়ে নিলেই তা আর ধরার উপায় থাকতো না। এই কারণে প্রায় ১০ বছর আগে সীমান্ত এলাকার গ্রামগুলোতে গরু-মহিষের তথ্য লিখে রাখা হয়। ফলে সহজেই জানা যায়, কোনো কৃষকের বাড়িতে তার নিজের কতটি গরু কিংবা মহিষ আছে।
রাজশাহী শহরের ওপারে পবা উপজেলার মাজারদিয়াড় গ্রাম। গ্রামটির সবার বাড়িতে বাড়িতে গরু-মহিষ আছে। আছে একটি করে খাতাও। গ্রামের বাসিন্দা রেজাউল ইসলামের দুটি মহিষের তথ্যও খাতায় লেখা।
রেজাউল বলেন, ‘প্রশাসন ভাবে যে ভারত থেকে গরু-মহিষ এনে বিক্রি করে। তাই বাড়ির গরু-মহিষের কথা খাতায় লিখে রাখতে হয়। নতুন বাচ্চা হলে ক্যাম্পে গিয়ে খাতায় তুলে নিয়ে আসতে হবে। বিক্রি করলেও খাতা থেকে কেটে নিয়ে আসতে হবে। এতে প্রশাসন বুঝবে আমার খুঁটিতে কয়টা গরু-মহিষ আছে। আগে তো বাড়ির গরু-মহিষ বিক্রি করতে গেলেও ধরতো। এখন আর ধরে না।
ভারত সীমান্ত লাগোয়া এ গ্রামে বিজিবির সীমান্ত ফাঁড়ির পাশেই কৃষক মুহম্মদ মন্টুর বাড়ি। তিনি বাড়ি থেকে খাতা বের করে এনে দেখালেন। তিনি বললেন, ‘এইডা বর্ডার জাগা তো, খাতা না করলে হবে না। এডা দলিলের মতো। গরু-মোষ বেচতে গেলেও এডা লাগবে। হয়তো গরু-মোষ নিয়া যাতে-আসতে হয়তো বিডিআর-প্রশাসনের লোক বাধাটাধা দিবে। কাজেই এইডা খাতায় লেখতে হবে। বিককিরি করলে খাতা লাগবে, বাচ্ছা হলেও খাতায় তুল্যা নিতে হবে। কিন্যা আনলেও আমাকে খাতা করা লাগবে।
মাজারদিয়া গ্রামের ময়নুল হাসান লিটনের বাড়ি থেকে সামান্য দূরেই ভারতের সীমান্ত। লিটনের বাড়িতে এখন দুটি গরু আছে। স্ত্রী নিলুফা খাতুন তাদের খাতা বের করে এনে দেখালেন। দেখা গেল, ‘গরুর বাচ্চা হলে খাতায় লেখা হয়েছে। আবার বিক্রি করার তথ্যও লেখা। তারিখ বসিয়ে সেখানে সিল-সই দিয়েছেন বিজিবির সীমান্ত ফাঁড়ির কর্মকর্তা।
নিলুফা বলেন, ‘এই খাতার উপকারিতা অনেক। আগে তো বাড়ির গরু-মহিষ হাটে তুলতে গেলেও পথে আটকাতো প্রশাসন। এই গরু কার, কোথা থেকে এলো নানান প্রশ্ন। এখন খাতা দেখালেই হলো। ওপারে গরু নিতে হলে খাতা দরকার। তা না হলে গরু-মহিষ পারে নেওয়া যাবে না। এই খাতার কারণে এখন গ্রামের গরু-মহিষ চুরি-ডাকাতিও হয় না। চোরের চুরি করে লাভ হবে না, চোরেরা চুরি করলে ওদের তো খাতা থাকবে না।
বিজিবির রাজশাহীর ১ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাব্বির আহমেদ বলেন, ‘রাজশাহীর প্রতিটি সীমান্তের গ্রামেই এই খাতার ব্যবহার করা হচ্ছে। এতে বোঝা যায় কার বাড়িতে কয়টি গরু-মহিষ আছে। এই খাতার কারণে সীমান্ত দিয়ে গরু-মহিষ আসছে না। কৃষক বিক্রি করেও গরু-মহিষের ভালো দাম পাচ্ছেন। আবার সীমান্তে গরু-মহিষ পাচার বন্ধ হওয়ায় সীমান্তের মৃত্যুও কমেছে। খাতার কারণে চোরও গরু-মহিষ চুরি করে না। এর নানারকম উপকারিতা আছে।

মন্তব্য

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মন্তব্য লিখুন

অনুমোদনের পর মন্তব্য প্রকাশ হবে। মোবাইল/ইমেইল প্রকাশ করা হবে না।

আরও পড়ুন

সব ›
আজকের ধানমন্ডি ছিলো ধানক্ষেত, এক বিঘা জমির দাম ৫ হাজার টাকা! আজকের ধানমন্ডি ছিলো ধানক্ষেত, এক বিঘা জমির দাম ৫ হাজার টাকা! ১ দিন আগে কফি কী আসলেই রক্তচাপ বাড়ায়? কফি কী আসলেই রক্তচাপ বাড়ায়? ৩ দিন আগে একটি চিঠি ও ঢাকার কালে খাঁ কামান একটি চিঠি ও ঢাকার কালে খাঁ কামান ৫ দিন আগে আবিষ্কার হলো পৃথিবীর দ্বিতীয় চাঁদ! মহাকাশ বিজ্ঞানীদের নজরে এবার পৃথিবীর নতুন চাঁদ। সারাক্ষণ সেই চাঁদ প্রদক্ষিণ করে চলেছে পৃথিবীকে। যদিও এটি পৃথিব… ৪ নভেম্বর, ২০২৬ জয়েন্ট ভালো রাখতে যা করতে পারেন শরীরে সাইনোভিয়াল ফ্লুইড শুকিয়ে গেলে জয়েন্ট শক্ত হয়ে যায়। যার কারণে জয়েন্টের মুভমেন্ট হয়ে যায় কষ্টকর ও … ৩১ অক্টোবর, ২০২৬ বছরে ১৬০ রাত আকাশজুড়ে বিদ্যুতের ঝলকানি! প্রকৃতির এই বিস্ময় কোথায়? রাতের আকাশে একের পর এক বিদ্যুতের ঝলকানি। কখনও কয়েক সেকেন্ডের ব্যবধান, কখনও আবার এক মিনিটে কয়েক ডজন বার! দক্ষ… ৩১ অক্টোবর, ২০২৬ পিরামিড নির্মাণের নতুন ব্যাখ্যা বিজ্ঞানীদের মিশরের গিজার পিরামিড কীভাবে নির্মিত হয়েছিলো এই প্রশ্নের উত্তর খুঁজতে বিজ্ঞানী ও প্রতœতত্ত্ববিদরা যুগের পর যুগ… ৩০ অক্টোবর, ২০২৬ সোনারগাঁয়ের পাঁচপীরের মাজার শরীফ ও কালা দরগাহ নারায়ণগঞ্জের সোনারগাঁ শুধু বাংলার প্রাচীন রাজধানী হিসেবেই পরিচিত নয়, বরং ইতিহাস, ঐতিহ্যের ভান্ডার হিসেবেও সু… ৩০ অক্টোবর, ২০২৬ কী এমন আছে মধুতে, যা সহজে নষ্ট হতে দেয় না? অন্যান্য খাবারের মতো মধু সহজে নষ্ট হয় না। মধুর দীর্ঘস্থায়িত্বের প্রধান কারণ এর উচ্চ চিনির পরিমাণ এবং খুব কম … ২৭ অক্টোবর, ২০২৬ শৈলকুপার বুকে সুলতানি আমলের স্মৃতিচিহ্ন ঝিনাইদহের শৈলকুপা উপজেলার ঐতিহাসিক শাহী মসজিদ সুলতানি আমলের ইতিহাস ও স্থাপত্য ঐতিহ্যের একটি গুরুত্বপূর্ণ নিদর্… ২৭ অক্টোবর, ২০২৬ যেসব পত্রিকা পবিত্র দ্বীন ইসলাম উনার মুখালিফ, সেগুলোকে বর্জন করুন মুনাফিক লাদেন, আইএস, তালেবান, সউদী ওহাবী শাসক বা তার সমগোত্রীয়রা কি বলছে সে সমস্ত অপ্রয়োজনীয় ও অপ্রাসঙ্গিক … ২৬ অক্টোবর, ২০২৬ ডাঙায় হাঁটে, গাছেও চড়ে যে মাছ চোখের পলক ফেলে যে মাছ! বেশিরভাগ মাছের চোখ মাথার দুই পাশে থাকলেও মাডস্কিপারের চোখ থাকে মাথার ঠিক ওপরের দিকে-সাব… ২৬ অক্টোবর, ২০২৬